পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েল
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫
গাজায় যুদ্ধবিরতি চুক্তি
ফিলিস্তিনিদের বাড়িঘরে আগুন, ফের সহিংসতার শঙ্কা
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর বাইডেনের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বাইডেনের জারি করা নির্বাহী আদেশ ১৪১১৫ বাতিল করেছেন। এই সিদ্ধান্তের পরই বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বাড়িঘরে আগুন দিয়েছে। ইসরায়েলি সেনাদের নেতৃত্বে এই হামলায় আহত হয়েছেন অন্তত ২১ ফিলিস্তিনি। হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বাইডেনের ওই নির্বাহী আদেশে পশ্চিম তীরের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টকারী ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বসতি স্থাপনে জড়িতদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদও জব্দ করেছিল বাইডেন প্রশাসন। এমনকি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেনদেনও নিষিদ্ধ করা হয়। এখন ট্রাম্প ক্ষমতায় বসেই বাইডেন প্রশাসনের একটি প্রধান নীতিগত পদক্ষেপ পুরোপুরি উল্টে দিলেন।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা পশ্চিম তীরের জিনাসফুট গ্রাম পরিষদ প্রধান জালাল বশিরের বরাত দিয়ে জানায়, কালকিলিয়ার পূর্বে জিনাসফুট ও ফান্ডুক গ্রামে বসতি স্থাপনকারীরা হামলা চালায়। হামলাকারীরা ফিলিস্তিনি বাড়িঘর, নার্সারি ও কর্মশালায় আগুন দেয়। পুড়ে যায় কয়েকটি গাড়িও। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা মাসাফের ইয়াত্তা এলাকায় বাড়িঘরে হামলা চালায়। হেবরনের দক্ষিণে কয়েক ডজন বসতি স্থাপনকারী ফিলিস্তিনি যানবাহনে পাথর ছুড়ে আক্রমণ করে। এসব ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলিদের এই হামলা নতুন করে সহিংসতার ঢেউ ছড়াতে পারে বলেও শঙ্কা করা হয়েছে।
এদিকে যুদ্ধবিরতির পর গাজা পুনর্গঠন করতে গিয়ে পথে পথে মৃতদেহ পাওয়া যাচ্ছে। বিবিসি জানায়, গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ১০ হাজার মৃতদেহ চাপা পড়া অবস্থায় থাকতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকারীরা বলছেন, গাজাজুড়ে ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ২ মিলিয়নের বেশি মানুষ গৃহহীন। তাদের এখন কোনো জীবিকা নেই। বেঁচে থাকার জন্য তারা ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল।
তবে জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দু’দিনে গাজায় ১ হাজার ৫৪৫টি ত্রাণবাহী লরি প্রবেশ করেছে, যা যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি ত্রাণ প্রবেশের ঘটনা।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় ৪৬ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১ লাখ ১০ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন।
এদিকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার পরও গাজায় যুদ্ধবিরতি বহাল থাকার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংস্থা হামাস। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা ৯০ জনের বেশি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে।
এ ছাড়া গাজায় যুদ্ধবিরতি চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির কাতার প্রতিনিধি শেখ আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি। জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কাতারের স্পষ্ট অবস্থান রয়েছে। সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিন সমস্যার সমাধান বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
