ফুটবলে ইতিহাস গড়ার বছর বাংলাদেশের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আরেকটি বছর। আর পাঁচদিন পর দেয়ালের পুরনো ক্যালেন্ডারটি সরিয়ে জায়গা করে নেবে নতুন একটি। ২০১৯ সালকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে গোটা বিশ্ব। স্মৃতির খেরোখাতা থেকে ইতোমধ্যেই মানুষ মেলাতে শুরু করছে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব। সমাজের অন্যসব ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও চলছে সফলতা ও ব্যর্থতার চুলচেরা বিশ্লেষণ। বিদায়ী বছরে দেশে ও দেশের বাইরে ক্রীড়াঙ্গনের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে ধারাবাহিক পর্যালোচনার আজকের পর্ব- ফুটবল।
২০১৭ সাল বাংলাদেশের ফুটবলের জন্য হতাশার এক বছর। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বছরটি কাটিয়েছিল বাংলাদেশ। সে তুলনায় ২০১৮ সালটি জাতীয় দলের জন্য খারাপ কাটেনি। দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি ৮টি ম্যাচ খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা। যার তিনটিতে জিতে একটি ড্র করে চারটি হেরেছে।
ফিফা র্যাংকিংয়ে বড় কোনো পরিবর্তন না হলেও গ্রাফটা ছিল উন্নতির দিকে। ১৯৭ র্যাংকিং নিয়ে বছর শুরু হয়েছিল বাংলাদেশের। শেষ করছে ১৯২ তে থেকে। পুরো বছরে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ঘোরাঘুরি করেছে ১৯২ থেকে ১৯৭ এর মধ্যে। জানুয়ারি থেকে মে- টানা এই ৫ মাস ১৯৭ তে ছিল বাংলাদেশ। জুন থেকেই অবস্থার উন্নতি হতে থাকে একটু একটু করে। ১৯৪, ১৯৩ থেকে বছরের শেষ মাস ডিসেম্বরে ১৯২।
কোনো দেশের ফুটবলের মানদন্ড মানেই জাতীয় দলের পারফরম্যান্স। নারী কিংবা বয়সভিত্তিক দলের সাফল্য ম্লান হয়ে যায় জাতীয় দল ভালো কিছু না করতে পারলে। বাংলাদেশ আগের বছর আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিল। ১৬ মাস পর বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে ফেরে এ বছর মার্চ। ২৭ মার্চ লাওসে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ২-২ গোলে ড্র করে আন্তর্জাতিক ফুটবলে ফেরে বাংলাদেশ।
বছরের বাকি সময়ে বাংলাদেশ একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে শ্রীলংকার বিরুদ্ধে ২৯ আগস্ট নীলফামারীতে। ম্যাচটি স্বাগতিকরা হারে ১-০ গোলে। তারপর দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট হয় বাংলাদেশে। ৪ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারিয়ে প্রতিশোধ নেয় প্রায় দুই বছর আগের হারের। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে হারায় লাল-সবুজ জার্সিধারীরা। তবে নেপালের কাছে ২-০ গোলে হেরে টানা চতুর্থবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।
অক্টোবরে ঢাকা, সিলেট ও কক্সবাজারে বসে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল জাতির জনকের নামের এ টুর্নামেন্টে। সিলেটে লাওসকে ১-০ গোলে হারিয়ে এবং ফিলিপাইনের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। কক্সবাজারে সেমিফাইনালে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ।
জাতীয় দলের ভালো-মন্দের মিশেলের বছরে অবশ্য অনূর্ধ্ব-২৩ দল ইতিহাস সৃষ্টি করেছে এশিয়ান গেমসে। আগস্টে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এ গেমসে কাতারেরমত শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ পর্ব টপকে উঠেছিল নকআউট পর্বে। গেমসের সেরা ১৬ দলে নাম লিখিয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ। এশিয়ার সবচয়ে বড় ক্রীড়া আসরের ফুটবলে বাংলাদেশ আগে কখনো সেরা ১৬ দলে নাম লেখাতে পারেনি।
এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ খেলেছে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান, থাইল্যান্ড ও কাতার। ধরেই নেয়া হয়েছিল আগের গেমসগুলোর মতো এবারও বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে। প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারের পর সে আশঙ্কা আরো বড় হয়েছিল।
কিন্তু দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে আশা তৈরি করে জেমি ডে’র শিষ্যরা। শেষ ম্যাচে কাতারকে ১-০ গোলে হারিয়ে রচনা করে নতুন ইতিহাস। শেষ ষোলোতে বাংলাদেশের খেলা ছিল উত্তর কোরিয়ার সঙ্গে। এশিয়ার অন্যতম শক্তিশালী দলের সঙ্গে ৩-১ গোলে হারে লাল-সবুজ জার্সিধারীরা। এশিয়ান গেমস ফুটবলে এ সাফল্য ২০১৮ সালে মনে রাখার মতো।
