ফেসবুক নিজেই ইউজারদের মেসেজ, ব্যক্তিগত তথ্য অন্যদের দিচ্ছে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
মাইক্রোসফট, নেটফ্লিক্স, স্পটিফাইয়ের মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে ফেসবুক ইউজারদের ব্যক্তিগত মেসেজসহ বিভিন্ন তথ্য স্বেচ্ছায় দেখতে দিয়েছে। আগে ভুলক্রমে তথ্য বেহাত হয়ে গিয়েছে বলে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল সোশ্যাল মিডিয়াটি, কিন্তু এবার দেখা যাচ্ছে তারা নিজেরাই অন্য প্রতিষ্ঠানকে ইউজারদের তথ্য সরবরাহ করেছে।
এসব তথ্যের ব্যাপকতা আগের চেয়ে অনেক বেশি, মঙ্গলবার গভীর রাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায় মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস।
নেটফ্লিক্স ও ও স্পটিফাইকে সোশ্যাল মিডিয়াটি ইউজারদের ব্যক্তিগত মেসেজ পড়ার সুযোগ করে দিয়েছিল, ফেসবুকের আভ্যন্তরীণ নথিপত্র থেকে জানতে পারে টাইমস। কোনও রকম অনুমতি না নিয়েই তারা মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনকে ফেসবুক ব্যবহারকারীদের বন্ধুদের তালিকা দেখতে দিয়েছিল। একই সঙ্গে তারা অ্যামাজনকেও ইউজারদের বন্ধুদের মাধ্যমে তাদের নাম ও যোগাযোগের তথ্য জেনে নেয়ার সুযোগ করে দিয়েছিল।
তথ্য ফাঁস কেলেঙ্কারির সময় ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ বারবার আশ্বস্ত করেন, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য কে কে দেখতে পারবে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে ইউজাররাই। কিন্তু ফেসবুকের অভ্যন্তরীণ নথি ও ৫০ জন সাবেক কর্মচারীর সঙ্গে কথা বলে টাইমস জানতে পারে এই প্রতিশ্রুতি সত্ত্বেও সোশ্যাল মিডিয়াটি ইউজারদের তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সরবরাহ করেছে।
ফেসবুক প্রায় ১৫০টি কোম্পানিকে তাদের ইউজারদের তথ্য ব্যবহার করতে দিয়েছে। এসব প্রতিষ্ঠান মধ্যে ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠান, দোকান, ও মিডিয়া অর্গানাইজেশনও রয়েছে, জানানো হয় টাইমসের প্রতিবেদনে।
অ্যামাজন ও অ্যাপলকে আজ পর্যন্ত ইউজারদের তথ্য সরবরাহ করে যাচ্ছে ফেসবুক।
২০১১ সালে ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে ফেসবুক একটি চুক্তি করেছিল যাতে স্পষ্ট করে বলা আছে, সোশ্যাল মিডিয়াটি অনুমতি না নিয়ে কিছুতেই ইউজারদের ব্যক্তিগত তথ্য অন্য কাউকে দিতে পারবে না।
ফেসবুক ঠিক এই কাজটাই করেছে, টাইমসকে বলেন এফটিসির পরিচালক ডেভিড ভ্লাডেক। 'আমি কিছুতেই বুঝতে পারছি না বিনা অনুমতি তথ্য সরবরাহ করার সমর্থনে ওরা কী যুক্তি দিবে,' বলেন তিনি।
ফেসবুক কর্মকর্তা স্টিভ স্যাটারফিল্ড এক বিবৃতিতে দাবী করেন, এভাবে তথ্য সরবরাহ করা তাদের ইউজারদের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়নি।
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
