পানি-পয়ঃনিষ্কাশনে বিশ্ব ব্যাংক দেবে ১০ কোটি ডলার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯
বাংলাদেশের উন্নয়নে ১০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। যা দিয়ে ৩০টি পৌরসভায় উন্নত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।
‘বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শিরোনামে প্রায় ২১ কোটি ডলারের এ প্রকল্পে ঋণ সহায়তা দেবে আন্তর্জাতিক এ সংস্থাটি। বৃহস্পতিবার সংস্থাটির প্রতিশ্রুত অংশ অনুমোদন দেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই সব পৌরসভার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন পরিষেবার ক্ষমতা তৈরি হবে। এর অধীনে ছোট শহরগুলির প্রায় ৬ লাখ বাসিন্দাকে পাইপলাইনে নিরাপদ পানি সরবরাহ করা হবে।
এজন্য এই ৩০টি পৌরসভায় পানি শোধন সুবিধা, পানি সংরক্ষণের ব্যবস্থা, পাইপলাইনে সঞ্চালন ও সরবরাহ নেটওয়ার্ক ও ঘরে মিটার সংযোগসহ সার্বিক পানি অবকাঠামো গড়ে তোলা হবে।
বাংলাদেশের প্রায় ৮৭ শতাংশ পরিবারের উন্নত উৎস থেকে পানি পাওয়ার সুযোগ থাকলেও ১০ শতাংশের বেশি মানুষ পাইপলাইনের পানি পায় না। প্রায় অর্ধেক পৌরসভায় পাইপলাইনে পানি সরবরাহের ব্যবস্থা থাকলেও তার সুবিধা শুধু শহরের কেন্দ্রস্থলের গুটিকতক মানুষ ভোগ করতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্প পৌরসভাগুলোর পয়ঃনিষ্কাশন ও নালা ব্যবস্থাকে উন্নত করবে। মানববর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন, গণশৌচাগার ও গুরুতর পয়ঃনিষ্কাশন অবকাঠামো তৈরিতে এ প্রকল্প বিনিয়োগ করবে। এর আওতায় মানববর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের (মেথর) প্রশিক্ষণ দেয়া ও সরঞ্জাম সরবরাহ করা হবে।
বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) দেয়া সহজ শর্তের এ ঋণ ৩০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে, যার মধ্যে প্রথম পাঁচবছর ঋণের কিস্তি দিতে হবে না। সোয়া এক শতাংশ সুদ ও পৌনে এক শতাংশ সার্ভিস চার্জ মিলিয়ে এই ঋণের বাংলাদেশকে বাড়তি ২ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।
মোট ২০ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ডলারের এই প্রকল্পের বাকি অর্থের মধ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) দেবে ১০ কোটি ডলার। বাকি ৯৫ লাখ ৩০ হাজার ডলারের বাংলাদেশ সরকার যোগান দেবে। বাংলাদেশের জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতর এ প্রকল্প বাস্তবায়ন করবে।
- বিক্রি না হওয়ায় পুঁতে ফেলা হলো দেড় শতাধিক চামড়া
- উত্তর কোরিয়ার পরমাণু শক্তি নিয়ে চার দেশের আপত্তিতে ক্ষুব্ধ কিম!
- কওমি শিক্ষার্থীদের হুমকিতে স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী
- বার্ধক্য এড়াতে পুতিনের ২৬ বিলিয়নের প্রকল্প, যা থাকছে
- হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩
- মাইন আতংকে যুক্তরাষ্ট্র!
- ইউটিউবেই দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ
- ১৫ কোটি টাকার নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
- টাইব্রেকারে আর্সেনালের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন পিএসজি
- সাংবাদিকদের ওপর হামলা করেছে আদ্-দ্বীন হাসপাতালের কর্মীরা
- শহর পরিচ্ছন্ন রাখা শুধু সরকার নয়, নাগরিকেরও দায়িত্ব: প্রধানমন্ত্র
- তারার আলোর বর্ণাঢ্য ঈদ মেলা সম্পন্ন
- অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা উদ্বোধন
- চলে গেলেন মোস্তাফিজুর রহমান সেন্টু
- জালালাবাদের সাবেক সভাপতি আব্দুল বাছিত আর নেই
- ৩৫তম বর্ণাঢ্য বইমেলার সমাপ্তি
- দেলোয়ারের ২৫টি সম্মাননা লাভ
- ১৯ পদকে মিডিয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু
- তাজমহলে মার্কো রুবিওর ছবি নিয়ে কটাক্ষ ইরানের
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ট্রাম্প আদলের মহিষটি জাতীয় চিড়িয়াখানায়
- মেয়র মামদানির বাসভবনের সামনে ইহুদিদের বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র ও ইরান ঐকমত্য ৬০ দিনের যুদ্ধ বিরতিতে সমঝোতা স্মারক
- মন্তব্য প্রতিবেদন
বইমেলার ঝাড়ুদার তিনি - গ্রিনকার্ড পেতে আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে
- স্টেট এসেমব্লি’র নির্বাচনে কারিনার চ্যালেঞ্জার বাংলাদেশি জাকির
- বাংলাদেশ সীমান্তে ভারতীয় পুশইন আতংক
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
- ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
