ভারতে ইসরায়েলি নারী পর্যটক ধর্ষণ, আতঙ্কে বিদেশিরা
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫
ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে অবস্থিত সানাপুর লেক এলাকায় বিদেশি পর্যটকদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ইসরায়েলি নারীসহ দুই নারী ধর্ষণের শিকার হন এবং একজন উড়িষ্যার বাসিন্দা নিহত হন। এই ঘটনার পর ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থান হাম্পি ছেড়ে পালাচ্ছেন বহু বিদেশি পর্যটক।
পর্যটকদের ওপর হামলা ও ধর্ষণ
গত ৬ মার্চ রাতে স্টার গেজিং বা রাতের আকাশে নক্ষত্র দেখার জন্য কয়েকজন পর্যটক একত্রিত হয়েছিলেন। তারা গিটার বাজিয়ে গান গাইছিলেন এবং হাম্পির প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলেন। হঠাৎ তিনজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে প্রথমে তর্কে জড়িয়ে পড়ে এবং পরে দুই নারীকে ধর্ষণ ও পুরুষদের ওপর হামলা চালায়।
কোপ্পাল জেলার পুলিশ সুপার রাম আরাসিদ্দি জানান, হামলাকারীরা পুরুষ পর্যটকদের মারধর করে এবং তাদের মধ্যে দুজনকে খালে ঠেলে ফেলে দেয়। পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারীদের মধ্যে একজন হোমস্টে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং অন্যজন ইসরায়েলি পর্যটক।
অভিযুক্তদের গ্রেপ্তার ও তদন্ত
পুলিশ জানায়, ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটকের রাজ্য মহিলা কমিশন পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে।
পর্যটকদের মধ্যে আতঙ্ক, হোটেল ছাড়ছেন বিদেশিরা
এই হামলার ঘটনার পর থেকে অনেক বিদেশি পর্যটক তাদের বুকিং বাতিল করেছেন এবং হাম্পি ছেড়ে যাচ্ছেন। কর্ণাটক ট্যুরিস্ট গাইডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিরুপাক্ষ ভি হাম্পি বলেন, “এই ঘটনার পর ৯০% বিদেশি পর্যটক এলাকা ছেড়ে চলে গেছেন। যারা রয়ে গেছেন, তাদের দলবদ্ধ হয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।”
মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থা
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এক্স (সাবেক টুইটারে) লিখেছেন, "পর্যটকসহ আমাদের রাজ্যে আসা প্রতিটি মানুষের সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে রাতে বিশেষ টহল চালানো হচ্ছে এবং মাদকের ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ভারতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ভারতে বিদেশি পর্যটকদের ওপর হামলার ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালে ঝাড়খণ্ডে ব্রাজিল-স্প্যানিশ নাগরিক এক নারী পর্যটককে ধর্ষণের অভিযোগ ওঠে। এছাড়া ২০১৭ সালে গোয়ায় এক বিদেশি তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে।
হাম্পির সাম্প্রতিক এই ঘটনায় ভারতের পর্যটন খাত ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সোর্স: বিবিসি বাংলা
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
