ফিলিস্তিনিরা কেন ইসরাইলের সরকারবিরোধী বিক্ষোভে নাই?
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩
যে কোনো সমাজে সংখ্যালঘু দুর্বল অংশ আন্দোলন বা প্রতিবাদের সুযোগ পেলে সামনে এগিয়ে যায়। তাদের প্রতি সহানুভূতিসম্পন্ন সমাজের অংশ কখনো তাদের পক্ষে থাকে। তবে দুর্বল সংখ্যালঘুরা শেষ পর্যন্ত সুবিধাবঞ্চিতই থেকে যায়। হঠাত্ দানা বেঁধে যে কোনো আন্দোলন তারা নিজেদের কণ্ঠ উঁচু করার সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করে। ইহুদি রাষ্ট্র ইসরাইলের সাধারণ মানুষ সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় নামতে শুরু করেছে। ঐ দেশটিতে সাধারণভাবে এটি একটি বিরল ঘটনা। তারপরও সেখানকার ফিলিস্তিনদের এই সুযোগ কাজে লাগিয়ে মাঠে নামতে দেখা যায়নি।
ইসরাইল একটি ঘোষিত ইহুদি রাষ্ট্র। সেখানে বসবাসরত সংখ্যালঘু অইহুদিদের অবস্থা কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। জনসংখ্যার ২০ ভাগ ফিলিস্তিনি আরব। তারা যে নানাভাবে অধিকার বঞ্চিত সেটা নতুন খবর নয়। ঘটনা হলো—সম্প্রতি বিক্ষোভে তাদের অংশগ্রহণ চোখে পড়ছে না। বিচার বিভাগের সংস্কার ও দেশে গণতন্ত্র রক্ষার দাবিতে সাধারণ ইসরাইলিরা রাজপথে নেমেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থি কোয়ালিশন সরকার চেষ্টা করছে সুপ্রিম কোর্টের ওপর প্রভাব বিস্তার করার। এরই অংশ হিসেবে সর্বোচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষমতা পেতে চাইছে। পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দিয়েও এই কাজটি করার উদ্যোগ নেওয়ার পর বর্তমান সংকট শুরু হয়। দেশটির সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের উদ্যোগ আটকে দিয়েছে। এ ঘটনার পর সাধারণ ইসরাইলিরা প্রতিবাদমুখর হয়ে রাজপথে নেমেছে। কিন্তু ফিলিস্তিনিরা এই প্রতিবাদে অংশ নেয়নি। প্রশ্ন হলো ইসরাইলি সুপ্রিম কোর্ট সময় সময় ফিলিস্তিনদের পক্ষে রায় দিলেও ফিলিস্তিনিরা প্রতিবাদকারীদের সঙ্গে গলা মেলায়নি কেন? এর একটি কারণ সম্ভবত এটাই যে যদিও সুপ্রিম কোর্ট অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে রায় দিয়েছে কিন্তু ঐ কোর্ট মূলত ইসরাইলিদেরই স্বার্থ করে থাকে, ফিলিস্তিনদের নয়।
ইসরাইলি প্রতিবাদকারীদের অভিযোগ, নেতানিয়াহু পার্লামেন্টকে ব্যবহার করে বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপের চেষ্টা করছেন। তারা যখন বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা তখন পালন করছে ভূমি দিবস। ইসরাইলি ফিলিস্তিনদের অনেকের জায়গা দখল করে সেগুলো দেশটির পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে বণ্টন করা হয়েছিল। এরই প্রতিবাদে তারা ১৯৭৬ সালের ৩০ মার্চ বিক্ষোভ করে। এতে ছয় ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়। সেই থেকে দিনটিকে তারা ভূমি দিবস হিসেবে পালন করে আসছে। সম্প্রতি এই বিক্ষোভ ইসরাইলের সীমান্ত ছাড়িয়ে আশপাশের ফিলিস্তিনি নিয়ন্ত্রিত ভূখণ্ডগুলোতেও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ২০১৮ সালে গাজা ও পশ্চিম তীরেও বিক্ষোভ হয়। এরপর মার্চ এলেই দেশটির প্রতিরক্ষা বিভাগ স্নাইপার নিযুক্ত করে ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ওপর গুলি ছোড়ার জন্য। ভূমি দিবসকেন্দ্রিক বিক্ষোভে এ পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনি নিহত ও স্নাইপারের গুলিতে অনেকে অঙ্গহানির শিকার হয়েছে। সুপ্রিম কোর্ট কখনোই ফিলিস্তিনদের রক্ষা বা আক্রমণকারীদের বিচারের আওতায় আনার কথা বলেনি। বরং কোর্ট হত্যাকারীদের পাশেই দাঁড়িয়েছে। ফিলিস্তিনিরা জানে তারা ইসরাইলের নাগরিক হোক বা নাহোক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে যাওয়া মানে মৃত্যুদণ্ড ডেকে আনা। তাই তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই আদালতের সম্মান রক্ষায় দাঁড়াতে ইচ্ছুক নয়, যেটা তাদের ওপর আক্রমণকারীদের হাতকেই শক্তিশালী করে থাকে। মাত্র এক সপ্তাহ আগেই আল আকসা মসজিদে ফিলিস্তিনদের রমজান মাসের রাত্রিকালীন নামাজ আদায়ের সময় ইসরাইলি পুলিশ নির্মম হামলা করেছে। ৫০ জনের ওপর ফিলিস্তিনি আহত হয়েছে। অথচ সরকার বিরোধী ইসরাইলি বিক্ষোভকারীদের প্রতি পুলিশ বলতে গেলে কোনো কঠোরতাই দেখায়নি।
নেতানিয়াহুর সরকার সুপ্রিম কোর্টের ওপর নিয়ন্ত্রণ নিতে সংবিধানে একটি ধারা সংযোজনের চেষ্টা করছে। ১৯৪৮ সাল থেকে বলবৎ সংবিধানে এমন কোনো ধারা নেই। এ নিয়ে সরকারের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে। ইসরাইল প্রতিষ্ঠার পর থেকেই এর সংবিধানে সব নাগরিকের জন্য সমতার কোনো বিধান ছিল না। তবে ১৯৯২ সালে মানবিক মর্যাদার মৌলিক বিধান বিষয়ক একটি আইন পাশ হয়েছে। কিন্তু সেটি করা হয়েছে রাষ্ট্রের ইহুদি চরিত্র অক্ষুণ্ণ রেখেই। বিষয়টি নিয়ে ফিলিস্তিনি ও অইহুদি বিভিন্ন গ্রুপ আদালতের দ্বারস্থ হলেও সুবিচার পায়নি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
