বিপদগ্রস্ত বান্দা ও আল্লাহর সাহায্য
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
এক সুখী ব্যক্তির প্রতিদিনের কাজ ছিল সে সকাল-সন্ধ্যা আল্লাহর দরবারে বলতো, হে পরওয়ারদেগার! এই সময়ে আমার কোন চিন্তা বা পেরেশানি নেই। আমি অসুস্থও নই আর না ক্লান্ত। এটা সেই সময় যখন অধিকাংশ মানুষ আপনাকে ভুলে যায়। কিন্তু হে আমার মাওলা! আমি এই সময়েও আপনাকে স্মরণ করেই চলেছি। এবং কোন অসুস্থ বা দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তির চেয়ে আপনাকে বেশি ডাকছি, আপনার প্রশংসাসহ তাসবীহ পাঠ করছি, আপনার শুকরিয়া আদায় করছি।
কিছুদিন পর এই এই ব্যক্তি এক কঠিন সমস্যার সম্মুখীন হলো – যার সমাধান তার আয়ত্তের মধ্যে ছিল না। এখন সে সকাল-সন্ধ্যা এভাবে দুআ করতে শুরু করলো যে, “আমি সেই সুখী ব্যক্তি, যে তার সুখের সময়ে আপনাকে ভুলেনি, আপনার স্মরণ ও ইবাদতই ছিল তার জীবন। এখন আমি সমস্যায় নিপতিত হয়েছি। আমাকে সাহায্য করুন।” এরপর কিছুকালের মধ্যেই অলৌকিকভাবে তার সমস্যার সমাধান হয়ে গেল।
এই ঘটনা শোনার পর উর্দু ভাষার চিরায়ত কবি মুমিন খানের এক অনন্য কবিতার দুটি চরণ মনে পড়ে গেল। যাতে সে তার মাহবুব(প্রিয়)কে বলছিল –
جسے آپ گنتے تھے آشنا، جسے آپ کہتے تھے باوفا
میں وہی ہوں مومن مبتلا تمھیں یاد ہو کہ نہ یاد ہو
“যাকে আপনি অনুগত গণ্য করতেন, যাকে আপনি বলতেন বিশ্বস্ত,
আমিই সেই পরীক্ষায় নিপতিত মুমিন – আপনার মনে থাকুক আর নাই বা থাকুক।”
হাকিম মুমিন খান মুমিনের সেই কবিতায় উদ্দিষ্ট মাহবুব হয়তো তাকে ভুলে গিয়েছিলো। কিন্তু বিশ্ব জাহানের প্রতিপালক যিনি, তিনি তো কিছুই ভুলেন না। বিশেষত যে সকল লোককে তিনি একবার ‘অনুগত’ বলে দিয়েছেন আর যাদেরকে একবার নিজের বিশ্বস্তদের অন্তর্ভুক্ত করেছেন, তাদের সকল বিপদ-মুসিবতে তিনি তাদের সাথেই দাঁড়ান। জীবনের সকল সমস্যা তাদের উপর সহজ করে দেন। সর্বাবস্থায় তাদের সাহায্য করেন। কখনো তাঁর প্রজ্ঞার দাবী অনুযায়ী যদি কাঠিন্যতা দেনও, তবু তিনি তাদের অন্তরে প্রশান্তি নাযিল করে চিন্তার স্থিরতা থেকে বঞ্চিত হতে দেন না।
তিনি মুসিবতে তাকে আহ্বানকারী প্রত্যেক ব্যক্তির সাথে এই মুআমালাই করেন। কিন্তু ওই সকল লোকের সাথে এই মুআমালাই বিশেষভাবে করা হয় যারা সুখ ও আনন্দের সময়গুলোতে তাদের দয়াময় রবকে ভুলে না। এমন মুমিন যখন কোন কঠিন সমস্যায় নিপতিত হয়ে যায়, তখন তাকে দয়াময় আল্লাহর কাছে এই কথা বলার প্রয়োজন হয় না যে-
میں وہی ہوں مومن مبتلا تمھیں یاد ہو کہ نہ یاد ہو
“আমিই সেই পরীক্ষায় নিপতিত মুমিন – আপনার মনে থাকুক আর নাই বা থাকুক”
বরং তাঁর মুআমালা এই হয় যে, তাঁর সমস্ত সমস্যাকে আল্লাহ তাআলা অস্তিত্বে আসার আগেই সমাধানের বন্দোবস্ত করে দেন। কখনো এই সম্ভবনা থাকে যে, তাঁর প্রজ্ঞার অধীনে সেই মুমিনের কল্যাণেই সমস্যাটা সমাধান হতে কিছু সময় নেয়। কিন্তু এমনিতেই কোন মুমিনকে নিরাশ্রয়ে অসহায় ছেড়ে দেওয়া হয় না। আর এটা কীভাবেই বা সম্ভব? যে দয়াময় অকৃতজ্ঞ নাফরমানদেরকেই সাহায্য থেকে বঞ্চিত করেন না, তিনি নিজের একান্ত অনুগতদের কী করে ভুলে যেতে পারেন!
আল্লাহর এই বৈশিষ্ট্যই তাকে বান্দার দৃষ্টিতে সৃষ্টিকুলের সবচে’ প্রিয়তম করে দেয়। নিশ্চয় কেবল আল্লাহই এই জিনিসের যোগ্য যে সবকিছুর উপরে তাঁকেই ভালোবাসা হবে।
দয়াময় আল্লাহ বলেন,
وَإِذَا سَأَلَكَ عِبِادِيْ عَنِّيْ فَإِنِّيْ قَرِيْبٌ. أُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ. فَلْيَسْتَجِيْبُوْ لِيْ وَلْيُؤْمِنُوْا بِيْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ
‘আর আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞেস করে আমার ব্যপারে, আমি তো রয়েছি সন্নিকটেই। আমি বান্দার প্রার্থনা কবুল করি, যখন সে আমাকে আহ্বান করে। কাজেই তারা যেন আমার হুকুম মেনে চলে এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস স্থাপন করে। যাতে তারা সঠিক পথের দিশা লাভ করতে পারে।’ (সুরা বাকারা:১৮৬)
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
