শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৬৫

পাকিস্তান-তুরস্ক সম্পর্কের যত রসায়ন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯  

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুদিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এসেছেন। তার সফরের প্রধান উদ্দেশ্য ছিল তুর্কি বিনিয়োগকারীদের আশ্বাস দেয়া আর নিজের দেশে তুরস্ক থেকে আরও বেশি বিনিয়োগের ব্যবস্থা করা।

ইমরান খান অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তানের যখন হাল ধরেন তখন তিনি তার দেশেকে তুরস্কের মতো অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে নেয়ার সংকল্প করেন।

তার এই সফর পাকিস্তান-তুরস্কের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। সারা বিশ্বে তুরস্কের বন্ধু রাষ্ট্রের মধ্যে যে দুটি দেশের নাম প্রথমে চলে আসে তার একটি হলো পাকিস্তান।

পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্কের ইতিহাস দুই দেশের জন্মের অনেক পূর্বে পর্যন্ত বিস্তৃত।

ব্রিটিশ ভারত ও অটোমান তুরস্ক

আধুনিক তুরস্ক ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৪৭ সালে, ব্রিটিশ ভারত ভেঙে পাকিস্তান অধিরাজ্য ও ভারত অধিরাজ্য নামে দুটি সার্বভৌম রাষ্ট্র জন্ম নেওয়ার কিছুদিন পরেই।

ভারত পাকিস্তান বিভক্তির পর যে দেশগুলো খুব দ্রুত পাকিস্তানকে স্বীকৃতি দেয় তুরস্ক তাদের মধ্যে অন্যতম। পাকিস্তানের জাতিসংঘ সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে তুরস্কের ভূমিকা অপরিসীম।

ভারত বিভাজনের কয়েক মাস পর, ১৯৪৮ সালে পাকিস্তান ব্রিটিশ মুদ্রা ব্যবহারের পরিবর্তে "রুপি " নামে নিজস্ব মুদ্রা চালু করে এবং তখন তুরস্ক এই নতুন রুপি মুদ্রণ করে দেয়।

পাকিস্তান ও তুরস্কের মধ্যকার আধুনিক সম্পর্কের ইতিহাস ১৯৪৭ সাল থেকে শুরু হলেও এ দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ট সম্পর্কের গোড়াপত্তন হয় ১৯ শতকের শেষের দিকে।

১৮৫৩ সালের অক্টোবর মাসে তুরস্ক নিয়ন্ত্রিত দারদানেলিস প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলাচলের অধিকার প্রতিষ্ঠা এবং তুরস্কের খ্রিস্টানদের রক্ষার অজুহাতে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া।

ক্রিমিয়ার যুদ্ধ নাম পরিচিত এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে তুরস্ক তথা উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের মিত্রশক্তি হিসেবে ব্রিটেন, ফ্রান্স এবং সারডিনিয়া যোগ দেয় । ১৮৫৬ সালের বসন্তকাল পর্যন্ত চলা এই যুদ্ধে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা তখনকার তুরস্ক তথা উসমানি সাম্রাজ্যকে আর্থিক সাহায্য ও রাজনৈতিক সমর্থন দিয়েছিল।

প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালের মাঝামাঝি সময়ে শুরু হওয়া তুরস্কের স্বাধীনতা যুদ্ধেও ভারতীয় মুসলমানরা উসমানি খলিফাকে তথা তুরস্ককে জোরালোভাবে সমর্থন করে। ব্রিটিশ সরকারকে চাপে রাখতে ভারতীয় উপমহাদেশব্যাপী শুরু হয় খিলাফত আন্দোলন (১৯১৯-১৯২৪)।

এছাড়াও তুরস্কের স্বাধীনতা যুদ্ধে আর্থিক সাহায্য হিসেবে ভারতীয় উপমহাদেশের মুসলিম নারীদের স্বর্ণালংকার প্রেরণের ঘটনা দুই মুসলিম জাতির ঐতিহাসিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য।

