বিশ্ব ইজতেমা নিয়ে এখনও সংশয় কাটেনি
নিউজ ডেক্স
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯
তাবলীগের দুই পক্ষের বিপরীতমুখী দৃঢ় অবস্থানের কারণে ২০১৯ সালের বিশ্ব ইজতেমার নিয়ে এখনও সংশয় কাটেনি। ইজতেমার আয়োজন নিয়ে সোমবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে যোগ দেয়নি তাবলিগের সা’দ বিরোধী অংশের মুরব্বীরা।
সোমবার বিকাল সাড়ে ৩টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থী অনুসারীরা ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা শেষ চেষ্টা করছি, তাদের দু’পক্ষকে একত্র করে ইজতেমাটা যাতে সুন্দরভাবে বাংলাদেশে চালু থাকে। এই ইজতেমা যাতে একসঙ্গে করতে পারেন তারা, সে চেষ্টাটাই আমরা করে যাচ্ছি। একপক্ষের লোক আসেনি, তারা বলছে সময়মতো তারা নোটিশটি পায়নি, তাই তারা আসতে পারেনি।’
দুইভাগে বিভক্ত তাবলিগ জামাত এ বছরের বিশ্ব ইজতেমা একসঙ্গে করবে না আলাদাভাবে করবে তা আগামী বুধবারের বৈঠকে নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ইজতেমা একসঙ্গে হবে না আলাদা - এ বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু তাদের ওপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না। তারা বসে সিদ্ধান্ত নেবেন, একসঙ্গে করবেন কি করবেন না।’
বৈঠকে মাওলানা সা’দের অনুসারী তাবলিগি মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের নেতৃত্বে খান শাহাবুদ্দীন নাসিম,মাওলানা মোশাররফ ও মাওলানা আশরাফ আলি অংশগ্রহণ করেন।
বৈঠকে অংশগ্রহণ না করার ব্যাপারে তাবলিগের সা’দ বিরোধী অংশের মুরব্বী মাওলানা ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে সা’দবিরোধী ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান বলেন, ‘এত অল্পসময়ের নোটিসে অংশগ্রহণ করা আমাদের মুরব্বীদের জন্য একটু কঠিন ছিল। তাই আমরা সময় চেয়েছি। তাছাড়া সাদ অনুসারীরা দেওবন্দ যাওয়ার বিষয়ে বিভিন্ন মিথ্যা ছড়াচ্ছে। ’
বুধবারের বৈঠকে মাওলানা জুবায়েরপন্থীরা অংশ নেবেন কি না জানতে চাইলে মাহফুজ হান্নান বলেন, ‘এখনো নিশ্চিত নয়। আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়ে জানাবেন। ‘
এদিকে তাবলিগের চলমান সংকট নিরসন ও আসন্ন বিশ্ব ইজতেমা সফলের লক্ষ্যে ধর্মপ্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতের দারুল উলুম দেওবন্দ যাওয়ার কথা থাকলেও এখন তা অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
১৫ থেকে ২২ জানুয়ারির মধ্যে দেওবন্দ যাওয়ার কথা থাকলেও কবে যাওয়া হবে এখনো তা নিশ্চিত নয়।
এ বিষয়ে ধর্মসচিব আনিসুর রহমান বলেন, এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, আশা করি দু একদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
