বাচসাস চলচ্চিত্র পুরস্কারের ৩৯তম আসর শুক্রবার
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯
আগামী শুক্রবার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পূর্ণ করতে যাচ্ছে গৌরবোজ্জ্বল ৫০ বছর। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত সূবর্ণ জয়ন্তীর উৎসবের পাশাপাশি বাচসাস পুরস্কার প্রদানের প্রস্তুতি চলছে।
রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। বাচসাসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মোট ৬ জন সাংস্কৃতিক ব্যক্তির হাতে তুলে দেয়া হবে অ্যামিরেটস অ্যাওয়ার্ড। সন্ধ্যায় ঐতিহ্যবাহী বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে ২০১৪-২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র থেকে।
এরই মধ্যে বাচসাস জুরি বোর্ড পুরস্কারের জন্য বাছাইকৃত চলচ্চিত্র দেখা সম্পন্ন করছেন। এবার জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক নরেশ ভূঁইয়া। বাচসাস কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে এবারের ৩৯তম আসরে অভিনেত্রী কবরী ও অভিনেতা আলমগীরকে দেয়া হবে আজীবন সম্মাননা।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আছে সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন। এরপর প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হবে। বিষয় থাকবে সিনেমা হল বন্ধের পক্ষে বিপক্ষে। এরপর অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে বিশেষ সেমিনার। দুপুর আড়াইটায় পুরনো দিনের ছবির প্রদর্শনী। সন্ধ্যায় শুরু হবে বাচসাস রজনী।
সাংস্কৃতি অনুষ্ঠানে অংশ নেবে ৫০ জন তারকা শিল্পী। এই অনুষ্ঠানে প্রদান করা হবে বাচসাস চলচ্চিত্র পুরস্কার ও বিশেষ সম্মানা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি আবদুর রহমান।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাচসাস প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ জেয়াদ সম্পাদিত একটি বিশেষ স্যুভেনির প্রকাশিত হবে। ওই দিন পুরো আর্কাইভ ভবন জুড়ে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। থাকবে স্বর্ণালীযুগের ছায়াছবির পোস্টার প্রদর্শনী, নানা রকম স্টল। বাচসাস সদস্যদের জন্য বিশেষ কার্ডও প্রদান করা হবে ওই দিন।
প্রসঙ্গত, স্বাধীনতার পর ১৯৭২-৭৩ সালকে একটা ইউনিট ধরে বাচসাস পুরস্কার প্রদান শুরু হয়। তখনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তিত না হওয়ায় চলচ্চিত্রাঙ্গনে দারুণ সাড়া জাগায় বাচসাস পুরস্কার। টানা ১৯৮৮ পর্যন্ত এই পুরস্কার দেয়া হয়।
এরপর ১৯৯৫ থেকে ২০১৩ পর্যন্ত চলেছে এই পুরস্কার। ২০১২-২০১৪ মেয়াদে আগের মেয়াদের অসমাপ্ত তিন বছরের পুরস্কারসহ মোট পাঁচ বছরের পুরস্কার (২০০৯-১৩) প্রদান করে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে বর্তমান কমিটি। রাজ্জাক, কবরী, তিন বোন সুচন্দা, ববিতা, চম্পা থেকে মৌসুমী, ওমরসানি, পপি, ফেরদৌস, শাকিব খান, অপু বিশ্বাস, মাহীসহ একঝাঁক তারকায় রঙিন হয় মঞ্চ।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
