ভুঁড়ি বাড়ছে! কর্মজীবি পুরুষের ডায়েট কেমন হবে?
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯
সুস্বাস্থ্য রক্ষায় নারী পুরুষ সবারই খাবারের বিষয়ে সচেতন থাকা উচিত। অনেকেই হয়ত ভাবছেন পুরুষের আবার ডায়েট কি? কথাটি কিন্তু একদম ঠিক নয়। একজন পুরুষের দৈনিক সঠিক ক্যালোরি চাহিদার পাশাপাশি অন্য সব পুষ্টি চাহিদা যথাযথ পূরণ করার প্রয়োজন হয়।
নারীর তুলনায় পুরুষের শারীরিক কাঠামো ভিন্ন হওয়ায়, তাদের সব পুষ্টি চাহিদা একটু বেশিই হয়ে থাকে। সঠিক মাংসপেশি, হাড়ের সঠিক সুস্থতা বজায় রাখা, ত্বক সুন্দর রাখা এমনকি বিভিন্ন রোগ প্রতিরোধে সঠিক খাবারের যথাযথ চাহিদা পূরণ করার প্রয়োজন হয়।
একজন কর্মজীবী পুরুষের ডায়েট কেমন হবে?
ক্যালোরি
পুরুষের খাবারের ক্যালোরি নির্ভর করবে কোন পেশায় সে কর্মরত রয়েছে তার ওপর। সাধারণত পুরুষের ক্যালোরি ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ২০০ হয়ে থাকে। তবে, পরিশ্রম, শারীরিক কাঠামো, ওজন, উচ্চতা, বয়সভেদে এই চাহিদা ভিন্ন হয়। কর্মঠ একজন পুরুষকে তার প্রতি কেজি ওজনের জন্য অন্তত ২৫ থেকে ৩০ কিলো ক্যালোরি গ্রহণ করতে হয়।
প্রোটিন
প্রতি কেজি ওজনের জন্য একজন পুরুষকে কমপক্ষে এক থেকে এক দশমিক দুই গ্রাম প্রোটিন গ্রহণ করতে হয়। মাছ, মুরগির মাংস, ডাল, বাদাম, দুধ থেকেই এই প্রোটিন গ্রহণ করতে হয়। অনেক সময় কাজের চাপে অনেক পুরুষের দৈনিক দুধের মতো পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হতে দেখা যায়। তাই সব পুরুষেরই রাতে একগ্লাস দুধ খাওয়া উচিত। এতে শারীরিক ও মানসিক দুটো স্বাস্থ্যই ভালো থাকবে এবং ভবিষতে হাড়ের সমস্যা প্রতিরোধ করা সম্ভব হবে।
চর্বি
কাজের কারণে বিভিন্ন সময় পুরুষদের বাইরে থাকতে হয়। দেখা যায়, বাইরের ভাজাপোড়া খাবার, ফাস্টফুড খেতে হয়। তাই কর্মজীবি পুরুষদের দুপুরের খাবারের ব্যাপারে সচেতন হতে হবে। বাইরের কেনা খাবার এড়িয়ে একটু কষ্ট করে বাসা থেকে যদি অল্প খাবারও সঙ্গে নেন, তাও আপনার শরীরের জন্য ভালো। পুরুষদের স্ট্রোক হওয়া, রক্তের কোলেস্টেরল ও ইউরিক এসিড বেড়ে যাওয়া এবং এসিডিটির অন্যতম কারণ বাইরের ফ্যাটি খাবার। তাই পুরুষদের সুস্থ থাকতে ভালো চর্বি, যেমন তৈলাক্ত মাছ, বাদাম, দুধ, ডিম খেতে হবে।
ভিটামিন ও মিনারেল
এটি পুরুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি যথাযথভাবে পূরণ করতে দৈনিক সবজি ও ফল গ্রহণ নিশ্চিত করতে হবে। যেমন, ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ। অথচ কাজের কারণে বাইরে থাকায় অনেক সময় অনেক পুরুষই ফল খাওয়ার সময় পায় না। ভিটামিন সি’র অভাবে ত্বক, দাঁত ও প্রজনন স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। তাই একটা হলেও মৌসুমি ফল মধ্যসকালে খেতে হবে। আলাদা লবণ খাওয়া বর্জন করতে হবে, যাতে ব্লাড প্রেশার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ হয়। যেসব পুরুষ বসে কাজ করে তাদের দিনের বেলা অল্প সময়ের জন্য হলেও ভিটামিন ডির জন্য রোদে যেতে হবে।
পানি ও তরল
অনেক পুরুষদের প্রধান তরল হলো, দুধ চা ও কফি। এগুলো শরীরের জন্য ক্ষতিকর। অনেকেই পানি খাওয়ার কথা ভুলেই যায়। এছাড়া বাইরে বাইরে থাকায় ঘাম হওয়ার কারণে অনেককেই ডিহাইড্রেশনে ভুগতে দেখা যায়। অনেকের আবার ঘাড় বা মাথায় ঘন ঘন ব্যথা হতে দেখা যায়। তাই অতিরিক্ত চা কফি না খেয়ে বিশুদ্ধ পানি, ডাবের পানি, গ্রিন টি, লেবু পানি, লেবু বা দারুচিনি চা, ফলের জুস, দুধ খেলে ভালো।
সতর্কতা
সিগারেট,পান, জর্দা, সীসা ছাড়াও যেকোনো ক্ষতিকারক উপাদান থেকে দূরে থাকুন। বসে বসে যারা কাজ করেন, তাদের অবশ্যই একটু সময় করে হলেও রোজ হাঁটতে হবে, কমপক্ষে ৩০ মিনিট। পুরুষের ভুঁড়ি বাড়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পেটের ব্যায়াম করতে হবে। সুস্থতা সবার জন্য প্রয়োজন, তা নারী বা পুরুষ যেই হোক। সচেতনতা সবার জন্যই গুরুত্বপূর্ণ।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কোন খাবারে কত ক্যালরি
- হতাশা রোধ করবেন যেভাবে...
