প্রবাসীদের ভোটার করতে ইসি টিম ৪ দেশে যাচ্ছে
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯
বাংলাদেশীদের ভোটার নিবন্ধন করতে সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত(ইউএই) ও যুক্তরাজ্য যাচ্ছে নির্বাচন কমিশনের টিম। প্রবাসীদের নিবন্ধনের পাইলট প্রকল্পের অংশ হিসেবে এর আগেও কমিশন তাদের একটি দলকে সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা করেছিলো। গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতও ছিলো কমিশন। কিন্তু সিঙ্গাপুর সরকারের সবুজ সংকেত না পাওয়ায় তা সম্ভব হয়নি বলে ইসি কর্মকর্তারা জানান।
ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেন, ‘আমরা সিঙ্গাপুরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছি এবং তাদের সরকারের অনুমতির জন্য অপেক্ষা করছি। এরমধ্যে আমরা আরও চার দেশে যাওয়ার পরিকল্পনা নিয়েছি।’
‘আগামী ১৫ দিনের মধ্যে আমরা ওই চারটি দেশে যাবো’ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশি প্রবাসীদের নিবন্ধনে ২০২০ সালের মধ্যে ৫০টি দেশে যাবো আমরা।’ তিনি বলেন, প্রবাসীদের থেকে অনলাইনে আবেদনপত্র নেয়ার আগে কমিশন ওই চারটি দেশের বাংলাদেশ মিশনের সাথে ভিডিও কনফারেন্সের আয়োজন করবে।
জাতীয় পরিচয়পত্র শাখার মহাপরিচালক আরও বলেন, ইসি বিশ্বের প্রায় সব দেশে যাবে না, কারণ বাস্তবে প্রায় ৫০টি দেশকে কেন্দ্র করেই প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন।
‘তবে অন্য দেশে (৫০টি দেশের বাইরে) অবস্থানরত বাংলাদেশিরা পার্শ্ববর্তী দেশে গিয়ে ভোটার হতে পারবেন, যেখানে বাংলাদেশ কমিশন তাদের ভোটার হিসাবে তালিকাভুক্ত করার জন্য ডেস্ক খুলবে।
জানা যায়, ভোটার হতে ইচ্ছুক প্রবাসীদের প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পরে আবেদনে দেয়া তথ্যগুলো জাতীয় পরিচয়পত্র শাখা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয়ে পাঠাবে। যাতে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিক ভোটার হতে না পারে।
যাচাই-বাছাই হওয়ার পর নির্বাচন কমিশনের দল ওই দেশগুলোতে আবার গিয়ে প্রবাসীদের বায়োমেট্রিক- আঙুলের ছাপ নিবে। যেখানে অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম (এএফআইএস) ব্যবহার করা হবে। তারপরে অনুমোদন প্রাপ্ত ভোটারদের এনআইডি কেন্দ্রীয় সার্ভারে অন্তর্ভুক্ত করা হবে।
জাতীয় পরিচয়পত্র শাখার কর্মকর্তারা জানান, প্রক্রিয়া শেষ হওয়ার পরে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনের মাধ্যমে প্রবাসীদের স্মার্ট এনআইডি কার্ড সরবরাহ করা হবে।
ইসি সূত্রে জানা যায়, প্রবাসীরা যে কোনো স্থান থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। পাশাপাশি, কমিশনও ফরম পূরণের ক্ষেত্রে সহায়তা দেয়ার জন্য মিশনগুলোতে হেল্পডেস্ক স্থাপন করবে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ থেকে ২০১৯ (সেপ্টেম্বর) পর্যন্ত ১ কোটি লাখ ২৬ লাখ ৬৯ হাজার ৩৮৯ জন কর্মী বিদেশে গেছেন। যাদের মধ্যে সবচেয়ে বেশি অবস্থান করছেন সৌদি আরব, ইউএই, ওমান, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, কুয়েত ও বাহরাইনে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
