বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সেবা নিচ্ছে দশ টিভি চ্যানেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
রাষ্ট্রীয় ও বেসরকারি দশটি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সেবা নিচ্ছে। এর মধ্যে রাষ্ট্রীয় চ্যানেল রয়েছে তিনটি। সেগুলো হলো: বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ টেলিভিশিন এবং বিটিভি চট্টগ্রাম।
অন্যদিকে বেসরকারি সাতটি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে সেবা নিচ্ছে। চ্যানেলগুলো হচ্ছে- সময় টিভি, ডিবিসি নিউজ, ইন্ডিপেনডেন্ট টিভি, এনটিভি, একাত্তর টিভি, বিজয় বাংলা এবং বৈশাখী টিভি।
তবে বেসরকারি চ্যানেলগুলোতে বিদেশি স্যাটেলাইট অ্যাপস্টারের সংযোগও রয়ে গেছে। কারণ সেবা নেয়ার চুক্তি বাতিল করতে হলে তিন মাস আগে নোটিশ দিতে হয়। জানুয়ারিতেই সেই নোটিশ দিয়ে দেবে এসব বেসরকারি টিভি চ্যানেল। ফলে মার্চ থেকে পুরোদমে শুধু বঙ্গবন্ধু-১ দিয়ে ট্রান্সমিশন করবে এই সাত চ্যানেল-এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।
টেলিভিশনের ট্রান্সমিশন বিষয়ে ডিটিএইচ কোম্পানি রিয়ালভিউ’ও সম্প্রতি বিসিএসসিএল-এর সঙ্গে চুক্তি করেছে। ফলে অল্প সময়ের মধ্যেই তারা দেশি-বিদেশি মিলিয়ে ৪৮টি টেলিভিশনের সম্প্রচার শুরু করবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে।
জানা গেছে, এর বাইরে দুটি স্থানীয় ভিস্যাট কোম্পানির সঙ্গেও দ্রুত যুক্তিতে যাবে বিসিএসসিএল। সেটি হলে দ্রুততার সঙ্গে আয় করতে শুরু করবে সরকারি দেশের প্রথম এই স্যাটেলাইট।
গত ১১ মে নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করার পর নভেম্বরে তা বিসিএসসিএলকে বুঝিয়ে দেয় স্যাটেলাইটটির নির্মাতা কোম্পানি থ্যালাস অ্যালেনিয়া স্পেস। আর সে কারণে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতেই অনেক বিলম্ব হয়ে গেল বলে বলছেন বিসিএসসিএল সংশ্লিষ্টরা।
এদিকে বর্তমানে চালু থাকা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনগুলোর বেলায় তেমন কিছু উল্লেখ না করলেও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সিদ্ধান্ত নিয়েছে নতুন লাইসেন্স প্রাপ্তরা সেবায় আসতে হলে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকেই সম্প্রচার করতে হবে।
এর মাধ্যমে বিসিএসসিএল-এর একটি নিশ্চিত আয় প্রাপ্তির বিষয়ও নিশ্চিত হয়ে গেল।
সম্প্রতি এক কমিশন বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়ার পর বিটিআরসি এটি এখন টেলিভিশনের স্পেকট্রাম বরাদ্দ পাওয়ার শর্ত হিসেবে যুক্ত করে নিয়েছে।
টেলিটভিশনগুলো তথ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স পেলেও স্পেকট্রামের জন্যে তাদেরকে বিটিআরসির কাছে আসতেই হয়। যদিও স্যাটেলাইট কোম্পানি হিসেবে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল) টেলিভিশনগুলোকে স্পেকট্রাম দেবে। কিন্তু তার ছাড়পত্র নিতে হবে বিটিআরসির কাছ থেকে।
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক সাংবাদিকদের বলেন, তারা মনে করে আসছেন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটকে ব্যবসা সফল করতে এ শর্ত জুড়ে দেয়া অবশ্যক।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