আগের বছরের মতো ২০১৮ সালেও ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে বেশ সাফল্য এসেছে বাংলাদেশের। মার্চে হংকংয়ে অনুষ্ঠিত মেয়েদের চারজাতি অনূর্ধ্ব-১৫ জোকি কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে প্রতিপক্ষ দলগুলোকে গোলবন্যায় ভাসিয়ে। মালয়েশিয়াকে ১০-০, ইরানকে ৮-০ ও স্বাগকিতদের ৬-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মারিয়া-তহুরারা।
আগস্টে ভুটানে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশের কিশোরীরা। আগের বছর ঢাকায় ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।
সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাহরাইন, লেবানন, আরব আমিরাত ও ভিয়েতনামকে হারিয়ে। চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মেয়েরা নাম লেখায় চূড়ান্ত পর্বে।
অক্টোবরে ভুটানে বসেছিল প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। প্রথম আসরের ট্রফি জিতে আনে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে হারায় নেপালকে।
একই মাসে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ হয় নেপালে। বাংলাদেশের কিশোররা ঘরে ফেরে ট্রফি নিয়ে। ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে নিশ্চিত করেছিল সেমিফাইনাল। সেমিফাইনালে ভারতকে ও ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে শিরোপ পুনরুদ্ধার করে বাংলাদেশের কিশোররা। এর আগে ২০১৫ সালে সিলেটে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ।
নভেম্বরে বাংলাদেশের মেয়েরা অংশ নিয়েছিল টোকিও অলিম্পিক গেমস ফুটবলের বাছাই পর্বে। তবে ফলটা ভালো হয়নি। মিয়ানমারে অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকে বাংলাদেশ ফিরেছে মাত্র ১ পয়েন্ট নিয়ে। প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হারের পর ৭-১ গোলে বিশাল ব্যবধানে পরাজিত হয় সাবিনারা। শেষ ম্যাচ নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।
অক্টোবরে তাজিকিস্তানে নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে খেলে বাংলাদেশ ৪ দেশের মধ্যে তৃতীয় হয়ে ফিরেছিল মারিয়া-মৌসুমীরা। দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে হার দিয়ে শুরু হয়। দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারা চাইনিজ তাইপের কাছে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে হারায় তাজিকিস্তানকে।
- নিউইয়র্কে ঈদমেলা ও বিনোদন অনুষ্ঠান ২৪ মে
- সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
- ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলকারীসহ নিহত ৫
- রিয়েল স্টেট, মর্টগেজ ও ট্যাক্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
- ‘দেশী প্যারেডে বিদেশী নৃত্য’
- লাল-সবুজের পতাকায় বাংলাদেশ ডে প্যারেড
- শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন?
- ব্রঙ্কসে নতুন প্রিসিংক্ট উদ্বোধন করলেন মামদানি
- নিহত রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- রাজনৈতিক বংশতন্ত্রের বিরুদ্ধে লড়ছেন শামসুল হক
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- নিউইয়র্কে ঈদ জামাত কখন কোথায় হবে
যুক্তরাষ্ট্রে ঈদ বুধবার - রামিসা ধর্ষণ ও হত্যায় তোলপাড় বাংলাদেশ
- আজকাল ৯২৩
- ধর্ষককে শাস্তি দিতে মবজাস্টিস চান ‘ব্যাচেলর পয়েন্ট’র শুভ
- কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?
- ভারতে ইবোলা ঠেকাতে বিমানবন্দরে কড়া নজরদারি
- ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র
- এশিয়ার বাজারে ঢুকছে ৬০ লাখ ব্যারেল তেল
- মেটায় বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী
- পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
- আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প
- নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের
- হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট ৪৮৮
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
