মুক্তিযোদ্ধার স্থানে রাজাকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮
স্বাধীন দেশে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত সাতক্ষীরা একমাত্র স্মৃতিস্তম্ভটি এখনো অবহেলিত। রাজাকার আর অমুক্তিযোদ্ধাদের নাম নিয়ে স্তম্ভটি দাঁড়িয়ে আছে জেলা কালেক্টরেট চত্বরে। এমনকি ফলকে ঠায় হয়নি অনেক মুক্তিযোদ্ধাদের নাম।
এছাড়া স্বাধীনতার অর্ধশত বছর পার হলেও জেলা শহরে গড়ে ওঠেনি আর কোনো শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ। বর্তমান প্রজন্ম জানে না কেথায় ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে হয়।
২০০৫ সালের ২৬ এপ্রিল তৎকালীন জামায়াত ও বিএনপি সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। গণপূর্ত বিভাগ ১২ লাখ টাকা ব্যয়ে ফলকটি নির্মাণ করে। ২০০৫ সালে ফলকটির নির্মাণ কাজ শেষ হয়।
ফলকে ৩১ জন শহীদ মুক্তিযুদ্ধার নাম অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযোদ্ধাদের স্মরণে ওই স্মৃতিফলকে একজন রাজাকার ও পাঁচজন অমুক্তিযোদ্ধার নাম স্থান পাওয়ায় সে সময় জেলার সব মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা জানিয়ে ফুঁসে ওঠেন। এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের বাধার মুখে ফলকটির উদ্বোধন বন্ধ হয়ে যায়।
এরপর ২০১২ সালের বিজয় মাসে মুক্তিযোদ্ধা ও সাধরণ মানুষ প্রতিবাদ সভায় নামফলকে লেখা রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের নাম কালি দিয়ে মুছে দেয়। একই সঙ্গে কালো কাপড় দিয়ে স্মৃতিস্তম্ভটি ঢেকে দেন তারা।
রাজাকারদের নাম বাদ না দেয়া পর্যন্ত ওই স্মৃতিফলকে মুক্তিযোদ্ধারা শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে যাবেন না বলে সাফ জানিয়ে দিলেও আজ পর্যন্ত রাজাকারদের নাম বাদ দেয়া হয়নি।
এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সুধাংশু সরকার ডেইলি বাংলাদেশকে জানান, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত ওই স্মৃতিফলকে কলারোয়ার বাগডাঙ্গা গ্রামের গোলাম রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি একজন চিহ্নিত রাজাকার।
এ ছাড়া একই উপজেলার এমএম এন্তাজ আলী, অজিয়ার রহমান এবং তালা উপজেলার সৈয়দ আবুল হোসেন ও বেদার বখত নদর উপজেলা ক্যাপ্টেন কাজীর নাম স্থান পেয়েছে। তারা সবাই অমুক্তিযোদ্ধা।
তাছাড়া সাতক্ষীরা শহরের পলাশপোল গ্রামের শহীদ এবিএম নাজমুল আরেফিন কাজল, কাটিয়া গ্রামের শহীদ আব্দুস সাত্তার ও সদর উপজেলার কায়োনডাঙ্গা গ্রামের শহীদ মুনসুর আলী এবং দেবহাটার কুলিয়া গ্রামের শহীদ গুলজারসহ বেশ কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধার নাম স্মৃতিফলকে অর্ন্তভুক্ত হয়নি।
মুক্তিযোদ্ধা অরুণ কুমার ব্যানার্জী জানান, সাবেক ডিসি আবুল কাশেম মহিউদ্দি তিন বলেন এটি মন্ত্রণালয়ের ব্যাপার। মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এটি পুনর্নির্মাণের ব্যাবস্থা করা হবে। পরে ডিসি বরাবর একটি স্মারকলিপি দেয়া হয় । কিন্তু আজ পর্যন্ত এটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি।
সাতক্ষীরা জেলার নাগরিক মঞ্চের সভাপতি ফাহিমুল হক কিসলু জানান, দায়িত্বরত কর্মকর্তাদের দায়িত্ব অবহেলা ও প্রশাসনের সুদৃষ্টি না থাকায় একাত্তরের রাজাকাররা বিভিন্ন ভাবে আমাদের ইতিহাস বিকিৃতি করছে। তবে এতদিনেও কালেক্টরেট ভবনের ফলকটি সংস্কার না হওয়ার ঘটনা লজ্জাজনক।
এ বিষয়ে সাতক্ষীরা ডিসি এসএম মোস্তফা কামাল ডেইলি বাংলাদেশকে জানান, অল্প কিছুদিন আগে যোগদান করেছি। এ সময়টা নির্বাচনের জন্য বেশি কাজ করতে হচ্ছে। নির্বাচন শেষ হলে একটি রেজুলেশনের মাধ্যমে মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
