বাইডেনকে চারটি ‘রেড লাইন’ বেঁধে দিলেন শি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারসাম্যপূর্ণ ও সুস্থ সম্পর্কের জন্য চার ধরনের 'রেড লাইন' বেঁধে দিয়েছেন চলমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। এই 'রেড লাইন' অতিক্রম করা উচিত নয় বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামে (এপেক) বাইডেনের সঙ্গে এক বৈঠকে শি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে 'স্থিতিশীল, সুস্থ ও টেকসই' সম্পর্ক গড়ে তোলাই বেইজিংয়ের লক্ষ্য।
তবে প্রধান দুই দেশ হিসেবে চীন বা যুক্তরাষ্ট্র কারোরই উচিত হবে না নিজেদের ইচ্ছানুযায়ী একে অপরকে 'নতুন করে সাজানোর' চেষ্টা করা।
তথাকথিত 'শক্তির অবস্থান' থেকে দমন করা অথবা অন্যকে 'উন্নয়নের বৈধ অধিকার থেকে বঞ্চিত করাও' উচিৎ নয়। যেমন- এককভাবে কেউ 'নেতৃস্থানীয় মর্যাদা' বজায় রাখার মানসিকতা রাখা।
শি চীনের অর্থনৈতিক উন্নয়নকে পিছিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেন। বলেন, নতুন স্নায়ুযুদ্ধ হওয়া উচিত নয় এবং এখানে জয় পরাজয়ের কিছু নেই। চীনকে নিয়ন্ত্রণ করা অবিবেচনাপ্রসূত, অগ্রহণযোগ্য এবং এটি ব্যর্থ হতে বাধ্য।
চীনা নেতা জোর দিয়েছেন, দুই দেশের একে অপরকে 'সমান হিসাবে বিবেচনা করা' গুরুত্বপূর্ণ।
শি স্বীকার করেন যে, বৃহৎ শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য অনিবার্য হলেও কিছু মূল স্বার্থকে সম্মান করা উচিৎ।
চীনা প্রেসিডেন্ট বলেন, বেইজিং ও ওয়াশিংটন যদি 'একে অপরকে অংশীদার ও বন্ধুর মতো আচরণ' করে এবং 'হিংস্র প্রতিযোগিতা' এড়াতে পারে, তবে উভয়েই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে।
মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনো 'এক চীন' নীতি অনুসরণ করে। ১৯৪৯ সাল থেকে স্বায়ত্তশাসন সত্ত্বেও তাইওয়ানকে চীনের অংশ হিসাবে স্বীকৃতি দেয়। তবে তারা তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তারা দেশটিতে অস্ত্র বিক্রি করে এবং 'সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে' সামরিক সহায়তারও প্রতিশ্রুতি দেয়। এ বিষয়টিকে চীন তাদের 'সার্বভৌমত্বের লঙ্ঘন' হিসাবে দেখে।
এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলেও জানান শি।
তবে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে 'চীনের বিরুদ্ধে আগ্রাসী সংরক্ষণবাদী নীতি' অনুসরণ করার ওপর জোর দিয়েছিলেন।
প্রথম মেয়াদের সময় ট্রাম্প চীনের সঙ্গে 'বাণিজ্য যুদ্ধে' জড়িয়ে পড়েছিলেন। উভয় দেশই শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
বাইডেন প্রশাসনও তার প্রথম মেয়াদে ট্রাম্প যা শুরু করেছিল তা অব্যাহত রেখেছে। গত সেপ্টেম্বরের কয়েক বিলিয়ন ডলার মূল্যের চীনা আমদানির উপর শুল্ক আরোপ করে তারা।
'চীনা গুপ্তচর বেলুন ঘটনা'র পর সান ফ্রান্সিসকোতে ২০২৩ সালের অ্যাপেক শীর্ষ সম্মেলনে বাইডেন-শি'র মধ্যে সবশেষ বৈঠক হয়েছিল। চার ঘণ্টার ওই বৈঠক শেষে বাইডেন তাড়াতাড়ি বেরিয়ে যান এবং পরে এক সংবাদ সম্মেলনে শি'কে দ্বিতীয়বারের মতো 'স্বৈরশাসক' বলে অভিহিত করেন।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
