পুরোদমে চলছে ইজতেমার প্রস্তুতি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা মাঠে প্যান্ডেলসহ বিভিন্ন কাজ চলছে। আর মাত্র ৬ দিন পর শুরু হচ্ছে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ দু’পক্ষের বিশ্ব ইজতেমা।
এবারই প্রথম ৪ দিন ব্যাপী বিশ্ব ইজতেমা হবে। প্রথম পক্ষ শুক্রবার থেকে শুরুর কথা থাকলেও তারা বৃহস্পতিবার শুরু করে শনিবার আখেরি মোনাজাত শেষ করে মাঠ রাতেই ছাড়বেন। আর ২য় পক্ষ সাদ পন্থীরা রোববার শুরু করে সোমবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এবারের বিশ্ব ইজতেমার ইতি টানবেন ।
শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা ময়দানের বিশাল সামিয়ানা টাঙ্গানোসহ যাবতীয় কাজ করছেন। ঢাকা ও গাজীপুরসহ আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা দল বেধে ইজতেমা ময়দানে এসে বিশাল প্যান্ডেলের কাজ করছেন।
গত বুধবার ত্রীপক্ষীয় বৈঠকের পর ইজতেমা ময়দানের সামিয়ানাসহ বিভিন্ন কাজ শুরু হয়েছে। আয়োজক কমিটি ও গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয় ১৫ ফেব্রুয়ারির আগেই ইজতেমা ময়দান মুসল্লিদের জন্য প্রস্তুত থাকবে। জেলা ওয়ারি বিভিন্ন খিত্তায় মুসল্লিরা অবস্থান করবেন।
এবারের বিশ্ব ইজতেমায়ও দেশ বিদেশের মুসল্লিদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। দুপক্ষের বিবাদ এড়াতেই সরকার একটানা ২দিন করে ৪ দিনের বিশ্ব ইজতেমার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেয়। মুসল্লিদের যাতায়াতসহ ময়দানে সুযোগ-সুবিধার লক্ষ্যে বিশ্ব ইজতেমা দু’পক্ষকে ভাগ করে হাজির হওয়ার জন্য তবলিগ অনুসারীদের নির্দেশনা দেয়া হয়েছে। এখানে সবকিছুই হয়ে থাকে বিশ্ব তবলিগ জামায়াতের সর্বোচ্চ মজলিশে সূরার নির্দেশনা অনুযায়ী।
ইজতেমার ময়দান জুড়ে টাঙানো হচ্ছে চটের সামিয়ানা। বিদ্যুতের তার,গ্যাসের লাইন ও পানির পাইপ টানার কাজও চলছে একই সঙ্গে। বিশ্ব ইজতেমা সফল ও সুন্দরভাবে সম্পন্ন এবং দ্বীনের মেহনত কায়েমের লক্ষে জোড় ইজতেমা থেকেই মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে ইজতেমার মাঠে কাজ করতেন। তবে এবার বিবাদের কারণে জোড় ইজতেমা না হওয়ায় কাজের কিছুটা বিড়ম্বনা হতে পারে।
এবারো মাঠের পশ্চিম পাশের অংশ থেকে চটের ছাউনি, মঞ্চ ও বিদেশি মেহমানদের তাঁবুসহ অন্য কাজ শুরু হয়েছে। এদিকে অজু গোসলের স্থান ও টয়লেট পরিস্কার পরিছন্ন করা হচ্ছে। কিছু রাস্তাও মেরামত শুরু হয়েছে। জেলাওয়ারি ভাগ করা হচ্ছে খিত্তা। বিদেশি মেহমানদের জন্য ময়দানের উত্তর পশ্চিম পাশে তৈরি করা হচ্ছে টিনসেডের আলাদা থাকার জায়গা। একদিকে প্যান্ডেলের সামিয়ানা টানানো, বিদেশি মেহমানদের কামরার দক্ষিণ পূর্ব পাশে মূল মঞ্চের কাজ করা হচ্ছে। অপরদিকে বাশের খুঁটি সাটানো শেষে বৈদ্যুতিক তার ও বাতি লাগানো করতে দেখা গেছে। তুরাগ নদী পারাপারের সুবিধার্থে সেনাবাহিনী অস্থায়ী সেতু নির্মাণ করছেন। যাতে করে মুসল্লিরা এপার ওপার সেতুবন্ধন তৈরি করতে পারেন।
যোবায়ের গ্রুপের সাফা জিম্মাদও ফকির আতাউর রহমান বলেন, আগামী বুধবারের মধ্যেই প্যান্ডেলের কাজ শেষ হবে। বৃহস্পতিবার থেকে তাদের ইজতেমা শুরু হয়ে শনিবার আখেরি মোনাজাত হয়ে ইজতেমা শেষ হবে।
সুরা সদস্য ইঞ্জিনিয়ার মেজবাউদ্দিন আহমেদ বলেন, আমরা একটি যুদ্ধের মধ্যে ইজতেমার কাজ শুরু করছি। আমাদের দেড় মাসের কাজ এখন মাত্র এক সপ্তাহের মধ্যে শেষ করে ইজতেমার প্রস্তুতি শেষ করতে হবে।
জিএমপি কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, এবারো সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ও সাদা পোশাকে কয়েক হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগত মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে শর্টসার্কিট ক্যামেরা এবং পুলিশ ও র্যাবের পর্যবেক্ষণ টাওয়ার। এরইমধ্যে পুলিশের কন্ট্রোল রুম ও মাঠের চারিদিকে পর্যবেক্ষণ টাওয়ার তৈরির কাজ শুরু হয়েছে। অন্যান্য বছরের চেয়ে নিরাপত্তা আরো বেশি জোরদার করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, এবারের বিশ্ব ইজতেমা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে কন্ট্রোল রুম, চিকিৎসা সেবা, খাবারের মান নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টসহ ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সব দফতরের প্রধান ও ইজতেমা আয়োজক কতৃপক্ষের সমন্বয় সভা হবে।
১৯৬৭ সাল থেকে নিয়মিত বিশ্ব ইজতেমা হচ্ছে। ১৯৯৬ সালে একই বছর ২ বার বিশ্ব ইজতেমা হয়েছিল। ধর্মপ্রাণ মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমার আয়োজন করা হয়। ২০১৫ সাল থেকে দেশের ৬৪ জেলাকে দুই ভাগে বিভক্ত করে ৩২ জেলার তবলিগের মুসল্লিদের দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ গ্রহণ করছেন।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
