প্রকৃতির জন্য পাখি মেলা
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
‘শহরের ইট-পাথরের দেয়ালে কাক ছাড়া তেমন আর কোনো পাখি দেখা যায় না। গাড়ি আর বিচিত্র সব যন্ত্রের বিদঘুটে শব্দে কান ঝালাপালা হয়ে যায়। দিন দিন যেন কৃত্রিম হয়ে উঠছি আমরা। তাই একটু প্রাকৃতিক পরিবেশে পাখির ওড়াউড়ি আর কিচিরমিচির শব্দ শুনতেই সকাল সকাল আসা।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হল-সংলগ্ন লেকের পাড়ে দাঁড়িয়ে পাখি দেখতে দেখতে কথাগুলো বলছিলেন আসমা বেগম (৫৫)। গণমাধ্যমে পাখি মেলার খবর শুনে রাজধানীর উত্তরা থেকে এসেছেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পাখি মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছ। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অষ্টাদশবারের মতো এ মেলার আয়োজন করা হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে উপাচার্য ফারজানা ইসলাম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, ‘প্রকৃতির বরপুত্র পাখি। পাখি থাকলে গাছ থাকবে। আর গাছ থাকলে ফুল ও ফল থাকবে। এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া আছে বলেই সারা বিশ্বে সুন্দর পরিবেশ বিদ্যমান। কিন্তু দিনদিন এই প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে হুমকির দ্বারপ্রান্তে আমাদের পৃথিবী।’
উপাচার্য আরও বলেন, ‘এ মেলা আমাদের পাখির সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করতে সাহায্য করছে। পাখিদের প্রতি আমাদের মনোভাব পরিবর্তনে ভূমিকা পালন করছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশের প্রতি সচেতন হতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, পাখি মেলার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক কামরুল হাসান প্রমুখ।
এদিকে মেলার উদ্বোধনের আগে সকাল ১০টায় বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০১৯ প্রদান করা হয়। নতুন ও দুর্লভ প্রজাতির পাখির সন্ধান পাওয়ায় এবার বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছেন শফিকুর রহমান, মো. কায়েস ও তৌকির হাসান। কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন রাহুল এম ইউসুফ, আদিব মুমিন ও আবদুল্লাহ আল ওয়াহিদ। এ ছাড়া সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড পেয়েছেন মুনতাসির আকাশ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
এ ছাড়া দিনব্যাপী আন্তবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা, অডিও-ভিডিওর মাধ্যমে পাখি চেনা প্রতিযোগিতা, পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় এসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে মেলা শেষ হয়।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
