ভারতে ভোলে বাবার সৎসঙ্গ সভায় যেভাবে প্রাণ গেল শতাধিক মানুষের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জুলাই ২০২৪
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় এক অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ১০৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে হাথরাসের পদদলনের এই ঘটনায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনার পরপর হাথরাস পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজেশ কুমার সিং বলেছেন, হাতরাস জেলার একটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে পদদলনের ওই ঘটনা ঘটেছে। পুলিশের আরেক কর্মকর্তা বলেছেন, অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, হাথরাস জেলার সিকান্দ্রা রাও এলাকার রাতি ভানপুর গ্রামে বিশেষ তাঁবু টানিয়ে সৎসঙ্গ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ধর্মীয় এক প্রচারক অনুসারীদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাঁবুতে ঘেরা থাকায় অনুষ্ঠানস্থলে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। ফলে সৎসঙ্গ সভায় আসা লোকজনের মাঝে অস্বস্তি তৈরি হয়। অনুষ্ঠানটির সময় সেখানে প্রচণ্ড গরম ছিল।
উত্তরপ্রদেশের আলীগড় রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক শালভ মাথুর বলেন, হাথরাসের রাতি ভানপুর গ্রামে ধর্মীয় প্রচারক ভোলে বাবার সৎসঙ্গ সভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার দুপুরের দিকে ইতাহ ও হাথরাস জেলার সীমান্তের ওই অনুষ্ঠানস্থলে জড়ো হওয়ার জন্য ভক্তদের সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল।
অনুষ্ঠানস্থল থেকে বেঁচে ফেরা এক ব্যক্তি বলেছেন, ধর্মীয় অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে লোকজন সেখান থেকে বের হওয়ার জন্য ছোটাছুটি করছিলেন। সেই সময়ই এই পদদলনের ঘটনা ঘটেছে।
পদদলনে আহত অপর একজন বলেন, ‘‘দুর্ঘটনাস্থলে ভক্তদের প্রচুর ভিড় ছিল। সেখান থেকে বের হওয়ার কোনও উপায় ছিল না। লোকজন তাড়াহুড়ো করে বের হতে গিয়ে একে অপরের ওপর পড়ে যায় এবং পদদলনের শিকার হয়। আমি বাইরে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু পথে মোটরসাইকেল পার্ক করে রাখায় আমার বাইরে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। অনেকে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেও অন্যরা মারা যান।’’
ভয়াবহ এই দুর্ঘটনার কথা স্মরণ করে অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আমরা সৎসঙ্গের জন্য এসেছি। সেখানে প্রচুর ভিড় ছিল। সৎসঙ্গ শেষ হওয়ার পরপরই আমরা বাইরে চলে যেতে শুরু করি। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথ অনেক সরু ছিল। আমরা যখন মাঠের দিকে যাওয়ার চেষ্টা করি, তখন হঠাৎ করে হৈ চৈ শুরু হয়। সেই সময় আমরা কী করব বুঝতে পারছিলাম না। অনেক মানুষ মারা গেছেন।’’
আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘সৎসঙ্গ শেষ হওয়ার সাথে সাথে সবাই বেরিয়ে আসতে শুরু করে। অনুষ্ঠানস্থলের বাইরের একটি ড্রেন ঘেঁষে রাস্তা তৈরি করা হয়েছিল। এই রাস্তা দিয়ে হাঁটার সময় একের পর এক মানুষ ড্রেনে পড়তে থাকেন। এতে কিছু মানুষ পিষ্ট হয়েছেন।’’
তবে ভয়াবহ এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এদিকে, পদদলনে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এই ঘটনা তদন্তে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে যোগী আদিত্যনাথ। পাশাপাশি দুর্ঘটনাস্থলে ত্রাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
