বঞ্চিতদের মূল্যায়নের আশ্বাস শেখ হাসিনার
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
আওয়ামী লীগের যেসব নেতা যোগ্যতা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও দলের মনোনয়ন পাননি তাদের যোগ্যতার ভিত্তিতে যথাযথ মূল্যায়ন করার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দল ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত থাকার নির্দেশনা দিয়েছেন।
শনিবার (১২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় নেতাদের এই নির্দেশনা দেন তিনি। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর আজকের যৌথসভা ছিল আওয়ামী লীগের প্রথম সাংগঠনিক বৈঠক।
সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এরপর আওয়ামী লীগ সভাপতি দলীয় কর্মসূচি ও সরকারের লক্ষ্যমাত্রা পূরণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘হতাশার কোনও কারণ নেই। সবাইকে তো আর মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। তারপরও যারা মনোনয়ন বঞ্চিত হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে জোরালো ভূমিকা রেখেছেন তাদের যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কে কেন্দ্রীয় কমিটিতে নেতা হলো, কে সংসদ সদস্য হলো আর কে মন্ত্রী হলো, কে হলো না; এটা ভুলে গিয়ে আওয়ামী লীগ এবং সরকারের এজেন্ডা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণ আমাদের ওপর আস্থা-বিশ্বাস রেখে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে আমাদেরও চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গত দুই মেয়াদে রাষ্ট্র পরিচালনা করে জনগণের আস্থা অর্জন করেছে। এজন্যই জনগণ টানা তৃতীয়বার ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। আমরা গত দশ বছরে যেসব উন্নয়ন করেছি সেগুলো ধরে রাখতে হবে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো শেষ করতে হবে। নতুন নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। দেশকে নিয়ে যেতে হবে উন্নয়ন আর সমৃদ্ধির শিখরে। এজন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর সাহায্য প্রয়োজন। কী পেলাম, কী পেলাম না- সেটা ভুলে কাজ করতে হবে। দল অবশ্যই মূল্যায়ন করবে।
বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এইচ টি ইমাম বক্তব্যে বলেন, বিগত নির্বাচনে বিভিন্ন পেশাজীবীসহ দলীয় নেতাদের অক্লান্ত পরিশ্রমে দল সাফল্য অর্জন করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা এ নির্বাচনের বৈতরণী পার হতে মুখ্য ভূমিকা পালন করেছে।
সভার শুরুতেই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ সফল, ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি গ্রহণ করা হয় এ বৈঠকে।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
