প্রথম দিনেই কমলাপুরে উপচে পড়া ভিড়
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিন আজ। সকাল থেকেই ৭ আগস্টের টিকিট বিক্রি চলছে।
সোমবার সকাল ৯টায় থেকে টিকিট বিক্রি শুরু হলেও নাড়ির টানে ঘরে ফেরার জন্য রোববার রাত থেকেই স্টেশনে জড়ো হতে থাকেন টিকিটপ্রত্যাশীরা। যার ফলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এখন উপচে পড়া ভিড়।
সরেজমিনে, কাউন্টারের সামনে শুধু টিকিটপ্রত্যাশী মানুষ আর মানুষ। লাইনে অপেক্ষারত কয়েকজন টিকেট প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত ১০ পর থেকে লাইনে আছেন তারা। কাউন্টারের সামনের ফাঁকা জায়গা ছাড়িয়ে ভিড়ের বিস্তৃতি স্টেশনের প্রবেশপথ পর্যন্ত।

ধূমকেতু ট্রেনের টিকিট পেতে অপেক্ষারত রবিন ডেইলি বাংলাদেশকে জানান, সড়কপথের যানজট এড়াতে ট্রেনের টিকিট কাটতে এসেছি। রাত এখানেই কাটিয়েছি। এখন সকাল ১০ টায় টিকিট হাতে পেয়ে খুবই আনন্দ লাগছে।
এনামুল হক বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকেটের জন্য অপেক্ষা করছি। প্রায় দুই ঘন্টা যাবৎ এক জায়গায় অবস্থান করছি। জানিনা কখন পাবো টিকিট নামের সোনার হরিণ।
রেলওয়ে তথ্যমতে, জনগণের দুর্ভোগ কমাতে ঈদুল ফিতরের মত এবারো রাজধানীর পাঁচটি স্থান ও গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির করা হচ্ছে।

রাজধানীর পাঁচটি স্থান হলো-কমলাপুর, বিমানবন্দর তেজগাঁও, বনানী এবং ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন।
২৯ জুলাই দেয়া হবে ৭ আগস্টের টিকিট, ৩০ জুলাই ৮ আগস্টের, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।
৫ আগস্টে দেয়া হবে ১৪ আগস্টের ফিরতি টিকিট, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের আর ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট দেয়া হবে। একজন সর্বোচ্চ ৪টি করে টিকিট নিতে পারবেন।
এ বছর ৫০ ভাগ টিকিট অ্যাপের মাধ্যমে বিক্রি হবে। কমলাপুরের ২৬টি কাউন্টারের মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য। প্রতিদিন দুই লাখ ৬০ হাজার যাত্রী রেলে ঢাকা ছাড়তে পারবেন।

এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কমলাপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে আসেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভুলত্রুটির উর্ধ্বে এবার ঈদ যাত্রায় আমাদের সাধ্যমতো সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাবো।
তিনি বলেন, যতদিন পর্যন্ত এক রাস্তা দিয়ে ট্রেন যাবে অন্য রাস্তা দিয়ে ট্রেন আসবে এরকম সিস্টেম চালু না হবে ততদিন পর্যন্ত আমাদের সিডিউল বিপর্যয় কম বেশি হবে।

অনলাইনে টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, একসঙ্গে সবাই হিট করলে তো একটু ঝামেলা হতেই পারে, তবে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।
নিরাপত্তার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, কমলাপুরসহ যে ৫ জায়গায় টিকিট বিক্রি করা হচ্ছে প্রতিটি জায়গায় আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
