মাষকলাই ডালের বড়ি বদলে দিয়েছে তাদের ভাগ্য
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
মাষকলাই ডালের বড়ির চাহিদা থাকে বছর জুড়েই। তবে শীত মৌসুমে এর চাহিদা বাড়ে। এ সময় গ্রামের হাটবাজারে এ বড়ি বেশি দেখা যায়। শহরেও এখন এর জনপ্রিয়তা রয়েছে।
ব্যাপক চাহিদা আছে বলেই ডালের বড়ি বানিয়ে স্বাবলম্বী হয়েছেন রূপগঞ্জ উপজেলার রূপসী, টানমুশরী ও কাঞ্চন এলাকার নারীরা। ডালের বড়ি তৈরি করে তা পাইকারদের কাছে বিক্রি করে জীবিকা চালাচ্ছেন তারা।
দশ ঘণ্টা ভেজানো মাষকলাই ডাল পাটায় পিষছিলেন রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামের বজ বালা (৬০)। ডাল পেষা শেষ হতেই তা ভালো করে ফেটিয়ে নেন। উঠানে রোদে বসে টিনে নারিকেল তেল মাখিয়ে তাতে ডালের বড়ি দিতে থাকেন।
দু-তিন দিন রোদে শুকাবেন। পুরোপুরি শুকালে তা সংরক্ষণ করবেন। পুত্রবধূ, নাতি-নাতনিরাও তাকে সহযোগিতা করছেন। তার হাতের ছোঁয়ায় টানমুশরী, কাঞ্চনের মেয়েরাও মাষকলাই ডালের বড়ি তৈরি করে রোজগার করছেন। এ গ্রাম তিনটি এখন ‘মাষকলাইয়ের বড়ির গ্রাম’ নামে পরিচিত।
উত্তরপাড়া গ্রামের জীবন চন্দ্রের সঙ্গে তার বিয়ে হয় বাষট্টি সালে। অর্ধহারে-অনাহারে চলত তাদের দিন। ঊননব্বই সালে স্বামী মারা গেলে তিন সন্তান নিয়ে বিপাকে পড়েন বজ বালা। অন্যের বাড়িতে ধান ভেনে যে টাকা পেতেন তাতে সংসার চলত না। শাকপাতা খেয়ে দিন কাটত তাদের।
একপর্যায়ে দেবর রবী রায় তাকে মাষকলাইয়ের বড়ি বানিয়ে বিক্রি করার পরামর্শ দেন। ’৯০-এর দশকে বজ বালা বাজার থেকে ১৫ কেজি মাষকলাই কিনে এনে বড়ি বানিয়ে বিক্রি করেন। এতে লাভ হয় ৩০০ টাকা।
এরপর থেকে বজ বালা বড়ি বিক্রির ব্যবসা শুরু করেন। মাত্র দেড় বছরেই ব্যবসা জমে ওঠে। মুনাফার টাকায় তিনি দুটি গাভী, তিনটি ছাগল, হাঁস-মুরগি কিনে লালন পালন করেন। এভাবেই ঘুচে যায় তার সংসারের দৈন্যদশা।
বড়ি বিক্রির টাকায় বজ বালা মেয়ে বিয়ে দিয়েছেন। দুই ছেলেকে ঘর তুলে দিয়েছেন। কিনেছেন দুই বিঘা জমি। পুকুরে মাছ চাষ করছেন।
দিনে কত কেজি মাষকলাই ডালের বড়ি তৈরি করতে পারেন এ প্রসঙ্গে ব্রজবালা বলেন, একজনের পক্ষে দিনে পাঁচ কেজি বড়ি তৈরি করা সম্ভব। দশ কেজি মাষকলাইয়ে নয় কেজি বড়ি হয়। পাইকাররা গ্রামে এসে বড়ি কিনে নিয়ে যায়। প্রতি কেজি বড়ি তৈরিতে ১৬০-২০০ টাকা খরচ হয়। বিক্রি হয় ৩০০-৩৫০ টাকায়।
সুখের দিনগুলোতেও তিনি তার দুঃখের কথা ভোলেননি। মাষকলাই ডালের বড়ি তৈরি করেই তিনি থেমে থাকেননি। তিনি গ্রামে ঘুরে ঘুরে দুস্থ মেয়েদের বড়ি তৈরি করা শিখিয়ে স্বনির্ভর হতে সহযোগিতা করছেন।
রূপগঞ্জের বড়িপল্লীর লোকজনের কাছে বজ বালা এখন মডেল। বজ বালার পথ অনুসরণ করে অনিতা রানী (৩৫) বড়ি তৈরিকে পেশা হিসেবে বেছে নেন। স্বামী দিরেন্দ্রের মৃত্যুর পর তিন সন্তানকে নিয়ে কষ্টে দিন কাটছিল তার।
বজ বালার কাছ থেকে বড়ি তৈরির কৌশল শেখেন। প্রতি মাসে হাজার দশেক টাকা আয় করেন। সন্তানদের পড়াশোনা শেখাচ্ছেন। বাড়িতে টিনের ঘর তুলেছেন। দুটি ছাগল ও ৫ শতক জমি কিনেছেন।
অন্ধ স্বামী, দুই ছেলে, এক মেয়ে নিয়ে মনিকা রানীর সংসার। মাষকলাই ডালের বড়ির বিক্রির টাকায় তার ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তিনিও টিনের ঘর তুলেছেন, জমি কিনেছেন, হাঁস-মুরগি পালন করছেন।
একইভাবে বজ বালার পথ ধরে সংসারের উন্নতি ঘটিয়েছেন শিখারানী, মালতি রানী, সাবিত্রী, পলিবালা, শিল্পী রানী, ছবি রানী, বিন্দু রানী, মলিকা রানীসহ অনেকেই।
পলিবালা কলেজে পড়ছেন। পড়াশোনার ফাঁকে ফাঁকে বড়ি তৈরি করেন। অভাবের সংসারে স্কুলে প্রায়ই তাকে না খেয়ে যেতে হতো। এখন দিন বদলেছে। পড়াশোনার খরচ তো চলছেই, বড়ি থেকে আয়ের টাকা তিনি সংসারে দিচ্ছেন।
একইভাবে বড়ি তৈরি করে পড়াশোনার খরচ চালাচ্ছে দিপালী রানী, ববিতা রানী, মায়া রানীসহ অনেকে।
- নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
- ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’
- ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ আয়ের পেশা চক্ষু চিকিৎসা
- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা
- ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হলো চিড়িয়াখানায়
- নিউইয়র্কে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- আজ পবিত্র ঈদুল আজহা
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