তখনকার এই সহযোগিতা বা সমর্থন ভারতীয় উপমহাদেশের তথা বর্তমান বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মুসলমানদের সামষ্টিক প্রচেষ্টা হলেও বিষয়টিকে পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি বলে ধরে নেয়া হয়।

বিংশ শতাব্দীতে দুই দেশের সম্পর্কে রাজনৈতিক-অর্থনৈতিক গণ্ডির বাইরেও পারস্পরিক আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সামরিক, নিরাপত্তা ও বাণিজ্যিক সহযোগিতাসহ আরও অনেক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয় যুক্ত হয়েছে।

রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক

তুরস্ক আন্তর্জাতিক পরিসরে যেমন ভারত-অধ্যুষিত কাশ্মীরের বিষয়ে পাকিস্তানকে নিরঙ্কুশ সমর্থন দেয় পাকিস্তান তেমনই তুর্কি সাইপ্রাসেও আঙ্কারার নীতিকে সমর্থন করে।

২০১৬ সালটি ছিল তুরস্কের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়ংকর বছর। একদিকে দফায় দফায় সন্ত্রাসী হামলা, অন্যদিকে প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে সশস্ত্র সামারিক অভ্যুত্থানের চেষ্টা। সব মিলিয়ে তুরস্ক পার করছিল এক ক্রান্তিকাল।

আর এই ক্রান্তিকালে এগিয়ে আসে পাকিস্তান। ইসলামাবাদ সরকার সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রামে আঙ্কারার সহযোগিতায় পাকিস্তান সেনাপ্রধানকে প্রেরণ করে। সামারিক অভ্যুত্থানের বিরুদ্ধে তাৎক্ষণাৎ এরদোগান সরকারকে সমর্থন দেয়। সামারিক অভ্যুত্থানের পেছনের মূল হোতা গুলেন আন্দোলন বা তুরস্ক সকারের মতে ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আঙ্কারার পাশে দাঁড়ায় ইসলামাবাদ। তুরস্কের সঙ্গে একাত্মতা পোষণ করে পাকিস্তানও এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

গত বছর ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে পাকিস্তানকে সন্ত্রাসী অর্থায়ন বন্ধে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেয়া হয়। তুরস্ক, সৌদি আরব ও চীনকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে তালিকায় এই অন্তর্ভুক্তি থেকে রক্ষা করে।

তবে, ২০১৮ সালের জুন মাসে সৌদি আরব ও চীন তাদের সমর্থন তুলে নিলে পাকিস্তানকে বিশ্বব্যাপী অর্থপাচার নজরদারি প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফের ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে তখন একমাত্র তুরস্কই পাকিস্তানের পাশে দাঁড়ায়।

২০১৮ সালের আগস্টে যুক্তরাষ্টের অবরোধের মুখে তুরস্কের মুদ্রার অধপতন শুরু হলে পাকিস্তান দেশব্যাপী তুর্কি লিরা ক্রয় অভিযান শুরু করে। এই প্রচারাভিযানে আর্থিক সমর্থনের চেয়ে মানসিক এবং নৈতিক সমর্থন বেশি গুরুত্ব পায়।

ব্যবসা ও বিনিয়োগ

২০১৭ সালের এক রিপোর্ট অনুযায়ী,পাকিস্তানে তুরস্কের বিনিয়োগ সাত হাজার পাঁচ শত কোটি টাকা ছাড়িয়ে গেছে।

তুরস্ক পাকিস্তানে অনেক আধুনিক হাসপাতাল পরিচালনা করছে। লাহোরের সবচেয়ে বড় ট্যাক্সিক্যাব কোম্পানিগুলোর একটি তুরস্ক মালিকানাধীন। লাহোর শহরের ট্রাফিক সিস্টেম এবং ময়লা-আবর্জনা পরিচ্ছন্ন কোম্পানিও তুর্কির। এছাড়াও দেশটির টেক্সটাইল, রাস্তা নির্মাণ এবং ভবন নির্মাণে কাজ করছে অনেক তুর্কিশ কোম্পানি।

