বিটিভি দেখা যাবে সারাবিশ্বে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯
কয়েক মাসের মধ্যে মোবাইল অ্যাপসের মাধ্যমে সারাবিশ্বে বিটিভি দেখা যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০১৯ পাস হয়েছে। তথ্যমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ সময় বিরোধী দলীয় সদস্যদের বক্তব্যের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য দক্ষ, যোগ্য কলাকুশলী ও নির্মাতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে প্রয়োজনীয় বিধান করতে ওই বিলটি পাসের প্রস্তাব করা হয়।
বিল নিয়ে আলোচনার সময় তথ্যমন্ত্রী বলেন, এখনো বেশিরভাগ মানুষ বিটিভি দেখে। তবে আশ্চর্যের বিষয় গত কয়েক দশক ধরে বিটিভি ভারতে দেখা যাচ্ছিল না। আমরা ভারতের সঙ্গে ওয়ার্কিং অ্যাগ্রিমেন্ট করেছি, চুক্তি করেছি। সেই চুক্তির আলোকে কয়েক সপ্তাহের মধ্যে বিটিভি সমগ্র ভারতবর্ষে টেরিসটোরিয়াল চ্যানেল হিসেবে দেখা যাবে। অর্থাৎ ভারতের সরকারি টেলিভিশনগুলো যেভাবে তাদের সম্প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে টেরিসটোরিয়োল চ্যানেল হিসেবে দেখা যায়, ঠিক একইভাবে বিটিভি সমগ্র ভারতবর্ষে দেখা যাবে। এছাড়া আগামী কিছুদিন পর মোবাইল অ্যাপসের মাধ্যমে সমগ্র পৃথিবীতে বিটিভি দেখা যাবে বলেও জানান তিনি।
বিটিভির খবর পাঠকদের বয়স নিয়ে প্রশ্ন তোলায় মন্ত্রী বলেন, একজন সদস্য বলেছেন, বিটিভিতে বয়স্ক মহিলাদের দিয়ে খবর পড়ানো হয়। তাহলে কি সুন্দর তরুণীদের দিয়ে শুধু খবর পড়ানো হবে? চেহারা কি মানুষের সমস্ত গুণাগুণের মূল বিষয়? যে খবর পড়ার জন্য চেহারাই সুন্দর হতে হবে? এটিই কি মুখ্য বিষয়? তিনি বলেন, চেহারা বয়স নিয়ে প্রশ্ন তোলা কতটুক সমীচীন। আমি একই কথাগুলো সংসদীয় প্রসিডিং থেকে এক্সপান্স করার অনুরোধ করছি। তিনি আরো বলেন, বিটিভির মান উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ছয়টি বিভাগীয় শহরে নতুন টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চলচ্চিত্র শিল্পের বিকাশ ড. হাছান মাহমুদ বলেন, চলচ্চিত্র বিকাশে ভারতসহ অন্যান্য দেশের চলচ্চিত্র আমদানি নিষিদ্ধ করা হয়েছিল। চলচ্চিত্র উন্নয়নের জন্য অনেক প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গাজীপুরে ১০০ একর জায়গার ওপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি স্থাপন করা হবে। সেটি বিশ্বমানের ফিল্ম সিটিতে উন্নীত করব।
সরকারের মেয়াদে গত দশ বছরে গণমাধ্যমের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। অনেক উন্নত দেশেও সেটি হয়নি। দশ বছর আগে বাংলাদেশে দৈনিক পত্রিকার সংখ্যা ছিল সাড়ে ৭০০, এখন দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ৩০০। দশ বছর আগে টিভি চ্যানেলের সংখ্যা ছিল ১০টি, আজকে ৩৪টি সম্প্রচারে আছে, ৪৫টির লাইসেন্স দেয়া হয়েছে। তিনি আরো বলেন, অনলাইন মিডিয়া হাতে গোনা কয়েকটি ছিল। এপর্যন্ত আট হাজারের বেশি অনলাইন পত্রিকার দরখাস্ত জমা পড়েছে।
সিনেমা হল বন্ধ প্রসঙ্গে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, হলগুলো বন্ধ হচ্ছে এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয় এটা সমগ্র বিশ্বব্যাপী হচ্ছে, ভারতেও অনেক সিনেমা হল বন্ধ হয়েছে। আকাশ সংস্কৃতির কারণে তাছাড়া নিউ মিডিয়ায় ছবিগুলো চলে আসায় সিনেমা হল বন্ধ হচ্ছে। সমগ্র পৃথিবীতে হল সিনেমা হলগুলো সংকুচিত হচ্ছে। ভারতের মতো আমাদের দেশেও অনেক সিনেমা হল বন্ধ হয়েছিল। যদিও সিনেমা হলগুলো আবার চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। যারা সিনেমা হল আধুনিকায়ন করতে চান বা বন্ধ সিনেমা হল চালু করতে চান তাদের সহজ শর্তে ঋণ দেয়া হবে। এটি হলে কয়েক বছরের মধ্যে সিনেমা হলের সংখ্যা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাস হওয়া বিলে বিদ্যমান আইনের ধারা ৬ এর ১ উপ-ধারা দফা (ড) এর পরিবর্তে নতুন (ড) দফা প্রতিস্থাপন করা হয়েছে। নতুন দফায় ইনস্টিটিউটের গভর্নিং বডিতে একজন শিক্ষক ও একজন চলচ্চিত্র নির্মাতাসহ অনূন্য ৪ থেকে ৬ জন চলচ্চিত্র সংশ্লিষ্ট বরেণ্য ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করার বিধান করা হয়। বিলে গভর্নিং বোর্ডের সদস্যদের মেয়াদ ৩ বছরের পরিবর্তে ২ বছর করা করা হয়। এছাড়া বিলে চলচ্চিত্র ও টেলিভিশন সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্র আরো বিস্তৃত করার বিধান করা হয়েছে।
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
- বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ডে শহীদ
- প্রিমিয়ামের মালিকানায় সংযোজন
- জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু মেক্সিকোর
- ওয়ার্ক পারমিট হারানোর শংকায় অভিবাসীরা
- বিশ্বকাপ ফুটবল ২০২৬
- ৯ লাখ কোটি টাকার বাজেট: থাকছে ‘প্রবাসী কার্ড’
- বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
- ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
- ল’ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আকমাম ও সম্পাদক শাবু
- মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত
- ৫ ব্যরোতেও বিশ্বকাপ দেখার আয়োজন
- ৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
- ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকার
- শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
