নির্বাচনে জামায়াত নিয়ে শঙ্কা, প্রস্তুত গোয়েন্দারা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াত-শিবিরের অপতৎপরতায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, শেষ মুহূর্তে এসেও নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে নানারকম ছক কষছে যুদ্ধাপরাধী দলটি। জনমনে আতঙ্ক ছড়াতে তারা নির্বাচনের আগের দিন ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে নাশকতার পরিকল্পনা করেছে। মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ফায়দা লুটতে চায় তারা। তবে অনেক আগে থেকেই তাদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন গোয়েন্দারা। বিভিন্ন সময় প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরির সুযোগ তারা পাবে না বলে দাবি করেছেন গোয়েন্দারা।
দায়িত্বশীল একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, জামায়াত-শিবিরের পলাতক নেতাকর্মীরা সবসময়ই নানারকম অপতৎপরতা চালাচ্ছে। ভোটের মাঠে বিশৃঙ্খলা তৈরি করতে তারা জঙ্গি কায়দায় হামলা চালানোর পরিকল্পনা করেছে। যদিও তেমন কিছু করার সক্ষমতা তাদের নেই। তারপরও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা।
সংশ্নিষ্ট সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্কভাবে দায়িত্ব পালন করছেন। তবে এর মধ্যেও নির্বাচনী প্রচারের আড়ালে মাঠে নেমে পড়েছে জামায়াত-শিবিরের অনেক সদস্য। ঢাকা-১৫ আসনে জামায়াত নেতা ডা. শফিকুর রহমান ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। তার প্রচারে কাজ করছে শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা। তারা এরই মধ্যে লাঠি মিছিল করেছে। সেই মিছিলের ভিডিওচিত্র ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হয়েছে ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের এমন কর্মকাণ্ড দেখে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবির কর্মীরা অনুপ্রাণিত হচ্ছে। একাধিক জায়গায় তারা এমন ঝটিকা মিছিল করেছে। কয়েকটি গোপন বৈঠকের তথ্যও মিলেছে।
সূত্রগুলো বলছে, ভোটের মাঠে জামায়াতের প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা ক্ষীণ। এ কারণে প্রথমে তারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল। তবে তা সম্ভব না হওয়ায় এখন তারা নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে চায়। এর ফলে ভোটকেন্দ্রে মানুষের উপস্থিতি কমে যাবে এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে- এমনটাই তাদের আশা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, নাশকতার ছক কষলেও জামায়াত-শিবিরের পক্ষে এখন তেমন কিছু ঘটানোর সুযোগ নেই। কারণ বিভিন্ন মামলায় তাদের অনেক নেতাকর্মী কারাগারে। পলাতকদেরও বিভিন্ন সময় আইনের আওতায় আনা হচ্ছে। বাকিদের কর্মকাণ্ডের ওপর চলছে নিবিড় নজরদারি। এ কারণে তারা কোনো অঘটন ঘটাতে চাইলেও সুযোগ পাবে না। তারপরও সতর্ক করা হয়েছে সংশ্নিষ্টদের। মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে, গোলযোগের নূ্যনতম আশঙ্কা দেখলেই যেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। এর ফলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। তাছাড়া সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এরই মধ্যে দেশজুড়ে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার প্রায় সব সদস্যকে মোতায়েন করা হয়েছে। মাঠে আছে সেনাবাহিনীও। তাই ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
