বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় উদ্বিগ্ন কলকাতার হোটেল ব্যবসায়ীরা
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩
পশ্চিমবঙ্গের কলকাতায় দিন দিন কমতে শুরুর করেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা। সম্প্রতি ভিসা জটিলতা এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে কলকাতায় বাংলাদেশ থেকে আসা পর্যটকের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। আর তাতে মাথায় হাত পড়েছে কলকাতার বিশেষ করে নিউমার্কেট এলাকার হোটেল ব্যবসায়ীদের।
কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউমার্কেট চত্ত্বর। কেনাকাটা থেকে শুরু করে খাওয়া-দাওয়া, সাজসজ্জা; সবকিছু প্রায় এক ছাতার তলায় পাওয়া যায় নিউমার্কেট চত্ত্বরে। তাই বিদেশিদের কাছে, বিশেষ করে বাংলাদেশিদের কাছে নিউমার্কেট স্বাভাবিকভাবেই অত্যন্ত পছন্দের এক জায়গা। অনেকের কাছেই আবার মিনি বাংলাদেশ বলেও পরিচিত। বাংলাদেশিরা পর্যটকরা কলকাতায় পা রেখে নিউমার্কেটের মার্কুইস স্ট্রীট, কিডস স্ট্রীট, সদর স্ট্রীট, টটি লেনসহ বিভিন্ন জায়গার হোটলে অবস্থান করে। কিন্তু প্রশ্ন হলো, এই নিউমার্কেটে বাংলাদেশি নাগরিকরা কতটা নিরাপদ ও সুরক্ষিত?
সাম্প্রতিক সময় বাংলাদেশি পর্যটকরা নিউমার্কেট এলাকায় রাতের দিকে ছিনতাইকারী, বহিরাগতের উপস্থিতিসহ বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। কেবল তাই নয়, নিউমার্কেটে হোটেল না পাওয়া এবং অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ রয়েছে। অনেক সময় এমনও হয়েছে যে, হোটেল না পেয়ে রাস্তায় রাত কাটাতে হয়েছে পর্যটকদের। বিশেষ করে বড়দিন, বছরের শেষ দিনে এরকম ঘটনা সামনে আসে।
এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ভিসা সংক্রান্ত জটিলতা! এসব কারণে নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছেন তারা।
তবে খুব দ্রুত যেন এসব সমস্যা সমাধান এবং যেসব বিক্ষিপ্ত ঘটনা ঘটছে সেগুলোও যেন শূন্যে নামিয়ে আনা যায়, সে লক্ষ্যে কলকাতায় এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশন, মার্কুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ওয়েলফেয়ার সোসাইটি, হোটেল এবং রেস্তোরাঁ ওনার্স অ্যাসোসিয়েশন, নিউমার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সভা আয়োজন করে।
সভায় বাংলাদেশি পর্যটকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার দাবি তুলে ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ কুমার সাহা বলেন, নিউমার্কেট এলাকা মূলত বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। কিন্তু ভিসা সমস্যার কারণে সম্প্রতি বাংলাদেশি পর্যটক কমে গেছে। ফলে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি জানান, কয়েক মাস আগেও দৈনিক ৭-৮ হাজার বাংলাদেশি পর্যটক ভারতে আসতেন। এদের মধ্যে অন্তত ৫ হাজার পর্যটকের ঠিকানা হতো নিউমার্কেট। এখন সেখানে ৫ শতাধিক পর্যটকও আসছেন না। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অভিবাসন দপ্তরেও বাংলাদেশি পর্যটকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন।
তবে নিউমার্কেটকে অসুরক্ষিত মানতে নারাজ কটন গ্যালারির কর্ণধার কামরুদ্দিন মালিক। তার ভাষ্য, ছোটখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, এটা সত্যি। তবে সেই ঘটনাও যেন আর না ঘটে, সেটা নিশ্চিত করার জন্যই আমরা আজ মিলিত হয়েছি। বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে শিগগিরই পুরো নিউমার্কেট চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর পাশাপাশি চালু করা হবে হেলথ ডেস্ক। কেউ যদি কোনো বিপদে পড়েন, ফোন করলেই তার সমস্যার সমাধান করা হবে।
সভায় হোটেল মালিকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি পর্যটকদের সুরক্ষায় নিউমার্কেট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এর পাশাপাশি মার্কেট অ্যাসোসিয়েশন এবং প্রশাসনের পক্ষ থেকে দুটি হেল্প ডেস্ক করা হবে। কোনো বাংলাদেশি পর্যটক কোনোপ্রকার সমস্যার সম্মুখীন হলে হেল্প ডেস্কে ফোন করলেই ২৪x৭ ভিত্তিতে তাকে সহায়তা প্রদান করা হবে বলেও জানানো হয়।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
