ফের কালচে পানি শীতলক্ষ্যায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০১৯
বর্ষা শেষ হয়েছে বেশ কয়েক মাস আগে। এর মাঝে নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যার পানি অনেকটাই ছিল টলমলে। তবে গত কয়েকদিন ধরে আবারো সেই পানি কালচে রং ধারণ করতে শুরু করেছে। ফের বের হচ্ছে দুর্গন্ধ।
নদীর আশেপাশে ঘুরে দেখা গেছে, নদীর তীরে মানুষের ঠাঁই দাঁড়ানোও বেশ কষ্টসাধ্য। নাকে রুমাল দিয়েও আটকে রাখা যায় না গন্ধ।
নদীতে শুধু বিভিন্ন কলকারখানার পানি না বরং বিভিন্ন এলাকার লোকজনও বর্জ্য নিয়ে ফেলে দিচ্ছে নদীর তীরে। আর সেগুলোও ধীরে ধীরে গিয়ে পড়ছে নদীতে। বর্ষাকালে নদীর পানি থাকায় পানির বিবর্ণ রঙ কিছুটা মিইয়ে আর কালো রঙ না থাকলেও শীতকালে নদীরে পরিধি যেমন ছোট থাকে তেমনি নদীর পানিও একেবারে ব্যবহারের তো অযোগ্য বটেই পানির সামনেও দাঁড়ানো যায় না।
ব্যবসায়ীদের সূত্র মতে, নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর ও আশেপাশ অন্তত ২শ শিল্প কারখানা সহ ডাইং রয়েছে। এছাড়া নদী থেকে দূরে অনেক কারখানারও পানি নিস্কাশনের ড্রেন করে নদীতে ফেলার স্থান তৈরি করা হয়েছে। এসব কারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই এসব নদীতে এসে পড়ে। তার সঙ্গে এ নদীতে পড়ছে নারায়ণগঞ্জ শহর ও শহরতলির নাগরিক বর্জ্য।
নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকার ৬০ বছর বয়সী রমজান মিয়া এক সময়ে মাছ ধরতো। তিনি জানান, তিনি ২০ বছর আগেও তিনি মাঝ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ১৫ থেকে ২০ বছর ধরে তিনি আর নদীতে মাছ ধরেন না। নদীর যে অবস্থা তাতে মাছ থাকাটাই একেবারে অসম্ভব। সে কারণেই এখন তিনি নৌকা চালান। আর নৌকা চালাতেও বেশ দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে গন্ধ কম থাকলেও শীতকালে কখনো কখনো বমি আসার উপক্রম হয়।
নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের সমন্বয়ক মোস্তফা করিম বলেন, ‘বিভিন্ন শিল্প কারখানা, ব্যক্তি মালিক সহ আমরা সবাই কোন না কোনভাবে শীতলক্ষ্যাকে দূষণ করছি। নির্ধিদ্বায় আমরা বর্জ্য, বাড়ির সুয়ারেজের পানি নদীতে ফেলে দূষণের মাত্রা বাড়াচ্ছি। আর যেসব সরকার প্রতিষ্ঠান কিংবা কর্মকর্তারা ‘নদীকে বাঁচাতে হবে’ বার বার বলে তারাও কাজের ক্ষেত্রে যথার্থভাবে এগিয়ে আসতে পারছে না। দূষণ রোধে আমাদের সকল সরকারী দফতর, ব্যবসায়ী সংগঠন, শিল্প কারখানা মালিকদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।’
শীতলক্ষ্যা দূষণ রোধে নিয়মিত কর্মসূচী পালন করা পরিবেশবাদী সংগঠন নির্ভীকের প্রধান সমন্বয়ক এটিএম কামাল জানান, আমরা বহু বছর ধরে আন্দোলন করলেও কার্যত কোন সুফল পাচ্ছি না। বরং দিন দিন দূষণ বেড়েই চলেছে। অপরিকল্পিত নগরায়ন ও কারখানা স্থাপনের কারণেই এ দূষণ হচ্ছে। আমরা শুধু বক্তব্য, গোলটেবিল বৈঠক, সভা সেমিনার করে দূষণের কারণ বললেও এগুলো রোধে কোন উদ্যোগ নেই।
পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জোনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, অনেক কারখানার ইটিপি প্লান্ট তৈরি করা আছে। জরিমানা কিংবা প্রশাসনিক ঝামেলা এড়াতে ইটিপি প্লান্ট নির্মাণ করে রাখলেও সেটা ব্যবহার করে না। কারণ অনেক মালিকের দাবী, এটা ব্যবহার করলে প্রতিদিন মোটা অংকের টাকা খরচ হয়। সে খরচ বাঁচাতেই বিকল্প পাইপ দিয়ে অনেক ডাইং ও শিল্প কারখানা মালিকেরা তাদের কেমিক্যালযুক্ত পানি সরাসরি নদীতে ফেলে দিচ্ছে। আর রাতে এ কাজটি বেশী করায় প্রায়শই তাদের ধরা যাচ্ছে না। আমরা যখন দিনের বেলায় কারখানা পরিদর্শনে যাই তখন দেখানো হয় ইটিপি প্লান্ট আছে। আর অনেক কারখানা এখন প্লান্টের পাশে বিশাল আকৃতির ট্যাংকি করে রাখে। এখানে দিনের বিষাক্ত পানি জমা করে রাখে যা সন্ধ্যার পর কিংবা গভীর রাতে নদীতে ছেড়ে দেয়।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতর সূত্র মতে, নারায়ণগঞ্জে ৩৬৩টি প্রতিষ্ঠান থেকে তরল বর্জ্য নিস্কাশন হয়। এর মধ্যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি আছে ২৪৭টির। ২৮৭ ডাইং কারখানার মধ্যে ইটিপি নির্মাণাধীন ২৯টির। বাকি কারখানার দূষিত পানি গিয়ে পড়ছে নদীতে।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
