বিহারে মায়েদের বুকের দুধে ইউরেনিয়াম, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫
ভারতের বিহারের বিভিন্ন জেলায় মায়েদের বুকের দুধে উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম (ইউ-২৩৮) পাওয়া গেছে যা শিশুদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকদের মতে, বুকের দুধের মাধ্যমে ইউরেনিয়াম মানবদেহে প্রবেশ করলে শিশুদের জন্য উল্লেখযোগ্য অ–কার্সিনোজেনিক স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গবেষণা প্রতিবেদনের সহ–লেখক ড. অশোক শর্মা বলেন, ‘গবেষণায় ৪০ জন দুগ্ধদানকারী মায়ের বুকের দুধ পরীক্ষা করা হয় এবং সব নমুনায়ই ইউরেনিয়াম পাওয়া গেছে। যদিও ৭০ শতাংশ শিশুর ক্ষেত্রে সম্ভাব্য অ–কার্সিনোজেনিক স্বাস্থ্যঝুঁকি চিহ্নিত হয়েছে, সামগ্রিকভাবে ইউরেনিয়ামের মাত্রা অনুমোদিত সীমার নিচে ছিল এবং মায়েদের ও শিশুদের ওপর প্রকৃত স্বাস্থ্যঝুঁকি খুব কম বলেই আশা করা হচ্ছে।’
তিনি বলেন, সবচেয়ে বেশি গড় মাত্রা পাওয়া গেছে রাজ্যের খাগড়িয়া জেলায় এবং সর্বোচ্চ একক মাত্রা পাওয়া গেছে কাটিহার জেলায়। ইউরেনিয়াম শিশুর স্নায়ুবিক বিকাশ ব্যাহত বা আইকিউ কমিয়ে দিতে পারে—তবুও বুকের দুধ খাওয়ানো বন্ধ করা উচিত নয়, কারণ এটি শিশুদের জন্য সবচেয়ে উপকারী পুষ্টির উৎস, যদি না চিকিৎসাগত কোনো কারণ থাকে।’
তিনি আরও জানান, ‘গবেষণায় দেখা গেছে ৭০ শতাংশ শিশুর এইচকিউ মান ১-এর বেশি, যা বুকের দুধের মাধ্যমে ইউরেনিয়াম গ্রহণের ফলে সম্ভাব্য অ–কার্সিনোজেনিক ঝুঁকির নির্দেশক। দীর্ঘমেয়াদি সংস্পর্শে ইউরেনিয়াম শিশুদের— কিডনি বিকাশ, স্নায়ুবিক বিকাশ এবং মানসিক ও জ্ঞানীয় সক্ষমতা (কম আইকিউ, নিউরোডেভেলপমেন্টাল বিলম্বসহ) প্রভাবিত করতে পারে।’
ড. শর্মা জানান, ‘বুকের দুধে ০–৫.২৫ মাইক্রোগ্রাম/লিটার ইউরেনিয়াম পাওয়া গেলেও গবেষণার সামগ্রিক সিদ্ধান্ত হলো শিশুদের ওপর প্রকৃত স্বাস্থ্যঝুঁকি খুবই কম। কারণ মায়েদের দেহে প্রবেশ করা অধিকাংশ ইউরেনিয়াম প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়, বুকের দুধে তা বেশি মাত্রায় জমা হয় না। তাই বিশেষ চিকিৎসাগত কারণ না হলে বুকের দুধ খাওয়ানোই সবচেয়ে উত্তম।’
তিনি আরও জানান, ভারতের অন্যান্য রাজ্যেও ভারী ধাতুর উপস্থিতি নিয়ে একই ধরনের গবেষণা করা হবে। ‘আমরা অন্যান্য রাজ্যেও ভারী ধাতুর উপস্থিতি ও সেগুলোর মানবস্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে পরীক্ষা করছি—এটি এখন সময়ের দাবি,’ বলেন তিনি।
গবেষণায় বিহারের বিভিন্ন জেলার ৪০ জন দুগ্ধদানকারী নারীর বুকের দুধে ইউরেনিয়ামের পরিমাণ নির্ণয় করা হয়েছে। সব নমুনাতেই ইউরেনিয়াম পাওয়া গেছে, যার মধ্যে কাটিহার জেলার নমুনায় সর্বোচ্চ মাত্রা পাওয়া গেছে।
স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নে দেখা যায় যে শিশুরা ইউরেনিয়ামের প্রভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তাদের দেহে এই ধাতু অপসারণের ক্ষমতা সীমিত।
গবেষণার হিসাব অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া ৭০ শতাংশ শিশুর ক্ষেত্রে অ–কার্সিনোজেনিক স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
ইউরেনিয়াম একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল, যা সাধারণত গ্রানাইটসহ বিভিন্ন শিলায় পাওয়া যায়। প্রাকৃতিক প্রক্রিয়া বা মানবীয় কর্মকাণ্ড—যেমন খনন, কয়লা পোড়ানো, পারমাণবিক শিল্পের নির্গমন, কিংবা ফসফেট সার ব্যবহারের মাধ্যমে—এটি ভূগর্ভস্থ পানিতে মিশে যেতে পারে।
বুকের দুধে কীটনাশক ও অন্যান্য পরিবেশ দূষকের উপস্থিতি শনাক্ত করতে আগামীর গবেষণার বিষয়ে ড. শর্মা বলেন, ‘এই গবেষণাপত্রে ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা দেওয়া আছে এবং তাতে কীটনাশকও অন্তর্ভুক্ত। আগের গবেষণায় আমরা বুকের দুধে আর্সেনিক, সিসা এবং পারদের উপস্থিতি পেয়েছিলাম। শিশুদের ঝুঁকি বোঝার জন্য বুকের দুধে বিষাক্ত দূষক—যেমন কীটনাশক—পর্যবেক্ষণ অব্যাহত রাখার প্রয়োজনীয়তা আমরা জোরালোভাবে উল্লেখ করেছি।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা পানির জন্য ইউরেনিয়ামের অস্থায়ী গ্রহণযোগ্য সীমা প্রতি লিটারে ৩০ মাইক্রোগ্রাম নির্ধারণ করেছে, আর জার্মানির মতো কিছু দেশ আরও কঠোরভাবে ১০ মাইক্রোগ্রাম/লিটার সীমা অনুসরণ করে।
ভারতে ইতিমধ্যে ১৮ রাজ্যের ১৫১টি জেলায় ইউরেনিয়াম দূষণ শনাক্ত হয়েছে বলে জানা যায়, যার মধ্যে বিহারের ১.৭ শতাংশ ভূগর্ভস্থ জলস্রোত দূষিত।
বিশ্বব্যাপী কানাডা, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, বাংলাদেশ, চীন, কোরিয়া, মঙ্গোলিয়া, পাকিস্তান এবং নিম্ন মেকং ডেল্টা অঞ্চলে উচ্চ মাত্রার ইউরেনিয়াম দূষণ লক্ষ্য করা গেছে।
যদিও বিশ্বজুড়ে বহু গবেষণায় ভূগর্ভস্থ জলে ইউরেনিয়ামের উচ্চমাত্রা পাওয়া গেছে, তথাপি আক্রান্ত জনগোষ্ঠীর মধ্যে স্পষ্ট ক্লিনিক্যাল উপসর্গ সবসময় দেখা যায়নি।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
