বন্যা মোকাবিলায় মাঠে সরকার
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯
ভারতে তিস্তা, ব্রহ্মপুত্র ও বরাক অববাহিকায় একটানা ভারী বৃষ্টি আর উজানের জলাধারগুলি খুলে দেয়ায় দেশের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েই চলেছে। বন্যার কবলে পড়েছে বিভিন্ন জেলার কয়েক লাখ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে সরকার। এছাড়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকাও বিতরণ করা হচ্ছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বন্যার কবলে পড়েছে দেশের ২৪টি জেলা। জেলাগুলো হল- কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার।
এসব জেলায় বন্যার কবলে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকার। বন্যা দুর্গতদের সহযোগিতায় প্রতিদিন বিভিন্ন এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছি। দূর্গত এলাকায় আমরা নিজেরাও ছুটে যাচ্ছি। সমস্যা মোকাবিলায় আমরা সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরো বলেন, বন্যা যতদিন থাকবে, ততদিন আমাদের ত্রাণ কার্যক্রম চলবে। এছাড়া বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
জানা গেছে, এরই মধ্যে বিভিন্ন জেলার দূর্গত মানুষদের মাঝে ২৪ হাজার মেট্রিক টন চাল বিতরণ শুরু হয়েছে। এছাড়া ঘর নির্মাণে দেয়া হচ্ছে ডেউটিন।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ত্রাণ) মো: আকরাম হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, দুর্গত এলাকার জন্য ২৪ হাজার মেট্রিক টন চাল এরই মধ্যে পাঠানো হয়েছে। সেগুলো বিতরণ করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের মাঝে এখন পর্যন্ত মোট ৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, দলীয় নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। সেলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে আমরা পদক্ষেপ নিতে শুরু করেছি।
তিনি আরো বলেন, সরকার আন্তরিকভাবে বন্যা মোকাবেলায় কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে যাওয়ার আগে বিমানবন্দরে বলে গেছেন, পানিসম্পদ, নৌ-পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীসহ যারা দায়িত্বে আছেন, তাদের নিয়ে টিম করে কাজ করতে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করছি।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
