নির্বাচনী ট্রেনে বাংলাদেশ
মনোয়ারুল ইসলাম, ঢাকা থেকে
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫
# ৬ ডিসেম্বর নির্বাচনের সম্ভাবনা
# বিএনপি আশ্বস্ত হলেও নিশ্চিত নয়
# শতাধিক আসনে জামায়াতের প্রার্থীতা ঘোষণা
বিজয়ের মাসেই নির্বাচন। তা ৬ ডিসেম্বরেই হবার সম্ভাবনা। এই ডিসেম্বরেই পাকহানাদার বাহিনী ৭১’র মহান মুক্তিযুদ্ধে আত্মসর্মপন করেছিল। বাঙ্গালী স্বাধীণতা প্রাপ্তি ও বিজয় উল্লাসে মেতে উঠেছিল। আরেকটি যুদ্ধের বিজয় ছিল ১৯৯০ সালের ৬ ডিসেম্বর। ১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত বাংলার জনগন লড়াই করেছে স্বৈরাচারি এরশাদ সরকারের বিরুদ্ধে। টানা ৮ বছর লড়াই ও ছাত্রজনতা আন্দোলনে ৬ ডিসেম্বর স্বৈরাচারি এরশাদ পদত্যাগ করে। ২০২৪ এর ৫ আগষ্ট ফ্যাসিবাদ শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। গঠিত হয় ড. ইউনূসের নেতৃত্বে অর্ন্তবর্তীকালীন সরকার। যাদের প্রধান কাজ হচ্ছে, একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দল বা জোটের কাছে দেশের শাসনভার ন্যস্ত করা। সাথে সংযুক্ত হয়েছে নির্দিষ্ট কিছু সেক্টওে সংস্কার। সংস্কার ও নির্বাচনী আয়োজন পাশাপাশি চালানোর পক্ষে অধিকাংশের মতামত। সে পথেই এগুচ্ছেন ইউনূস। জাপানের এনএইচকে টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে ইঙ্গিত দিয়েছেন। আর্ন্তজাতিক সম্প্রদায়কেও ডিসেম্বরে নির্বাচন করার ব্যাপারে অভিমত জানিয়েছেন। নির্বাচন কমিশনও জানিয়েছে, ডিসেম্বরে নির্বাচনের আয়োজন সম্ভব। বাংলাদেশ নির্বাচনী ট্রেন উঠে পড়েছে। তা বলাই যায়।
ড. ইউনূস রাজনৈতিক দলগুলোকে আশস্ত করে বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রধান রাজনৈতিক দল বিএনপি আশস্ত হলেও নিশ্চিত হতে পারছে না। বাইরের তৎপরতা দেখে অনেকে মনে করতে পারেন, কেবল বিএনপিই নির্বাচনের বিষয়ে বেশি তোড়জোড় করছে। আসলে তা নয়। ভেতরে ভেতরে সব দলই প্রস্তুতি নিচ্ছে। হিসেব করছে, কখন ভোট হলে কার বেশি লাভ।
বিএনপির নেতারা চলতি বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বললেও ডিসেম্বরকেই ডেটলাইন হিসেবে ধরে নিয়েছে। যে কারণে নির্বাচন প্রশ্নে চাপ বজায় রাখছে সরকারের ওপর। তাদের ধারণা, যতদ্রুত নির্বাচন হবে ততই দল ও দেশের জন্য মঙ্গল। অন্যদিকে অন্যতম গোছানোর রাজনৈতিক দল ধীরগতিতে চলার পক্ষপাতি। তারা কৌশলে দল গোছানোর পাশাপাশি প্রশাসনের ভেতরে তাদের আধিপত্য গড়ে তুলতে নজর রাখছে। তাদেও যুক্তি, সংস্কারের পর নির্বাচনই মঙ্গল। কিন্তু নির্বাচন প্রশ্নে ধীরগতির মনোভাব থাকলেও ভেতওে ভেতওে ভোট যুদ্ধেও প্রস্তুতি সেওে ফেলছে। ইতোমধ্যেই জাতীয় সংসদেও ৩০০টি আসনের মধ্যে শতাধিক আসনে প্রার্থীতা ডিক্লার করেছে। ঐসব আসনে দলীয় প্রার্থীরা মানুষের মন ও আস্থা অর্জন করতে মাঠে নেমে পড়েছে। এর মধ্যে সিলেট বিভাগে ১৯টি, চট্টগ্রামের ১৬ আসনে, ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী), বান্দরবান আসন, পটুয়াখালীর চারটি, পিরোজপুরে তিনটি, ঠাকুরগাঁওয়ে তিনটি, শরীয়তপুরের তিনটি, নাটোরের চারটি, ফরিদপুরের সব আসনে, দিনাজপুরের ছয়টি, কিশোরগঞ্জে পাঁচটি, ঝিনাইদহের সব আসনে, চুয়াডাঙ্গা-১, সিরাজগঞ্জের পাঁচটি ও সুনামগঞ্জের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামায়াতের আমির অবশ্য বলেছেন, এটা প্রাথমিক তালিকা, চূড়ান্ত নয়।
বিএনপি বা অন্য কোনো দল প্রার্থী ঘোষণা করেনি। তবে বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তারা ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ ও ২০১৮-এ দলীয় প্রার্থীদের প্রাপ্ত ভোটের পাশাপাশি তরুণ প্রার্থীদের কথাও বিবেচনা করবেন। তবে নির্বাচনের আগে আন্দোলনের মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি কিংবা সমঝোতা হতে পারে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অন্যান্য ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি ও জামায়াত উভয়ই।
সরকারের কর্মকান্ডে সাধারন মানুষ আস্থা রাখতে পারছে না। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাবার্তা ও আচরনে মানুষ উদ্বিগ্ন। আইনশৃংখলা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে। সরকারও কখনো কঠোর আবার কখনো নিয়ন্ত্রনহীন। বিভিন্ন প্রেসার গ্রুপের কারনে সরকারকে দুর্বল সরকার বলে অভিহিত করছেন অনেকে । সিদ্ধান্ত নিতে ধীর গতি লক্ষনীয়। দেশের সিংহভাগ মানুষের মতামত নির্বাচনের পক্ষে। তাদের অভিমত নির্বাচন যত দ্রুত হবে ততই মঙ্গল। রাজনৈতিক সরকারই রাষ্ট্রযন্ত্রের নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে।
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
