নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন না: ইসি কবিতা খানম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না তাই প্রিজাইডিং অফিসারদের ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষ ভাবে পালন করতে হবে। তিনি বলেন, ভোট কেন্দ্রে যেন কোন প্রকার প্রতিকুল অবস্থার সৃষ্টি না হয়। সবার ওপর অর্পিত দায়িত্ব পালনে আপনারা সচেতন থাকবেন। আপনাদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হলে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হবে, ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যেটা নির্বাচন কমিশন আশা করে না।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময়কালে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়নতে এসব কথা বলেন তিনি।
এবার যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই লক্ষে ১২৬ জন প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি বলেন, আপনারা যারা প্রিজাইডিং অফিসার আছেন, সবার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে। নিজের পছন্দ-অপছন্দ যেন ভোটের মাঠে প্রতিফলিত না হয়। সেটাকে নিজের মধ্যে লুকিয়ে রেখে দায়িত্ব পালন করবেন। আপনাদের ব্যক্তিগত দুর্বলতার কারণে অনেক কিছু ঘটে যেতে পারে। বে-আইনি কোন কাজ করবেন না। ভুল সিদ্ধান্ত দেবেন না। আপনাদের একটা ভুল সিদ্ধান্তে অনেক কিছু ঘটে যেতে পারে। কোন প্রকার সাহস হারাবেন না। আপনাদের সাথে প্রশাসন, পুলিশ সর্বপরি নির্বাচন কমিশন আছে। পক্ষপাতহীন সিদ্ধান্ত না নিয়ে সঠিক সিদ্ধান্ত দেওয়ার সাহস রেখে প্রয়োজনে কেন্দ্রে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ দেন তিনি।
অফিসারদের হুশিয়ার করে দিয়ে কবিতা খানম বলেন, দেশ, দেশের মানুষ ও সমগ্র পৃথিবী এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এমন কোন কর্মকাণ্ড করবেন না, যার কারণে নির্বাচন কমিশনকে জনতার আদালতে দাঁড়াতে হয়, জাতির সামনে মাথা নত করতে হয়। দেশ ও জাতিকে বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ করবেন না। কবিতা খানম বলেন, নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায়না, প্রশংসা চায়। ৩০ ডিসেম্বর আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যেন প্রশ্নের উর্ধ্বে থাকে এই প্রতিজ্ঞা আপনাদের নিতে হবে। সাংবাদিক ও কেন্দ্র পরিদর্শকদের ব্যাপারে তিনি বলেন, এই সংক্রান্ত নীতিমালা দেওয়া হয়েছে। সবাই যেন সেসব নিয়ম মেনে কেন্দ্র পরিদর্শন করে, সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন।
তিনি আরো বলেন, দায়িত্ব পালনে নিজেদের পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। ফলাফল ঘোষণার পরও যেন উৎসবমুখর পরিবেশ বজায় থাকে সেই ব্যাপারে সজাগ থেকে দায়িত্ব পালন করবেন। প্রার্থীদের মধ্যে প্রতিযোগীতা যেন প্রতিহিংসায় রুপ না নেয় সেদিকে খেয়াল রাখতে পরামর্শ দেন তিনি।
খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল আওয়াল, খুলনা নির্বাচন কর্মকর্তা মুজিবর রহমান, যশোরের পুলিশ সুপার মঈনুল হক ও সহকারী রিটার্নিং অফিসার ইউএনও আহসান উল্লাহ শরিফী এসময় বক্তৃতা করেন।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
