প্রিয়াকে গ্রেফতার নয়, চাইলে নিরাপত্তা দেবে সরকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯
প্রিয়া সাহাকে গ্রেফতারের পরিকল্পনা সরকারের নেই। তার বিরুদ্ধে মামলাও করতে চাই না। বরং তিনি চাইলে তাকে নিরাপত্তা সরকার দেবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৪ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মাল্টা সফর শেষে সকালে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস আমাকে জিজ্ঞেস করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে বক্তব্য দেয়ার জন্য প্রিয়া সাহাকে গ্রেফতার করা হবে কি না? তার বিরুদ্ধে মামলা করা হবে কিনা? আমি বলেছি, গ্রেফতার করব না। উনি উনার বক্তব্য দিয়েছেন। তবে বক্তব্য যেহেতু মিথ্যা এবং বানোয়াট এতে আমাদের দেশের অনেক লোকই অসন্তুষ্ট। তারা যদি কিছু করে তখন যদি উনি চান তাহলে তাকে নিরাপত্তা দেব। সরকার প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেয়। আমি বলেছি, সরকার উনার বিরুদ্ধে মামলা করবে কেন, সেটা আগে বুঝতে হবে।
প্রিয়া সাহা কীভাবে যুক্তরাষ্ট্রে গেলেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করলেন- এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছিলাম আমি। বাংলাদেশ সরকার থেকে চার সদস্যের প্রতিনিধি যোগ দেন। তবে প্রিয়া সাহা সেখানে সরকারের প্রতিনিধি হিসেবে যোগ দেননি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাছাড়া আমরা বলেছি মার্কিন সরকার যেহেতু ধর্মীয় সম্প্রীতি চাচ্ছে, সে জন্য তাদের প্রতি আমাদের অনুরোধ তাদের আয়োজকরা দায়িত্বশীল লোকদের আনলে এ ধরনের অবান্তর বিতর্ক সৃষ্টি হয় না।
তিনি বলেন, এ অনুষ্ঠানে বেসরকারিভাবে অনেকেই গেছেন। আমেরিকা তাদের নিয়ে গেছে। কতজন নিয়েছে আমরা জানি না। যুক্তরাষ্ট্রে যেতে সরকারের কোনো অনুমতি লাগে না। বাংলাদেশি নাগরিক যারা আমেরিকা যেতে চান নিশ্চিন্তে যেতে পারেন। শুধু আমেরিকার ভিসা লাগে।
ড. মোমেন বলেন, প্রিয়া সাহার এ বক্তব্য আমার নজরে আসার পরে ওয়াশিংটনে থাকতেই আমি বলেছি, এটা বানোয়াট মনগড়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গত ১৭ জুলাই বাংলাদেশের নাগরিক প্রিয়া সাহা অভিযোগ করেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান উধাও হয়ে গেছে। তার ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, জমি কেড়ে নিয়েছে। মুসলিম উগ্রবাদীরা এটা করেছে বলেও তিনি অভিযোগ করেন।
প্রিয়া সাহা যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। সে সময় ট্রাম্পের কাছে তিনি এ অভিযোগ করেন। তবে তার বক্তব্যের প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
