ফিলিস্তিনপন্থি বিক্ষোভে উত্তাল বিশ্ব
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৪
আত্মরক্ষার নাম করে ৩৬৫ দিন ধরে গাজায় গণহত্যাকে বৈধতা দেওয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত দখলদার ইসরাইল। উপত্যকাটির বাসিন্দাদের ওপর নির্যাতন, নিপীড়ন আর নিষ্পেষণের মাত্রা যেন সব মাপকাঠি ছাড়িয়ে গেছে। তেলআবিবের হামলায় শত শত অবুঝ শিশু মা-বাবাকে হারিয়েছে! একের পর এক নির্মম ক্ষেপণাস্ত্র, রকেট আর বোমা হামলায় সন্তানহারা হয়েছেন অসংখ্য বাবা।
কতটা অমানবিক হলে মানুষ মসজিদে হামলা করতে পারে! হাসপাতাল গুঁড়িয়ে দিতে পারে! নিশ্চিহ্ন করে দিতে পারে গোটা একটি গ্রাম! তা ইসরাইলের আগ্রাসন না দেখলে বোঝা দায়।
গাজায় হামাস নিধনের নামে তথাকথিত সামরিক অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে নেতানিয়াহু সরকার। ঘরছাড়া হয়েছেন গাজার প্রায় সব মানুষ।
ইসরাইলের এ ন্যক্কারজনক হামলার বিরুদ্ধে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থি মানুষ। রাস্তায় নেমেছেন গাজায় হামলা বন্ধের দাবিতে। হাতে ফিলিস্তিনের পতাকা আর মুখে মুক্তির স্লোগান। মুক্তি চায় ইসরাইলের শেকল থেকে।
দেশে দেশে এ আন্দোলনের চিত্র তুলে ধরেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
ইন্দোনেশিয়ায় জেগে ওঠার আহ্বান
ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধের দাবিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী।
এক বিক্ষোভকারী বলেন, আমরা বিশ্বের সব নেতাকে জেগে ওঠার এবং ইসরাইলের নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের মুক্ত করার আহ্বান জানাচ্ছি। এই আগ্রাসন এখন আর ধর্মীয় ইস্যু নয়, সত্যিকার অর্থে একটি মানবিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকায় ‘আমরা সবাই ফিলিস্তিনি’ স্লোগান
‘ইসরাইল একটি বর্ণবাদী রাষ্ট্র’ এবং ‘আমরা সবাই ফিলিস্তিনি’ এমন স্লোগানে মুখরিত ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন। স্লোগান দিতে দিতে রোববার শত শত মানুষ পার্লামেন্টের দিকে হেঁটে যান।
আগামীকাল সোমবার জোহানেসবার্গ ও ডারবানেও গাজার সমর্থনে মিছিলের পরিকল্পনা করা হয়েছে।
ইতালিতে বিক্ষোভ ছত্রভঙ্গ
ইতালির রাজধানী রোমে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি লেবানন’ স্লোগান দিয়ে কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন শহরটিতে।
ফিলিস্তিনি পতাকা উড়িয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় হাতে ছিল নানা লেখা সম্বলিত ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড।
নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে স্থানীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি ছোট দল সমাবেশটি শহরের কেন্দ্রস্থলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা না করা পর্যন্ত সমাবেশটি শান্ত ছিল। কিছু বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন কালো পোশাক পরে এবং মুখ ঢেকে পুলিশের দিকে পাথর, বোতল এবং কাগজ বোমা নিক্ষেপ করেন। এরপরই সহিংসতা বেড়ে যায়। টিয়ার গ্যাস এবং জলকামান দিয়ে প্রতিক্রিয়া জানায় পুলিশ। অবশেষে জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ৩০ সদস্য ও তিন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
লন্ডনে বিশাল সমাবেশ
গাজায় হামলা বন্ধে গত এক বছরের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে লন্ডনে। প্রায় ৪০ হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী সেন্ট্রাল লন্ডনে মিছিল করেছেন।
