নির্বাচন নিয়ে চাপের মুখে এরদোগানের দল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০১৯
গত জুন মাসের সংসদীয় এবং রাষ্ট্রপতি নির্বাচনের মাত্র পাঁচ মাসের মাথায়ই তুরস্কে নতুন করে বইতে শুরু করছে নির্বাচনী হাওয়া। আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচন। এ নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। চলছে নির্বাচনী ঐক্য প্রক্রিয়া।
গত বছর জুনের নির্বাচনে রেকর্ড সংখক শতকরা ৫২ ভাগ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ক্ষমতাসীন ন্যায়বিচার ও উন্নয়ন দল (আক পার্টি) প্রধান রিসেপ তাইয়্যিপ এরদোগান।
তখন সংসদীয় নির্বাচনে এরদোগানের দল শতকরা ৪২ ভাগ ভোট পেয়ে সংসদে সবচেয়ে বেশি আসন পেলেও ১৫ বছর ধরে যে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল তা হাতছাড়া করে।
ওই নির্বাচনেই স্পষ্ট হয়েছিল যে, এরদোগানের সমর্থন বাড়লেও তার দলের প্রতি মানুষের সমর্থন কমছে।
নির্বাচনের পরে তিনি তার দলবিমুখ ভোটারদের আবার দলের দিকে টানতে অনেক পদক্ষেপ নেন। বিতর্কিত মেয়রদেরকে সরিয়ে দেন, অনেককে জোর করে পদত্যাগ করতে বাধ্য করেন। সরকারের বিতর্কিত কিছু প্রকল্প থেকে সরে এসে পরিবেশবান্ধব অনেক কাজে হাত দেন। তখন সমর্থন কিছুটা বাড়ছিল বৈকি।
কিন্তু বাঁধ সাধে আগস্টের মুদ্রার মূল্য পতন যা দেশটিকে দাঁড় করিয়ে দিয়েছিলো কঠিন এক অর্থনৈতিক সমস্যার মুখোমুখি। এরদোগানের গত ১৬ বছরের শাসনামলে এবারই সবচেয়ে বড় অর্থনৈতিক অর্থনৈতিক সমস্যার মুখে পড়ে দেশ। তবে এই সঙ্কট যতটা দীর্ঘায়িত আর যতটা খারাপ হবে বলে সবাই ধারণা করছিলো তার চেয়ে দ্রুত কাটিয়ে উঠছে। কিন্তু এই মুদ্রার দরপতন তুরস্কের অর্থনীতিকে যে ধাক্কা দিয়েছে তার প্রভাব হয়তো আরো ২-৩ বছর চলবে।
কিছু কিছু দ্রব্যমূলের দাম ইতিমধ্যে বেড়ে প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে এসেছে। নতুন বছরের শুরুতে হয়তো আরো বাড়বে।
এরদোগানের সাম্প্রতিক বিবৃতি আর রাজনৈতিক পদক্ষেপই স্পষ্ট করে দিচ্ছে যে স্থানীয় নির্বাচনের আগে তার ক্ষমতাসীন দল ভীষণ চাপের মধ্যে আছে। এবং তিনি নির্বাচনে জয়লাভের জন্য আগামী স্থানীয় সরকার নির্বাচনে কিছু কিছু এলাকায় জোটবদ্ধ হয়ে লড়বেন।
কট্টর জাতীয়তাবাদী পার্টি এমএইচপি-এর সাথে এরদোগানের আক পার্টির ঐক্যের বিষয়টা অক্টোবরের শেষ দিকে জনসম্মুখে চলে আসে।
তখন কিন্তু এরদোগান ঐক্যের বিষয়টিকে তুড়ি মেরে উড়িয়ে দেন। ২৩ অক্টোবর এক বক্তৃতায় তিনি এমএইচপি লিডার ডেভলেত বাহচেলির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেন, 'যে যার পথে চলবে। আমরা স্থানীয় ক্ষমতাসীন দল হিসেবে সব আসনে নিজেদের প্রাথী নিয়েই নির্বাচন করবো। কোনো ঐক্যে যাবোনা।'
