নিজের অধিকারের মুখোমুখি দাঁড়াতে হয় : রাশিদা তালেব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
সদ্য বিদায় নেয়া বছরের শেষভাগে হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হয়ে দু’জন নারী ইতিহাস রচনা করেছেন। তাদেরই একজন রাশিদা তালেব।
রাশিদা তালেব ডেমোক্রেটিক দলের প্রার্থী ছিলেন। রাশিদা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসী-বিরোধী এবং মুসলিম-বিরোধী অবস্থানের সরাসরি সমালোচনা করে গণমাধ্যমের নজরে আসেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য হতে চলেছেন তিনি। মিসিগান রাজ্য থেকে বিজয়ী হয়েছেন রাশিদা তালেব।
বিশ্ব রাজনীতির আবহে রাশিদা নামেই এখন বিখ্যাত। পুরো নাম রাশিদা তালেব। ফিলিস্তিনি বংশোদ্ভূত। জন্ম ২৪ জুলাই ১৯৭৬। বয়স ৪২ বছর। রাশিদা তালেব ডেট্রয়েটে জন্ম নেয়া ফিলিস্তিনি-আমেরিকান বাবা-মায়ের সন্তান।
তিনি মিসিগান অঙ্গরাজ্যের একটি আসন থেকে এবারে জয়ী হয়েছেন। তার জন্ম ওই রাজ্যেরই রাজধানী শহর ডেট্রয়েটে। দরিদ্র আর খেটে খাওয়া এক অভিবাসী ফিলিস্তিনি পরিবারের সদস্য রাশিদা। ১
৯৯৮ সালে বিয়ে করেন ফয়েজ তালিবকে। দুই সন্তানের মা। আদম তালিব এবং ইউসুফ তালিব। রাশিদার পরিবারে অনেক ভাইবোন।
১৪ ভাইবোনের মধ্যে সবার বড় রাশিদা। ২০০৮ সালে তিনি প্রথম মুসলিম নারী হিসাবে মিসিগান রাজ্য পরিষদে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনায় নিজের উপস্থিতির জানান দেন।
তার ভাষ্যমতে, মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ করা ছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু রীতির বিরোধিতা করার জন্যই তিনি কংগ্রেস নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
দৃঢ়কণ্ঠে রাশিদা বলেন, আমি মোটেও কোনো ইতিহাস রচনার জন্য নির্বাচনে আসিনি। অবিচারের বিরুদ্ধে ন্যায় পেতে নির্বাচন করেছি আমি। আমাদের ছেলেদের জন্য করেছি, যাদের মনে তাদের মুসলিম পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে। তারা বুঝতে পারছে না তাদের অবস্থান কোথায়?
নিজের কথা বলতে গিয়ে রাশিদা বলেন, আমি কখনই দূর থেকে দাঁড়িয়ে দেখার মতো মানুষের মধ্যে পড়ি না।
কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দূরে দাঁড়িয়ে থাকলে তা কোনো সমাধান এনে দেবে না। নিজের বিশ্বাসের ওপর আস্থা থাকতে হবে। তবেই কেবল নিজের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।
আমার ধর্মের ভাইবোনদের জন্য করেছি, যাদের মনে মুসলিম পরিচয় নিয়ে ঝড় উঠছে। তারা বুঝতে পারছে না কেন আর কী অপরাধে তাদের প্রতি এমন নিষেধাজ্ঞা। দূরে দাঁড়িয়ে সবকিছু দেখার মতো স্বভাব আমার নেই। তাই এসেছি।
ডেট্রয়েটের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকাগুলোতে রাশিদা নিজেকে শ্রমিক শ্রেণীর অধিকার আন্দোলনের বক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় রিপাবলিকানদের একটি নির্বাচনী সভায় সরাসরি প্রবেশ করে রাশিদা মুখের ওপর ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে নিজের সাহসের প্রমাণ দিয়েছিলেন। তাকে তখন জোর করে সেখান থেকে বের করে দেয় ট্রাম্পের নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা।
প্রসঙ্গত, সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিশ্বের সব মুসলিম রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালিয়েছিলেন।
বিশ্বের মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ। এমন ঘোষণায় রীতিমতো অস্থির করে তোলে রাশিদাকে। এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু কট্টর রীতির সরাসরি বিরোধিতা করার জন্যই কংগ্রেস নির্বাচনে দাঁড়ানোর প্রধান কারণ।
নির্বাচনে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে রাশিদার কথাগুলো ছিল, আপনাদের অবস্থার উন্নতির জন্য যা কিছু সম্ভব তাই নিয়ে কাজ করব। শুধু সেবা দেয়ার জন্য নয়, সব ধরনের নিপীড়ন ও বর্ণবাদী কাঠামোর বিরুদ্ধে আপনাদের একজন হয়ে লড়াই করব।
কারণ আজকের যেমন পরিস্থিতি তার চেয়ে আরও ভালো পরিবেশ পাওয়ার অধিকার রাখেন আপনারা।
ট্রাম্পকে তিনি ‘গুন্ডা’ বলে অভিহিত করেন। আর সাফ জানিয়ে দেন তিনি আমার মুখোমুখি হতে প্রস্তুত কিনা তা আমি জানি না। কিন্তু আমি পুরোপুরি প্রস্তুত।
নির্বাচনী জনসভার রাশিদা বলেন, ট্রাম্পের মুসলমানবিরোধী প্রচারণা এবং নারীর বিষয়ক করা প্রতিটি মন্তব্য নারীদের। বিশেষ করে মুসলিম নারীদের মধ্যে উচ্চপদে আসীন হওয়ার তাড়না তৈরি করেছে। শুধু তাই নয়, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়াটা যুক্তরাষ্ট্রের বহু নারীর জন্য ছিল নেতিবাচক।
মুসলিম নারী নয়, সব শ্রেণীর নারীই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে সহমত। রাশিদা তালিবের বিজয় শুধু নব্য প্রজন্মের মুসলিমদের নয়, বরং কর্পোরেট রাষ্ট্রযন্ত্রের মুসলিম নারীদের জীবনমান পরিবর্তনে অনন্য উদাহরণ।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির মুখোমুখি দাঁড়িয়ে নিজের মতাদর্শের কথা সাফ জানিয়ে দিয়ে বিজয় ছিনিয়ে আনতে যে সাহসের পরিচয় রাশিদা দিয়েছেন তা যুক্তরাষ্ট্রের ইতিহাসে চিরস্মরণীয়। আর তা বিশ্বের শতকোটি নারীদের জন্যও অনুপ্রেরণার আলো ছড়াবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
