ভোটের মাঠে সেনাবাহিনী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সোমবার থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। এরই মধ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকায় তারা ক্যাম্প তৈরির কাজ সম্পন্ন করেছেন। দেশের কোনো কোনো এলাকায় সোমবার টহল দিয়েছেন সেনারা। আন্তঃবাহিনী সমন্বয় সভাও হয়েছে কোথাও কোথাও।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩৮৯ উপজেলায় সেনা ও উপকূলবর্তী ১৮টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত থাকছেন। এ ছাড়া সীমান্তবর্তী এলাকার ৮৭ উপজেলায় বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। 'ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনো পরিস্থিতিতে সেনাবাহিনীকে ডাকা হলে তারা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগ ও জড়িতদের গ্রেফতার করতে পারবেন।
সেনাবাহিনী মোতায়েনের পর বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে পৃথকভাবে বলা হয়, সেনা মোতায়েনের ফলে নির্বাচনের মাঠের পরিস্থিতির উন্নতি হবে। সংঘাত-সহিংসতা কমবে। আওয়ামী লীগ নেতারাও বলছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে নেমেছে। তারা কোনো দলের বা পক্ষের নয়। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে সিভিল প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
সোমবার রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সেনাবাহিনী নিজ নিজ ক্যাম্প এলাকায় অবস্থান নিয়েছে। আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। মিরপুরের দারুস সালাম এলাকায় কমিউনিটি সেন্টারে সেনা ক্যাম্প স্থাপন করা হয়।
সেখানে গিয়ে দেখা যায়, ক্যাম্পের সামনের সড়কে ছোট্ট সাইনবোর্ড দেওয়া হয়েছে, 'সেনা ক্যাম্প'। এ ছাড়া মিরপুর-২ নম্বরে জাতীয় সুইমিং কমপ্লেপের ভেতরে বসানো হয়েছে সেনা ক্যাম্প। গুলিস্তানে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামসহ আরও কিছু এলাকায় বসানো হয়েছে সেনা ক্যাম্প।
এদিকে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে 'জয়েন্ট কো-অর্ডিনেশন সেল' স্থাপন করা হয়েছে।
নারায়ণগঞ্জে সমন্বয় সভা:
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তঃবাহিনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাকিব বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনে ৪০০ সেনাসদস্য দায়িত্ব পালন করবেন। জেলায় এরই মধ্যে পাঁচটি ক্যাম্প স্থাপন করা হয়েছে।
সভায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা। নির্বাচনকে পুঁজি করে কোনো অপশক্তি যাতে নারায়ণগঞ্জের অগ্রযাত্রা ও মানুষের শান্তি ব্যাহত করতে না পারে, সে জন্য জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করবেন।
বাংলাদেশ বডার গার্ড (বিজিবি) নারায়ণগঞ্জ ব্টাযালিয়নের সিও লে. কর্নেল আল-আমিন বলেন, 'আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে নারায়ণগঞ্জ জেলায় ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন বিজিবির প্রায় ৪৫০ সদস্য। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে রিটার্নিং অফিসারের পরামর্শে বিজিবি তাদের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-এর সিও কমান্ডার রাসেল আহমেদ বলেন, র্যাব জঙ্গি দমন, মাদক নির্মূল ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে নারায়ণগঞ্জ তথা দেশবাসীর আস্থা অর্জন করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নিয়মিত টহল, সব বাহিনীর মধ্যে যৌক্তিক ও কার্যকর সমন্বয়, পরামর্শকরণ ও উদ্ভূত বিশেষ পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে আলোকপাত করেন তিনি।
পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, নির্বাচন ঘিরে জেলা পুলিশের কর্মতৎপরতা শুরু হয়েছে অনেক আগে থেকে। রিটার্নিং অফিসারের পরামর্শে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনে জেলা পুলিশ বদ্ধপরিকর।
বগুড়ায় ৭০০ সেনা সদস্য মোতায়েন:
বগুড়ার ১২টি উপজেলায় সেনাবাহিনীর ৭০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে জেলা সদরে ১৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। বাকি ৫৫০ সদস্য মোতায়েন করা হয়েছে ১১টি উপজেলায়।
মোতায়েনের প্রথম দিনই সেনাসদস্যরা শহরে টহল শুরু করেছেন। বিকেলে একটি দলকে শহরের জিরো পয়েন্ট এলাকায় টহল দিতে দেখা যায়। সেনাবাহিনীর একটি দল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সেনাবাহিনীর পক্ষে লে. কর্নেল রায়হান উপস্থিত ছিলেন।
বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মালেক জানান, বগুড়া সদর উপজেলা বাদে প্রতিটি উপজেলায় ৫০ জন করে সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।
পাবনা:
পাবনায় টহল শুরু করেছে সেনাবাহিনী। রোববার রাতে পাবনায় এসে ক্যাম্পে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে তারা জেলা ও উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে টহল শুরু করেছেন।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
