ফুল ফুটেছে পোশাকে
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯
কোনো পোশাকের পুরোটা জুড়েই ফুল, কোনোটার এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত। কোনোটির শুধু নিচের অংশে ফুল, কোনোটির আবার ওপরের অংশে। ফুলের সঙ্গে পোশাকে আছে লতা-পাতা-ডালও। উজ্জ্বল ফুল, হালকা রঙের ফুল—কী নেই! হালকা কাজ, ভারী কাজ; রোজকার পোশাক, উৎসবের পোশাক—সব পোশাকেই রয়েছে ফুলেল নকশার ব্যবহার। মেয়েদের পোশাকের পাশাপাশি ছেলেদের পোশাকেও ফুলেল নকশার গ্রহণযোগ্যতা বেড়েছে।ফুলেল নকশার পোশাক জনপ্রিয়তা পাবে এই মৌসুমে।
যেভাবে এল
বসন্ত ও গ্রীষ্ম—এই দুই ঋতুতে বিশ্ব ফ্যাশনের ধারা, বিগত সময়ে মানুষের চাহিদা আর বাংলাদেশের ফ্যাশনের চলতি ধারার কথা মাথায় রেখেই ফুলেল নকশার মোটিফে তৈরি হচ্ছে পোশাক। এমনই জানালেন সেইলরের ডিজাইন ও উন্নয়ন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. শিবলী রহমান। আবার দেশালের অন্যতম স্বত্বাধিকারী ও ডিজাইনার ইশরাত জাহান বলেন, ফ্যাশন পরিবর্তনশীল। এখন ফুলেল নকশার পোশাক জনপ্রিয়তা পেয়েছে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও ফুলেল পোশাক পছন্দ করছেন।
তবে ফুলে ফুলে ছাওয়া পোশাকের এ ধারাটা একেবারে নতুন নয়। সত্তরের দশকে ছেলেদের কিছু পোশাকে ফুলেল মোটিফের প্রচলন ছিল। ইশরাত জাহান বললেন, এখন নতুনভাবে বৈচিত্র্যময় কাটের পোশাকে আবার এসেছে ফুলেল নকশা। ছেলেদের পোশাকে ফুল ছাড়াও আছে পাতা আর ডালপালা। মেয়েদের পোশাকের ফুলের নকশা কখনো কখনো সত্যিকারের ফুলের মতোই। অর্থাৎ, কৃষ্ণচূড়া দেখতে যেমন, সেভাবেই ফুটিয়ে তোলা হয়েছে পোশাকে। হয়তো ডালপালার মধ্যে থোকা ফুল। জামার এক কোণে হাতে সেলাই দিয়ে তোলা এক থোকা ফুল। আবার ফুলের আসল গড়ন ভেঙে বিমূর্ত নকশায় নিয়ে গিয়ে সেই মোটিফও ব্যবহার করা হচ্ছে পোশাকে।কালো রঙেও ধরা দিয়েছে বসন্ত
পোশাক-রং-বুনন
এ বছর ছেলেদের শার্ট, টি-শার্ট এবং মেয়েদের বিভিন্ন টপে রঙিন ফুলেল নকশা ব্যবহার করা হচ্ছে। মধু–সরিষা রং, হালকা হলুদ, লেবু হলুদ ও হালকা লাল রঙের ছোঁয়া পাবেন পোশাকগুলোতে। হালকা বুননের সুতি কাপড় (ভয়েল, পপলিন, মোডাল) ব্যবহার করার কারণেই উজ্জ্বল রংগুলো বেছে নেওয়া হয়েছে বলে জানালেন ডিজাইনাররা।
