পরস্পরের সহযোগী হবে বাংলাদেশ ও সৌদি নৌবাহিনী
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯
নৌ সদস্যদের পেশাগত দক্ষতা অর্জনে পরস্পরকে সহযোগিতা করবে বাংলাদেশ ও সৌদি নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা করেছেন রাজকীয় সৌদি নৌবাহিনী প্রধান ভাইস এপমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি।
সোমবার সকাল রাজধানীর বনানীর নৌসদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সৌদি নৌপ্রধান নৌ-সদর দফতরে পৌঁছলে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন একং অভিবাদন গ্রহণ করেন।
শনিবার তিনদিনের সফরে ঢাকায় আসেন সৌদি নৌপ্রধান।
সাক্ষাৎকালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতীম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সফরের জন্য সৌদি নৌপ্রধানকে ধন্যবাদ জানান।
বৈঠকে তারা দুদেশের নৌ-সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা এবং সৌদি আরবের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের প্রশিক্ষিত জনবল নিয়োগের বিষয়ে আলোচনা করেন।
দু-দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে নৌবাহিনীর জাহাজগুলোর শুভেচ্ছা সফর বিনিময় আয়োজনের বিষয়ে আলোচনা করেন তারা।
জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশের সক্ষমতার বিষয় সৌদি নৌ-প্রধানের কাছে তুলে ধরেন নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী।
সৌদি নৌপ্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশটির নৌবাহিনীর লজিস্টিক ও সাপ্লাই বিভাগের প্রধান রিয়ার এডমিরাল এমদাদ বিন ওমর আল-খাত্তাব, অপারেশন্স বিভাগের প্রধান কমডোর সাদ বিন আবদুল্লাহ-আল আমরি, গোয়েন্দা বিভাগের প্রধান কমডোর মনসুর বিন সৌদ আল-জুয়াইদ, প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক কমডোর মনসুর বিন নাজা আলওতাইবি, ওয়েস্টার্ন ফ্লিটের প্রধান কমডোর মাতার বিন সালাহ আলমাতরাফি ও পাবলিক রিলেশন অ্যান্ড ডকট্রিন কমান্ড পরিদফতরের প্রধান কমান্ডার আবদুল্লাহ বিন ফাহাদ আলওয়াহিদ।
সাক্ষাত শেষে সৌদি নৌ-প্রধানকে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন অপারেশনাল কার্যক্রমের ওপর ব্রিফিং দেয়া হয়। এ সময় নৌ সদরের পিএসও, সফররত প্রতিনিধি দল, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এবং নৌবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফর শেষে সোমবার (৩ সেপ্টেম্বর) সৌদি নৌপ্রধানের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