এই বক্তব্যের পরে দলের মধ্যে অনেক জল্পনা কল্পনা চলছিল আগামী নির্বাচন নিয়ে। এই মাসের শুরুর দিকে তফসিল ঘোষণার পর নোমিনেশন ফর্ম বিক্রি শুরু হয় কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় নমিনেশন ফর্ম জমা দেয়ার তারিখ এক সপ্তাহ বাড়িয়ে দেয়া হয়। তারপরও তুরস্কের সর্ব বৃহৎ দলটি যোগ্য প্রাথী খুঁজে পেতে হিমশিম খাচ্ছে।
আর তার এই বক্তব্যের পর প্রধান বিরোধী দল ধর্মনিরপেক্ষতাবাদী সিএইচপি সংসদের আসন সংখ্যার দিক থেকে তৃতীয় ও পঞ্চম দলগুলোকে নিয়ে ঐক্যের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করে ফেলেছে।
ভোটার সমীকরণ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ক্ষমতাসীন পার্টির দুর্গ বলে পরিচিত ইস্তানবুল, আঙ্কারা এবং কোনিয়া সিটি কর্পোরেশনের মেয়র পদগুলো হাতছাড়া হয়ে যেতে পারে।
তাইতো এরদোগান গত সপ্তাহে ঘটা করেই ঘোষণা দিলেন যে তিনি এমএইচপি পার্টির লিডারের সাথে ঐক্যের ব্যাপারে আলোচনায় বসবেন।
আলোচনায় উভয় দল বড় শহরগুলোর মেয়রের নির্বাচনের ক্ষেত্রে একে অপরকে সমর্থন দিবে এবং এক দল মেয়র প্রাথী দিলে অন্য দল সেই শহরে প্রাথী না দিয়ে বরং ওই প্রাথীকে সমর্থন দিবে বলে একমত পোষণ করে।
এমএইচপি ইস্তানবুল, আঙ্কারা এবং ইজমির শহরে কোনো মেয়র প্রার্থী দিবেনা বরং আক পার্টির প্রার্থীকে সমর্থন দিবে।
এরদোগান গত কয়েকদিন ধরে তার দলের প্রাথীদের নাম ঘোষণা করেন। কিন্তু এখনো পর্যন্ত ইস্তানবুলের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করেননি। যতটুকু জানা গেছে তাতে স্পষ্টই ধারণা করা যায় তিনি ইস্তানবুলের মেয়র প্রাথী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান পার্লামেন্ট স্পিকার বিনালি ইলদিরিম-কে নমিনেশন দিবেন। অন্য বড় শহর গুলোতেও এ ধরণের হ্যাভিওয়েট প্রার্থী না দিলে তার দল স্মরণকালের ভয়াবহ ভরাডুবুরি মুখোমুখি হতে পারে।
ইতিমধ্যে ক্ষমতাসীন দল রাজধানী শহর আঙ্কারার মেয়র প্রাথী হিসেবে সাবেক নগরায়ন মন্ত্রী মেহমেত ওজহাসেকি আর বিরোধীদলের ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণপূর্বাঞ্চলীয় ইজমির শহরে সাবেক অর্থমন্ত্রী নিহত জেইবেকচি-এর নাম ঘোষণা করেছে।
এরদোগান অনেক তুখোড় রাজনীতিবিদ। তিনি জানেন রাজনীতি কিভাবে করতে হয়। জনগণকে কিভাবে নিজের দিকে টানতে হয়। ভোটে কিভাবে জিততে হয়। তাই তিনি সব নির্বাচনের আগেই অনেক পরীক্ষা, নিরীক্ষা এবং সমীক্ষা চালান আর সে অনুযায়ী পদক্ষেপ নেন। প্রাথী নির্বাচন, নির্বাচনী ইশতিহার প্রণয়ন, নির্বাচনী স্লোগান এবং নির্বাচনী গান সহ সবকিছু নিয়ে এমনভাবে ভোট নামেন যেন নির্বাচনের আগেই তার সমর্থকদের মধ্যে একটা পজিটিভ আমেজ তৈরী করেন। আর বিরোধীদের মধ্যে হারার ভয় তৈরী করেন। তিনি এতই বিচক্ষণ রাজনীতিবিদ এবং দক্ষ রাষ্ট্র পরিচালক যে গত ১৬ বছরে ১৪ বার নির্বাচন করে প্রতিবারই দলকে বিজয়ী করেছেন।
তবে জনগণের ভোটে তুরস্কের বর্তমান এই অৰ্থনৈতিক সমস্যার কতটা প্রতিফলন হয় তা দেখতে মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