মেয়েদের জন্য পাশ্চাত্য ও এথনিক ধাঁচের পোশাক, শাড়ি আর ছেলেদের জন্য ক্যাজুয়াল শার্ট, টি-শার্টগুলো অধিকাংশ সুতির পোশাকেও পাওয়া যাচ্ছে। ব্যবহারের সুবিধার কথা মাথায় রেখে কিছু জর্জেট ও সিনথেটিক কাপড়ের পোশাকও করা হচ্ছে। মেয়েদের পোশাকে রয়েছে বাহারি রং। লাল, নীল, কমলা, পিচ, গোলাপির পাশাপাশি আছে সাদা ও চাঁপা সাদা রঙের ব্যবহার। ছেলেদের পোশাকে আছে নীল, সাদা, কালো ও সবুজের প্রাধান্য।
এই সময়ে সবুজের বিভিন্ন শেড, হলুদের কিছু শেড (যেমন ধনে রং, কাঁচা হলুদ রং, ক্যাডমিয়াম ইয়েলো ইত্যাদি) ব্যবহার করা হচ্ছে। আবার কোনো পোশাক হয়তো তৈরি করা হয়েছে ধূসর বা ফ্যাকাশে রঙের কাপড়ে, তাতে রয়েছে উজ্জ্বল রঙের ফুলেল নকশা। ফুলের কাজগুলো চমৎকারভাবে ফুটে আছে যেন। সারা লাইফস্টাইল লিমিটেডের প্রধান ডিজাইনার কাশফিয়া নেহ্রীন জানালেন, বিশ্বের ফ্যাশনধারায় চলছে ফুল ও ট্রপিক্যাল মোটিফ। বসন্ত আর ফুল বাঙালির হৃদয়ে একই সুতোয় গাঁথা। ডিজাইনাররাও তাই মাথায় রাখেন মৌসুম আর আবহাওয়াকে।ছেলে ও মেয়েদের পোশাকে আছে হলুদ, নীল, সাদা, কালো ও সবুজের প্রাধান্য
যেমন কাজে ফুটে উঠছে ফুল
ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা যায়, শার্টে মূলত ছাপা নকশার কাজ করা হচ্ছে। টি-শার্ট ও পোলো শার্টে ছাপা নকশা আর ব্যাজ এমব্রয়ডারির (পোশাকে ব্যাজের মতো একটা অংশ নকশা করা) কাজ করা হচ্ছে। টি-শার্টে কিছু ডাই আবহও ব্যবহার করা হয়েছে। পাঞ্জাবিতে আছে এমব্রয়ডারি। ফতুয়াতেও রয়েছে ফুলেল নকশা। মেয়েদের নিত্যব্যবহার্য পোশাক, যেমন টপ বা কুর্তাতে হালকা কারচুপি, হ্যান্ড ও মেশিন এমব্রয়ডারির, অ্যাপ্লিক ও প্যাচওয়ার্কের কাজ করা হয়েছে। স্ক্রিন প্রিন্টও রয়েছে। মেয়েদের ফতুয়া, কামিজ, টপ, টিউনিক, পালাজ্জো ও পাঞ্জাবিতে পাবেন এমন নানান নকশা। টপের কাটে রয়েছে বৈচিত্র্য। দাওয়াত উপযোগী পোশাকে আছে ভারী কাজও। মেয়েদের টি-শার্টেও পাওয়া যাবে ফুলেল নকশা।
যেখানে পাবেন
সেইলর, সারা লাইফস্টাইল লিমিটেড, আর্টিসান, ফ্রিল্যান্ড, মিলান, ইজি, প্লাস পয়েন্ট, অক্সিজেন, স্মার্টেক্স, ইয়েলো, ইনফিনিটি মেগা মল, ক্লাব হাউস, গ্রামীণ ইউনিক্লো ও মান্ত্রা ক্রিয়েশনে পাবেন ফুলেল নকশার পোশাক। দেশাল, নগরদোলা, আড়ং, বাংলার মেলা, নিপুণ, কে ক্রাফট, রঙ বাংলাদেশ, অন্যমেলা, প্রাইডসহ অন্যান্য দেশীয় ফ্যাশন হাউসেও খোঁজ করতে পারেন।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