লন্ডনে বিক্ষোভকারী অ্যাগনেস কোরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দুর্ভাগ্যবশত, আমাদের সদিচ্ছা সত্ত্বেও ইসরাইলি সরকার থামছে না। তারা গাজায় নৃশংসতা অব্যাহত রেখেছে। এখন লেবানন, ইয়েমেন এবং সম্ভবত ইরানের দিকেও এগোবে তারা।
আর আমাদের সরকার, আমাদের ব্রিটিশ সরকার দুর্ভাগ্যজনকভাবে শুধু মুখের কথা বলছে এবং ইসরাইলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।
এদিকে ডাবলিনে কয়েকশ মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনি পতাকা নেড়ে ‘এখনই যুদ্ধবিরতি’ বলে স্লোগান দিয়েছেন।
ফ্রান্সে আঞ্চলিক যুদ্ধের শঙ্কা প্রকাশ
ফ্রান্সের প্যারিস, লিয়ন, তুলুজ, বোর্দো ও স্ট্রাসবুর্গে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বড় মিছিল করেছেন।
লেবানিজ-ফরাসি বিক্ষোভকারী হুসাম হোসেইন প্যারিসে রয়টার্সকে বলেছেন, তিনি একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করছেন। কারণ এ মুহূর্তে ইরানের সঙ্গে এবং সম্ভবত ইরাক ও ইয়েমেনের সঙ্গেও উত্তেজনা বিরাজ করছে।
তিনি বলেন, আমাদের সত্যিই যুদ্ধ বন্ধ করা দরকার। কারণ এটি এখন অসহনীয় হয়ে উঠেছে।
প্যারিসের রিপাবলিক প্লাজায় বিক্ষোভস্থল থেকে আল-জাজিরার সংবাদদাতা নাতাচা বাটলার বলেন, এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলায় বিক্ষোভকারীরা হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায় এ ভয়াবহতা থামাতে সম্পূর্ণ নিষ্ক্রিয়।
নাতাচা জানান, মানুষ ভাবছেন, ফ্রান্স বেসামরিক নাগরিক এবং সত্যিকার অর্থে দুর্ভোগে থাকা লোকদের রক্ষায় যথেষ্ট কাজ করছে না।
স্পেনে ইসরাইলকে বয়কটের ডাক
মাদ্রিদে প্রায় পাঁচ হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে যোগ দিয়েছেন। এ সময় তারা ‘ইসরাইলকে বয়কট কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
ইসরাইলকে অস্ত্র ও সহায়তা সরবরাহ বন্ধের দাবিতে শনিবার হোয়াইট হাউসের বাইরে এক হাজারেরও বেশি বিক্ষোভকারী বিক্ষোভ করেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এক ব্যক্তি বিক্ষোভে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে পথচারীরা ও পুলিশ আগুন নিভিয়ে ফেলার আগে তার বাম হাতে আগুন ধরিয়ে দেয়।
জাতিসংঘে পিটিশন দায়ের ভেনেজুয়েলার
ভেনেজুয়েলার কারাকাসে শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তরের বাইরে বিশাল ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন। তারা ফিলিস্তিনিদের ‘গণহত্যা’ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি পিটিশনও দায়ের করেছেন।
ফিলিপাইনে বিক্ষোভে বাধা
গাজায় হামলা বন্ধের দাবিতে ফিলিপাইনের ম্যানিলায় বেশ কয়েক ডজন বামপন্থি কর্মী মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। তবে এ বিক্ষোভে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ।
সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে কঠোর পাহারা
সুইজারল্যান্ডের বাসেল শহরে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা কিস্টোন-এটিএস নিউজ এজেন্সি।
শত শত ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী এথেন্সে ইসরাইলি দূতাবাসের দিকেও মিছিল করেছেন। তবে যেখানে পুলিশ কঠোরভাবে পাহারা দিচ্ছিল।
জার্মানিতে গণহত্যা বন্ধের স্লোগান
জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গে অন্তত ৯৫০ জন লোক ফিলিস্তিনি ও লেবাননের পতাকা উড়িয়ে ‘গণহত্যা বন্ধ কর’ বলে স্লোগান দেন।
ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া ও আমেরিকার বিভিন্ন শহরে রোববার আরও সমাবেশ ও মোমবাতি মিছিলের পরিকল্পনা করা হয়েছে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
