বার্ধক্য এড়াতে পুতিনের ২৬ বিলিয়নের প্রকল্প, যা থাকছে
প্রকাশিত: ৩১ মে ২০২৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু ও বার্ধক্য প্রতিরোধে আগ্রহ নতুন কিছু নয়। তবে এবার বিষয়টি আরও বড় পরিসরে সামনে এসেছে। দেশটির সরকার প্রায় ২৬ বিলিয়ন ডলার ব্যয়ে একটি উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়ন করছে, যার লক্ষ্য মানুষের আয়ু বৃদ্ধি এবং জটিল রোগে মৃত্যুহার কমানো।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের শুক্রবার (২৯ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পে বায়োপ্রিন্টিং ও জেনোট্রান্সপ্লান্টেশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। বায়োপ্রিন্টিংয়ের মাধ্যমে থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে জীবন্ত টিস্যু তৈরি করা হয়। অন্যদিকে জেনোট্রান্সপ্লান্টেশনে ক্ষুদ্রাকৃতির শূকরের (মিনি পিগ) দেহে মানব অঙ্গ উৎপাদনের সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে।
২০২৪ সালে শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনের নতুন দিগন্ত উন্মোচন করা। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। ইতোমধ্যে গবেষকেরা বায়োপ্রিন্টেড মানব কার্টিলেজ টিস্যু এবং ইঁদুরের থাইরয়েড গ্রন্থি তৈরির দাবি করেছেন। দশকের শেষ নাগাদ মানুষের জন্য প্রতিস্থাপনযোগ্য অঙ্গ তৈরি করাই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।
এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন পুতিনের মেয়ে ও এন্ডোক্রিনোলজিস্ট মারিয়া ভোরন্তসোভা। তার সঙ্গে রয়েছেন রুশ পদার্থবিজ্ঞানী মিখাইল কোভালচুক। কোভালচুকের বিশ্বাস, ভবিষ্যতে বিজ্ঞান এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে মানুষের ক্ষতিগ্রস্ত অঙ্গ মেরামত কিংবা প্রতিস্থাপন করা সম্ভব হবে।
রুশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অমরত্ব নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা কঠিন। তবে মানুষের শরীর মেরামতের সক্ষমতা ভবিষ্যতে অনেক বাড়বে।’
গবেষণা নিয়ে প্রশ্ন
তবে প্রকল্পটির বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্নও রয়েছে। রাশিয়ায় বায়োপ্রিন্টিং গবেষণার অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী আলেকজান্ডার অস্ত্রোভস্কি দাবি করেছেন, আন্তর্জাতিক মানের পিয়ার-রিভিউড গবেষণা জার্নালে প্রকল্পটির দাবিগুলোর পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় না।
বর্তমানে রাশিয়ার বাইরে অবস্থানরত এই বিজ্ঞানীর মতে, প্রকল্পের সঙ্গে যুক্ত কিছু গবেষক হয়তো সরকারি অর্থায়ন নিশ্চিত করতে অতিরঞ্জিত প্রতিশ্রুতি দিচ্ছেন। তার ভাষায়, এসব বক্তব্য এখনো মূলত ‘আকাঙ্ক্ষা’ হিসেবেই বিবেচিত হওয়া উচিত।
দীর্ঘায়ু নিয়ে পুতিনের আগ্রহ
৭৩ বছর বয়সী পুতিন দীর্ঘদিন ধরেই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু নিয়ে আগ্রহী বলে পরিচিত। ঘোড়ায় চড়া, আইস হকি খেলা এবং নিয়মিত শরীরচর্চার নানা ছবি প্রায়ই প্রকাশ্যে এসেছে। করোনাভাইরাস মহামারির সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহীদের জন্য কঠোর স্বাস্থ্যবিধি ও দীর্ঘ কোয়ারেন্টিনও বাধ্যতামূলক করা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, পুতিনের আগ্রহের একটি ক্ষেত্র হলো ক্রায়োথেরাপি। এতে শরীরকে অতি নিম্ন তাপমাত্রার পরিবেশে স্বল্প সময়ের জন্য রাখা হয়। ২০১৮ সালে অস্ট্রিয়ার তৎকালীন চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জের সঙ্গে আলোচনায় তিনি এই পদ্ধতির সম্ভাব্য উপকারিতার কথাও উল্লেখ করেছিলেন।
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলাপচারিতায় পুতিনকে মানব অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে ভবিষ্যতে দীর্ঘায়ু বা প্রায় অমরত্বের সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা গেছে।
উচ্চাকাঙ্ক্ষা নাকি প্রয়োজন?
বিশ্লেষকদের মতে, দীর্ঘায়ু গবেষণায় পুতিনের আগ্রহের পেছনে ব্যক্তিগত ও জাতীয় দুই ধরনের কারণই থাকতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপে পুরুষদের গড় আয়ু যথাক্রমে প্রায় ৭৬ ও ৮০ বছর হলেও রাশিয়ায় তা প্রায় ৬৮ বছর। ফলে দেশটির জনস্বাস্থ্য পরিস্থিতি উন্নত করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হতে পারে।
তবে সমালোচকদের প্রশ্ন, প্রকল্পটি কতটা বাস্তবসম্মত এবং এর ঘোষিত লক্ষ্যগুলো কতটা অর্জনযোগ্য সেটিই এখন দেখার বিষয়।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
