বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে দেশের ভাগ্যোন্নয়নে
প্রকাশিত: ২ আগস্ট ২০১৯
দেশের মানুষের আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে জাতির জনক শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ পরিশোধ করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার লন্ডন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে শোকাবহ আগস্টের প্রথমে দিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ কৃষক লীগ এ কর্মসূচির আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র। শুধু আমি ও আমার বোন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যাই। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতবিরোধী এ চক্র মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করতে চেয়েছিল। কিন্তু ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে দেশের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে তা দেশবাসী বলে দেবে। দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু জীবন দিয়ে গেছেন। তাই দেশবাসীর ভাগ্যোন্নয়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ পরিশোধ করতে হবে।
এ সময় আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখনই ভালো কোনো অর্জন আসে তখন মনে হয় বাবার আত্মা শান্তি পাচ্ছে।
শেখ হাসিনা বলেন, জলবায়ুর হুমকি থেকে রক্ষা পেতে আমাদের সবুজ বনায়ন বৃদ্ধি করতে হবে। ব্যাপকহারে বৃক্ষরোপণ করতে হবে। বর্তমান সরকার দেশের সব স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রত্যেকের অন্তত তিনটি করে বৃক্ষের চারা রোপণ করা উচিত, একটি বনজ, একটি ভেষজ ও একটি ফলদ।
আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহান অর্জনের জন্য মহান ত্যাগের প্রয়োজন-বলে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু। রক্তদান শরীরের জন্য ভালো এবং এটি একটি মহৎ কাজ। এই সেবায় সবার এগিয়ে আসা উচিত।
দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু থেকে মুক্তি পেতে যা যা করণীয় সে ব্যবস্থা নিতে আমি এরইমধ্যে নির্দেশ দিয়েছি। প্রতিনিয়ত খবর নিচ্ছি। চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আবারো আহ্বান জানাচ্ছি। অতি শিগগিরই আমি দেশে ফিরব।
রক্তদান কর্মসূচিতে ২০০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করবেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাংগঠানক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলি, কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সমীর চন্দ্র প্রমুখ।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
