বিদেশি পর্যটক আকৃষ্ট করতে হচ্ছে মহাপরিকল্পনা
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হলেও পর্যটন খাতে এখনো সাফল্যের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার বিদেশি পর্যটক আকৃষ্ট করতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। যা এখন চূড়ান্ত হওয়ার পথে।
জানা গেছে, পর্যটন খাতকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে সরকার। পর্যটনকে এগিয়ে নিতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন প্রণয়ন এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইনকে যুগোপযোগী করা হচ্ছে।
বিদেশি পর্যটক আকৃষ্ট করতে দেশের বিভিন্ন অঞ্চলে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করা হবে। এই এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের মধ্যে রয়েছে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজার। এছাড়া তিন পার্বত্য জেলাতেও পর্যটকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেয়া যায় কি না তা নিয়ে হচ্ছে গবেষণা।

বান্দরবানের নীলগিরি
এর মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় এক হাজার একর জমিতে সাবরাং ট্যুরিজম পার্ক নামে বিশেষ এ অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। চলতি বছরের জানুয়ারিতে পর্যটন সেবাদাতাদের কাছ থেকে জমি বরাদ্দের আবেদনও চাওয়া হয়েছে।
জানা গেছে, এসব এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনে একাধিক হোটেল, কটেজ, বিচ ভিলা, নাইট ক্লাব, কনভেনশন হল, অ্যামিউজমেন্ট পার্কের মতো সুযোগ-সুবিধা থাকবে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বলেন, পর্যটনে একটা মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রায় চূড়ান্ত করা হয়েছে। চলতি মাসের ৭ তারিখের মধ্যে মাস্টার প্ল্যানের ওয়ার্ক অর্ডার দেয়া হবে। এ প্ল্যান প্রণয়নে সরকারি-বেসরকারি সব প্রতিনিধির বক্তব্য শুনেছি।
তিনি আরো বলেন, সুন্দরবনকে কেন্দ্র করেও বিশেষ উদ্যোগ নেয়া হবে। এরই মধ্যে সুন্দরবনে বুয়েটের প্রতিনিধি দল জরিপ করেছে। তাদের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে। সেখানে পযর্টক যাতে আকৃষ্ট হয় এবং বিদেশি বড় বড় ক্রুজ শিপগুলো ইকো ট্যুরিজম উপভোগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
সচিব বলেন, সুন্দরবন ও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ কেন্দ্রিক পর্যটন বিকাশে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। এছাড়াও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন মন্ত্রণালয় থেকে নেয়া হবে সব ধরনের উদ্যোগ।

সুন্দরবন
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে বিদেশি পর্যটক আসে ১ লাখ ৬০ হাজার। পরের বছরই আবার তা কমে যায়। তবে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত প্রতিবছরই বেড়েছে বিদেশি ভ্রমণকারী। সর্বশেষ ২০১৯ সালে বাংলাদেশে ঘুরতে আসেন দুই লাখ ৭০ হাজার বিদেশি পর্যটক।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের তালিকা অনুযায়ী ২০১৭ সাল থেকে এ পর্যন্ত পর্যটনের দিক থেকে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। পর্যটনকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ খাতে আরো সফলতা আসবে বলে মনে করছে সরকার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এদেশে রয়েছে বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ বন। এছাড়া এখানকার বন, হাওর, চা বাগান, পাহাড়পুর বিহার, সোয়াম্প ফরেস্ট, সিলেটের মাজার ও বাগেরহাটের মসজিদ অনিন্দ্যসুন্দর। এসব প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের বিমোহিত করবে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