গত বছর তুরস্কের শীর্ষস্থানীয় কোম্পানি জোরলু এনার্জি হোল্ডিং পাঞ্জাবের বাহওয়ালপুর জেলার কায়দায়-আজ-আজম সৌর পার্কে ১০০ মেগাওয়াট সৌর প্রকল্প স্থাপন করে।

গত নভেম্বরে কোলা কোম্পানির তুর্কি শাখা আগামী ২-৩ বছরের মধ্যে পাকিস্তানে প্রায় ১৬ হাজার ৮০ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা দেয়।

সামরিক চুক্তি

গত বছর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ইতিহাসের সর্ব বৃহৎ সামরিক সরঞ্জাম চুক্তি। এই চুক্তির আওতায় পাকিস্তান তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৩০টি সামরিক অ্যাটাক (ATAK) হেলিকোপটার ক্রয় করে। এর মূল্যমান ধরা হয় দেড় বিলিয়ন ডলার বা এক হাজার ২৬০ কোটি টাকা।। অন্যদিকে তুরস্ক পাকিস্তানে নির্মিত কয়েক ডজন প্রশিক্ষণ বিমান নেয়ার চুক্তি করে। আঙ্কারা পাকিস্তান থেকে এমএফআই -১৭ সুপার মুশশাক বিমান কেনার পাশাপাশি পাকিস্তানের তিনটি সাবমেরিন আপগ্রেড এবং যৌথভাবে একটি ফ্লিট ট্যাংকার নির্মাণের চুক্তি করে।

গত বছর অক্টোবরে, পাকিস্তান নৌবাহিনীতে যোগ হয় ১৭ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন এক অত্যাধুনিক জাহাজ। তুর্কির প্রতিরক্ষা কোম্পানি এসটিএমের সহযোগিতায় নির্মিত এই জাহাজটি এখনো পর্যন্ত পাকিস্তানে নির্মিত সর্ববৃহৎ সামরিক জাহাজ।

২০১৮ সালের জুলাই মাসে, পাকিস্তান নৌবাহিনীকে সরবরাহের জন্য চারটি করভেট রণতরি নির্মাণের একটি মাল্টিবিলিয়ন ডলারের টেন্ডার জিতে নেয় তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান।

পাঁচ বিলিয়ন ডলার বা ৪১ হাজার ৯২৫ কোটি টাকা মূল্যমানের এই টেন্ডারটিকে তুরস্কের প্রতিরক্ষা শিল্প ইতিহাসে সবচেয়ে বড় রফতানি চুক্তি হিসেবে আখ্যায়িত করা হয়। চুক্তিমতে দুটি জাহাজ নির্মাণ করা হবে ইস্তানবুলে এবং বাকি দুটি করাচিতে।

ইমরান খান আঙ্কারায় তুরস্কের বিনিয়োগকারীদের সঙ্গে একটি বৈঠক করে তুর্কি বিনিয়োগকারীদের জন্য তার দেশে নতুন নতুন বিনোয়োগের সুযোগ সৃষ্টি করার আশ্বাস দেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানও পাকিস্তানে আরও বেশি বিনিয়োগের জন্য তার দেশের ব্যাবসায়ী ও বিনিয়োগকারীদের আহ্বান জানান।

উভয় দেশই নিজেদের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও সামরিক সহযোগিতার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে বদ্ধপরিকর।

আঙ্কারা এবং ইসলামাবাদ শিগ্রই একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী। দুদেশের নাগরিকদের ভ্রমণব্যবস্থাকে আরও সহজকরণের লক্ষে ভিসামুক্ত ভ্রমণের বিষয়ে আলোচনা চলছে।

ইমরান খানের তুরস্ক সফর দুই দেশের মাঝে বিদ্যমান দ্বিপাক্ষিক এবং বহুজাতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর