মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের
প্রকাশিত: ৪ জুন ২০২৫
ইসরাইলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। আজান দেওয়াকে ‘শব্দদূষণ’ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। রোববার ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে জেলা পুলিশ কমান্ডারদের উদ্দেশে বেন-গাভির বলেছেন, ‘আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার নীতি বাস্তবায়নের জন্য।’
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বেন-গাভির ঘোষণা করেন, মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবে না। ওই সময় থেকেই একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে। যার আওতায় পুলিশ চাইলেই মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচারে ব্যবহৃত লাউডস্পিকারগুলো জব্দ করতে পারবে। বৈঠকে বেন-গাভির ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন করছেন না। এমনকি জরিমানা আরোপেও গাফিলতি করছেন। তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারের প্রশংসা করেছেন। যিনি এ সময়ের মধ্যে মসজিদগুলোর বিরুদ্ধে ভারী জরিমানা আরোপের পদক্ষেপ নিয়েছেন।
এদিকে কয়েকজন জেলা পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই ধরনের চাপ প্রয়োগ আরব ও মিশ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং এতে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। বেন-গাভিরের এ নির্দেশনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ পদক্ষেপকে মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমাননা এবং ধর্মীয় অধিকারের ওপর প্রকাশ্য আগ্রাসন হিসাবে আখ্যা দিয়েছেন তারা। হামাহ বলেছে, ইসরাইলি সরকার ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের এবং তাদের ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এ ধরনের হামলা ও দমন-পীড়ন জনগণের ক্ষোভ বাড়াবে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলেও জানিয়েছে তারা।
এরই মধ্যে গাজার দেইর আল-বালাহ অঞ্চলের আনসার মসজিদ ধ্বংস করেছে ইসরাইল। সোমবার দুপুরে চালানো এক বিমান হামলায় এই ঐতিহাসিক মসজিদটির প্রায় সব দেওয়াল ধসে পড়ে এবং প্রধান গম্বুজ ও স্তম্ভগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় মসজিদসংলগ্ন কবরস্থানেও বড় ধরনের ক্ষতি হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৮২৮টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ১৬৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি গির্জা ও ৬০টির মধ্যে ১৯টি কবরস্থান পুরোপুরি বা আংশিক ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে যাচ্ছে ইসরাইল।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
