বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না: কাদের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩
বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের জনসভায় এই মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় বিএনপির নেতারা? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন গয়েশ্বর?’
তিনি বলেন, ‘২৮ তারিখে (অক্টোবর) হরতাল ঘোষণা করলো। প্রথমে অর্ধেক দিবস বলে পরে আবার বলেন পুরো দিন। এখন রিজভীকে দেখি সংবাদ সম্মেলন করেন গুহা থেকে।’
সেতুমন্ত্রী বলেন, ‘কোথায়, লাফালাফি কই? বাড়াবাড়ি কোথায়? ২৮ তারিখ (অক্টোবর) তারপরে ২৯, ৩০, ৩১। এরপর নভেম্বরের আজ ৪ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত মেট্রোরেল উদ্বোধন করেছেন। ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর কতদিন হলো? কি বলেছিল। শেখ হাসিনাতো বসে (ক্ষমতায়) আছেন। ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জনসভা অলংকৃত করে বঙ্গবন্ধুকন্যা বসে আছেন আগামী দিনের বিজয়ের মহাবার্তা নিয়ে। তিনি আছেন, তিনি থাকবেন।’
তিনি বলেন, ‘হায়রে মির্জা ফখরুল, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছেন। কেউ কেউ টেনে ধরেন হরতাল ঘোষণার জন্য। প্রথমে অর্ধদিবস বলে নিচে নেমে গেছেন। সেখান থেকে আবার তাকে উপরে তুলে আনছেন। তখন মাইকও নাই। তারপর বলেন পূর্ণদিবস হরতাল। তারপর দৌড়রে দৌড়।’
ওবায়দুল কাদের বলেন, ‘ওইদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না। পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই। আমীর খসরু কোথায়? দুইদিন পর পাওয়া গেলো। গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ দিয়ে খেলেন, এটাও ভালো। গয়েশ্বর এখন কোথায়? এতো বীরপুরুষ, হাসিনা সরকার ২৮ তারিখের পরে আর নাই! হাসিনা সরকার আছে। বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে বিএনপি? কোথায় গেছে? এখন রিজভী আহমদ কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকে গেছেন। ওখান থেকে প্রেস কনফারেন্স করেন। এখনো বড় বড় কথা। সরকার উৎখাত করবে।’
তিনি আরও বলেন, ‘বাইডেনের উপদেষ্টাকে নিয়ে আসে। কোথাকার এক পাগল, ওটা নাকি বাইডেনের উপদেষ্টা। ভুয়া। এক দফা, ২৭ দফা, বিএনপি, আন্দোলন ভুয়া। বিএনপি মানেই ভুয়া।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সতর্ক পাহারায় আপনারা আছেন? শেখ হাসিনার নির্দেশ খেলা হবে। কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে, আমরা জিতে গেছি। সামনে সেমি ফাইনাল, তারপরে ফাইনাল হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। আপনারা তৈরি তো?’
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
