বঙ্গবন্ধুর সহচর হয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন আব্দুর রহিম
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রয়াত সাবেক এমপি এম. আব্দুর রহিম দক্ষতা যোগ্যতা মেধা দিয়ে দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর সহচর হয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
শুক্রবার বিকেলে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমপি মরহুম এম আব্দুর রহিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দিনাজপুরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দিনাজপুরে আইসিটি পার্ক করার কাজ হাতে নিয়েছে। এরই মধ্যে দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের চিন্তা-ভাবনা থেকে এ অর্থনৈতিক অঞ্চল করছেন।
তিনি বলেন, দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল চালু হলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হবে। যা দিনাজপুরের অর্থনীতিকে আরো অনেক বেশি বেগবান করবে। সরকার ১৬ কোটি টাকা ব্যয়ে ২টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে।
দেশের মধ্যে দিনাজপুর জেলা একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে এরই মধ্যে খ্যাতি পেয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, এখানে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা দেশের একটি স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান। দিনাজপুরে ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির, রামসাগর ও রাজবাটী তো রয়েছেই।
তিনি আরো বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এখন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। এখানে শুধু দিনাজপুর নয় বৃহত্তর দিনাজপুরের ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মানুষ সুবিধা পাচ্ছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার কাজ হাতে নেয়া হয়েছে। বর্তমান সরকারের সহায়তায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১০তলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
তিনি আরো বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যেখানে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল তা সরকার ২৮ হাজার মেগাওয়ার্টে উন্নীত করেছে। প্রতিটি সেক্টরে শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে।
এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র কর্তৃক ছয়দিনের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এ ঐতিহাসিক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
পরিবারের পক্ষ হতে বক্তব্য রাখেন মরহুম এম. আব্দুর রহিমের বড় ছেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মেয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাদিরা সুলতানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুম এম আব্দুর রহিমের ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমুখ।
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
