ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণ ও সমাধান
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯
বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম বিশেষ করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত ফোন বা স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। পুরো চার্জ দিলেও তা একদিন পর্যন্ত টিকে না। কি কারণ তা অনেকেই খুঁজে পান না। যদিও মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের কারণে এমনটি হয়ে থাকে বলে মনে করা হয়।
মূলত কয়েকটি কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে, এগুলো হল- ১. ভাইরাস কিংবা ম্যালওয়ার, ২. ব্যাটারী সমস্যা ৩. সময়মতো অ্যাপস আপডেট না রাখা, ৪. নির্দিষ্ট কিছু অ্যাপস ব্যাটারীর চার্জ বেশি খরচ করে।
তবে সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে ব্যাটারির চার্জ বেশি সময় ধরে রাখা যায়। ব্যাটারির চার্জ একটু বেশি সময় ধরে রাখতে খুব অল্প সময়ে এ ধরনের পরিবর্তন আনা যেতে পারে।
ব্যাটারীর যত্ন নিন:
ব্যাটারীর চার্জ সব সময় ৪০% থেকে ৮০ % এর মধ্যে রাখার চেষ্টা করুন। ঘন ঘন চার্জ দিন, তবে চার্জ দেওয়াটা যেন আবার অতিরিক্ত পর্যায়ে চলে না যায়। চার্জ কমে গেলে যেমন চার্জ দেবেন কিন্তু মাঝেমধ্যে আবার ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ করে ফেলবেন।
চলমান অ্যাপ্লিকেশন বন্ধ করা:
বেশিরভাগ সময়ই দেখা যায় কোন একটি প্রোগ্রাম চালিয়েছেন কিন্তু বন্ধ না করে অন্য একটি প্রোগ্রাম চালাচ্ছেন। এভাবে দিনের পর দিন টাস্কে অনেক অ্যাপ্লিকেশন জমা পড়ে থাকে। তাই এগুলোকে ক্লিয়ার করার একটি সহজ উপায় আছে। এই প্রক্রিয়াটি একেক ফোনে একেক রকম থাকে। তবে বেশিরভাগ এন্ড্রয়েড ফোনের ‘মেনু’ বাটনটি চেপে ধরলে সব চলমান অ্যাপস এর তালিকা আসবে এবং ডানে কিংবা বামে ড্রাগ করে ছেড়ে দিলেই সেটা চলে যাবে। আইফোনের ক্ষেত্রে ‘হোম’ বাটনটি চেপে পরপর দুইবার চাপলেই চলমান অ্যাপস এর তালিকা আসবে এবং ডানে কিংবা বামে ড্রাগ করে ছেড়ে দিলেই সেটা চলে যাবে।
ব্রাইটনেস কমিয়ে রাখা:
ফোনের ব্রাইটনেস বাড়িয়ে রাখলে চার্জ বেশি ফুরোয়। ফোনের সেটিংস থেকে এটি পরিবর্তন করা যায়, আবার কোনো কোনো মোবাইলে ব্রাইটনেস পরিবর্তনের জন্য শর্টকাট কি-ও থাকে।
প্রয়োজন ছাড়া সব বেতার সংযোগ বন্ধ:
জিপিআরএস/এজ, জিপিএস, ওয়াই-ফাই, ব্লুটুথের মতো বেতার সংযোগগুলো প্রয়োজনের সময় ছাড়া বন্ধ রাখা উচিত। কারণ, এই সংযোগগুলো চালু থাকলে সেগুলো নিকটবর্তী সংযোগের উৎসটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। আর এই সময়ে যে পরিমাণ ব্যাটারি খরচ হয়, তা সেবা ব্যবহারের সময়ের চেয়েও বেশি।
পুশ নোটিফিকেশন বন্ধ রাখা:
ই-মেইল, ফেসবুক, গুগল প্লাস, টুইটারসহ আরও বিভিন্ন ধরনের অ্যাপলিকেশনে ‘পুশ নোটিফিকেশন’ নামের একটি সুবিধা থাকে। যেটি চালু থাকলে মোবাইল ফোনটি একটি নির্দিষ্ট সময় পর পর সার্ভার থেকে নতুন তথ্য সংগ্রহ করে। ফলে প্রয়োজন না থাকলেও নির্দিষ্ট সময় পর পর ফোনটি নিজের মতো করে কাজ করবে, আর চার্জ খরচ হবে।
পাওয়ার সেভার অ্যাপস:
কিছু অ্যাপস আছে যেগুলো আমরা প্রয়োজন ছাড়াই চালিয়ে রাখি অথবা আমাদের অজান্তেই এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো চলতে থাকে। তাই এইগুলো বন্ধ করার দুইটি উপায় আছে, একটি হলো মোবাইলের বাই-ডিফল্ট অ্যাপ্লিকেশন ম্যানাজার থেকে এগুলোকে ডিজ-অ্যাবল করা। এই প্রক্রিয়াটি অনেকের কাছেই জটিল মনে হতে পারে। তবে সহজ আরও একটি উপায় আছে সেটা পাওয়ার সেভার অ্যাপস ব্যবহার। এই অ্যাপসটির মাধ্যমে চলমান অ্যাপস এর তালিকাটি দেখতে পাবেন এবং সেই অনুযায়ী বন্ধ রাখতে পারবেন।
ভাইরাস কিংবা ম্যালওয়ার:
ফোনে ভাইরাস থাকলেও এই ধরনের সমস্যা হতে পারে। তাই কোন একটি এন্টিভাইরাস দিয়ে ফোনটি ক্লিন করে দেখুন।
ব্যাটারী সমস্যা:
কখনো কখনো ফোনের ব্যাটারী অনেক বেশি গরম হয়ে যায় কিংবা তারাতারি ১০০% চার্জ দেখায়। ব্যাটারী অনেক পুরনো হয়ে গেলে এমনটি হতে পারে। তাই সম্ভব হলে ব্যাটারীটি পরিবর্তন করে নিন। আবার কখনো কখনো নতুন ফোনেও এই সমস্যা হয়। এক্ষেত্রে প্রথমে ব্যাটারীটি খুলে ৫ মিনিট রেখে দিয়ে আবার লাগিয়ে দেখতে পারেন। ব্যাটারীর চার্জারের কারণেও এমনটি হতে পারে। তাই চার্জারটি পরিবর্তন করে দেখুন।
সময়মতো অ্যাপস আপডেট রাখুন:
কিছু দিন পরপরই দেখবেন বিভিন্ন অ্যাপসগুলোর আপডেট আসছে। অ্যাপস এর বাগমুক্ত করা ও নতুন ফিচার যুক্ত করার জন্য সাধারণত আপডেট পাঠানো হয়। তাই এগুলো আপডেট রাখুন।
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল
- মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
- শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
