মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪
ইরানে ইসরায়েলের হামলা
- ইরানের দুই সেনা নিহত, ক্ষয়ক্ষতি সীমিত।
- হামলার আগে জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রকে।
- সৌদি আরব, ইরাক, আরব আমিরাত, সিরিয়ার নিন্দা।
ইরানে গতকাল শনিবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের তিনটি প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় তিন দফায় এই হামলা চালানো হয়। ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। একই সঙ্গে তারা ইরানকে আর হামলা না চালাতে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে।
ইরান বলেছে, ইসরায়েলের এসব হামলায় অন্তত দুজন সেনাসদস্য নিহত ও ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে। ইরানের নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে। তাদের এই পাল্টা হুমকির কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের পাল্টা হামলা নিয়ে নানা জল্পনাও চলছে।
গতকাল ভোররাতে ঠিক কখন থেকে ইসরায়েল ইরানে হামলা শুরু করেছে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাত আড়াইটার দিকে ইরানের রাজধানী তেহরান, পার্শ্ববতী কারাজ ও পূর্বাঞ্চলের মাশহাদ শহরে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পর থেকে সেখানে প্রায় চার ঘণ্টা হামলা চলতে থাকে। হামলার সঙ্গে সঙ্গে ইরানজুড়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়। ইসরায়েল অবশ্য ইরানের কোনো তেলক্ষেত্র বা পারমাণবিক স্থাপনায় হামলা চালায়নি।
ইসরায়েল কী বলছে
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে তারা ইরানে বিমান হামলা শেষ করেছে। ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনকারী কয়েকটি স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় তিন দফায় হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) ইরানে হামলা চালানোর কথা স্বীকার করেছে। হামলার সাংকেতিক নাম ছিল ‘ডেস অব রিপেনট্যান্স’ বা অনুতাপের দিন। হামলায় কয়েক ডজন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। হামলা শেষে সব যুদ্ধবিমান নিরাপদে নিজ নিজ ঘাঁটিতে ফিরে এসেছে।
এর আগে কখনো ইসরায়েলি বাহিনী ইরানে কোনো হামলা চালানোর কথা স্বীকার করেনি।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষ (বাংকার) থেকে ইরানে হামলা চালানো পর্যবেক্ষণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
ইরান যা বলছে
ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিভাগ জানিয়েছে, তেহরান, খোজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। এতে কিছু স্থানে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে।
ইরানের স্থানীয় কিছু সম্প্রচারমাধ্যমের ফুটেজে দেখা যায়, তেহরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলো বাইরে থেকে আসতে থাকা কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে অব্যাহতভাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘাঁটিতেও হামলা চালানো হয়েছিল; কিন্তু সেখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
একই সময়ে সিরিয়ায়ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছিল
ইরানে হামলা চালানোর বিষয়টি যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিল ইসরায়েল। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেয়নি বলেও জানান তিনি।
বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা ইরানে ইসরায়েলের হামলাকে ‘সুনির্দিষ্ট ও আনুপাতিক’ বলে উল্লেখ করেছেন। তিনি মনে করেন, এই হামলার পর দেশ দুটির মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার অবসান হওয়া উচিত। তবে ইরান হামলার প্রত্যুত্তর দিলে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
ইরান-সমর্থিত হামাসপ্রধান ইসমাইল হানিয়া ও লেবাননের হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার জবাবে ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর অধিকাংশ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্রের সহায়তায় ভূপাতিত করেছিল ইসরায়েল।
তাৎক্ষণিক ওই হামলার বড় ধরনের জবাব দেওয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ইসরায়েল ইরানের জ্বালানি তেল ও পারমাণবিক স্থাপনাতেও হামলা চালাবে। কিন্তু ইসরায়েলের এ ধরনের হামলার পরিকল্পনায় সমর্থন দিচ্ছিল না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ধরনের হামলার পরিকল্পনার প্রকাশ্যে বিরোধিতা করেছেন। এ অবস্থায় ইরানের তেল ও পারমাণবিক স্থাপনার পরিবর্তে অন্যান্য সামরিক স্থাপনায় হামলা চালাল ইসরায়েল।
পাল্টা হামলার শঙ্কা
গতকাল হামলার আগে ইরানের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলকে একাধিকবার সতর্ক করেছিলেন। গতকাল ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম কয়েকটি সূত্রের বরাতে জানায়, যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। ইসরায়েলকে সমানুপাতিক জবাব দেওয়া হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
তবে গত বৃহস্পতিবার আইআরজিসি ইঙ্গিত দেয়, ইসরায়েলের হামলাকে ‘সীমিত’ মনে হলে এবং তাতে হতাহত না হলে ইরানের পাল্টা হামলা চালানোর তেমন একটা ‘সম্ভাবনা’ নেই।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান সীমিত পরিসরে পাল্টা হামলা চালাতে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা। তবে পাল্টা হামলা না চালাতে শুক্রবার ইসরায়েলের তরফে ইরানকে বার্তা দেওয়া হয়েছে।
ইরানে হামলা চালানোর পর ইসরায়েল নিজ দেশের সাধারণ মানুষের চলাচল নিয়ে এখনো নতুন করে কোনো নির্দেশনা জারি করেনি। এর অর্থ হলো, দেশটি শিগগিরই ইরানের পাল্টা হামলার আশঙ্কা করছে না।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
