পোশাক খাত দেখভালে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮
তৈরি পোশাক খাতে যেনো কোনো ধরনের অস্থিতিশীলতা না দেখা দেয় তা দেখভালের জন্য সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। বাণিজ্য সচিবের নেতৃত্বে এ কমিটিতে আরও রয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব, জননিরাপত্তা বিভাগ সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিজিএমইএ ও বিকেএমইএয়ের সভাপতি এবং শিল্প পুলিশের মহাপরিচালক।
এ কমিটি তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি মনিটর করবে। এ ছাড়া কমিটি প্রতি সাত দিন অন্তর অন্তর সভা করে পোশাক শিল্পের সার্বিক অবস্থা প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করবে।
বিণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বাণিজ্য সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সচিব, জননিরাপত্তা বিভাগ সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিজিএমইএ ও বিকেএমইএয়ের সভাপতি, শিল্প পুলিশের মহাপরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আরও ৬টি সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হচ্ছে- সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থা স্থানীয় প্রশাসন- পোশাক শিল্পের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবে এবং পোশাক শিল্পের সুষ্ঠু কর্ম পরিবেশ বজায় রাখার জন্য বিজিএমইএ কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
তৈরি পোশাক খাতের কমপ্লায়েন্স পরিস্থিতির উন্নয়ন গঠিত রেমিডিয়েশন কর্ডিনেশনস সেল (আরসিসি) এর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং অসমাপ্ত রেডিয়েশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে বহিরাগত কোনো লোক যাতে কর্ম পরিবেশ বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থা বা জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ সার্বক্ষণিক সচেষ্ট থাকবে। প্রত্যেক জেলার জন্য বিজিএমইএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনকে সার্বিক পরিস্থিতি অবহিত করবে।
বিজিএমইএ পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মজুরি নিয়মিত পরিশোধের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এবং সাত শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য শিল্পাঞ্চল পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে পাশাপাশি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর তাদের নিয়মিত পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখবে।
সভায় তৈরি পোশাক কারখানা সমূহের কর্ম পরিবেশ সম্পর্কে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর জেলা প্রশাসক এবং ঢাকা ও গাজীপুরের পুলিশ সুপার সন্তোষজনক উল্লেখ করে শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিষদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজিএমইএ এর নেতৃবৃন্দকে অনুরোধ জানান।
এ প্রসঙ্গে শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক বলেন যে পোশাক শিল্পের উৎপাদন অব্যাহত রাখাসহ এ শিল্পে সুষ্ঠু কর্ম পরিবেশ রক্ষায় শিল্পাঞ্চল পুলিশ সচেষ্ট রয়েছে। তিনি পোশাক কারখানা সমূহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কর্তৃক নিয়মিত পরিদর্শন এর উপর গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, বর্তমানে তৈরি পোশাক কারখানাসমূহে শ্রম অধিদফতর শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও কম্প্লাইন্স প্রতিপালন নিশ্চিতকরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, এ খাতে বর্তমানে সুন্দর কর্মপরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ কারখানা মালিকদের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে মর্মে বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতি আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, বাংলাদেশের রফতানি আয়ের প্রায় ৮১ শতাংশ পোশাক খাত হতে অর্জিত হয়। আমাদের দেশের এ অর্জনকে সুরক্ষা প্রদান করা প্রয়োজন। রফতানি আয়ের গুরুত্বপূর্ণ এ সেক্টরে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
তিনি অভিমত প্রকাশ করেন, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প পুলিশসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ পোশাক শিল্পের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে একযোগে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে। এ কাজে সরকারের পাশাপাশি ব্যবসায়ী নেতৃবৃন্দ বিশেষ করে বিজিএমইএ’র নেতৃবৃন্দকে সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে প্রঅ্যাক্টিভলি কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- শামসুল হক এখন ২ ভোটে পিছিয়ে
- ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন আমেরিকানরা
- আজকাল ৯২৯তম সংখ্যা
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
