পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮
সাভারের আশুলিয়া ও গাজীপুরে বেশ কিছু গার্মেন্টে শ্রমিকদের কর্মবিরতি সরকার ও কারখানা মালিকদের ভাবিয়ে তুলেছে। এ নিয়ে দফায় দফায় বৈঠক করছে শ্রম মন্ত্রণালয় ও পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, শ্রমিক প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট পক্ষগুলো।
সর্বশেষ গতকাল শনিবারও শ্রম মন্ত্রণালয়ে সব পক্ষের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সরকার ও কারখানা মালিকদের পাশাপাশি শ্রমিক নেতারা জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাঁরা বলেছেন, মজুরি কিংবা গ্রেডভিত্তিক মজুরির বৃদ্ধির হার নিয়ে শ্রমিকদের কোনো আপত্তি থাকলে নির্বাচনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে কারখানা মালিকরা শ্রমিকদের কর্মবিরতির পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন। শ্রম মন্ত্রণালয়ে সভা শেষে বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তাঁরা শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যথায় কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি মহল আসন্ন জাতীয় নির্বাচনের আগে আপনাদের উসকানি দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত শ্রমিক নেতারাও শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
সিদ্দিকুর রহমান বলেন, নির্বাচনকে সামনে রেখে পোশাকশিল্পের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে একটি মহল চক্রান্ত করছে। শ্রমিকদের উসকানি দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে কাজে যোগ না দিতে প্ররোচিত করছে। গত বৃহস্পতিবার আশুলিয়া ও গাজীপুরে কিছু পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। টানা পঞ্চম দিনের মতো শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ না দেওয়ায় কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, নতুন মজুরিকাঠামোতে বৈষম্য রয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু প্রকাশিত গেজেট অনুসারে কোনো শ্রমিকেরই মজুরি কমবে না। শ্রমিকের আগের ভাতা এক হাজার ১০০ টাকা থেকে বেড়ে এক হাজার ৮৫০ টাকা করাসহ মজুরি বৃদ্ধির বিভিন্ন চিত্র তুলে ধরেন। আগামীকাল সোমবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জানুয়ারি মাসে বেতন পাওয়ার পর যদি কোনো শ্রমিক ভাই-বোনের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব্ব থাকে, তা কারখানা কর্তৃপক্ষের কাছে তুলে ধরুন।
শ্রমিক নেতা ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, কারখানায় মজুরি নিয়ে মতবিরোধ থাকলে গুজবে কান না দিয়ে, কারখানায় উৎপাদন বন্ধ না করে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আহ্বান জানান তিনি।
গার্মেন্ট শ্রমিকদের নতুন মজুরিকাঠামোতে কোনো অসামঞ্জস্য থাকলে জানুয়ারি মাসে সবার সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনিও সোমবার থেকে সব শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে গার্মেন্টশিল্পের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির এক জরুরি সভায় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, নতুন মজুরিকাঠামোর গেজেট প্রকাশিত হওয়ার পর মজুরিকাঠামোর দু-একটি ধাপ নিয়ে শ্রমিকদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ, গাজীপুর এবং আশুলিয়ায় কিছু কারখানায় এ বিষয়টি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। জানুয়ারি মাসে নতুন কাঠামোতে মজুরি পেলে শ্রমিকদের ভুল বোঝাবুঝির অবসান হবে। তিনি বলেন, কোনো গ্রেডেই মূল বেতন কমবে না।
শ্রম প্রতিমন্ত্রী কারখানা পর্যায়ে নতুন মজুরিকাঠামো নিয়ে শ্রমিকদের মাঝে স্পষ্ট ধারণা প্রদানে মালিকদের পরামর্শ দেন।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
