নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯
নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অবসরে যাওয়া নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এর স্থলাভিষিক্ত হয়েছেন। শনিবার দুপুরে নৌ সদর দফতরে এই দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।
তিনি জানান, অনুষ্ঠানে নৌ প্রধানের কার্যালয়ে নবনিযুক্ত নৌ-প্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষরের করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার, আঞ্চলিক কমান্ডার, ব্যবস্থপনা পরিচালক ডিইডব্লিউ নারায়ণগঞ্জ, ব্যবস্থপনা পরিচালক সিডিডিএল ও ব্যবস্থাপনা পরিচালক খুলনা শিপইয়ার্ড লিমিটেড ও উর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরো জানান, ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর ফেনী জেলার ছাগলনাইয়া’র লাঙ্গলমোরা গ্রামে চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এ কে এম গিয়াসউদ্দিন চৌধুরী ও মা মিসেস সাহেরা চৌধুরীর। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। ১৯৭৮ সালের জুন মাসে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার হিসেবে যোগদান করেন। ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমফিল সম্পন্ন করেছেন এবং বর্তমানে পিএইচডি করছেন। এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি এবং ক্যাপস্টান কোর্স সম্পন্ন করেন। তাছাড়া, তিনি যুক্তরাষ্ট্রে ফ্লাগ অফিসার কম্পোনেন্ট কমান্ডার্স কোর্স সম্পন্ন করেন।
চাকরি জীবনে ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে গতকাল (২৫ জানুয়ারি’১৯) পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইংরেজি, জার্মান এবং ফ্রেঞ্চ ভাষায় দক্ষ একজন কর্মকর্তা। এছাড়াও তিনি গলফ, স্কোয়াস ও টেনিস খেলতে ভালবাসেন। ব্যক্তিগত জীবনে ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সহধর্মিনী ডা. আফরোজা আওরঙ্গজেব। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
