নিউইয়র্কে অস্থায়ী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩
সম্মিলিত সাংস্কৃতি জোটের অনুষ্ঠান
আজকাল রিপোর্ট -
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বুধবার রাতে ১৪ই ডিসেম্বরের প্রথম প্রহরে নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। এসময় মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতেই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা ও আয়োজক সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোট বাংলাদেশের রায়ের বাজার বধ্যভূমির আদলে নির্মিত স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়।
এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার, বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফরর্মিং আর্টস-বিপা, নিউইয়র্ক সাহিত্য একাডেমী, রবীন্দ্র সম্মিলন পরিষদ, জ্যাকসন হাইটস এলাকাবাসী, সুচিত্রা সেন মেমোরিয়াল, সৃজনলজী, জেনোসাইড ৭১, প্রজন্ম ৭১, শিল্পকলা একাডেমী, একুশে চেতনা পরিষদ, বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস-বাফা, ড্রামা সার্কেল, আমেরিকান বাংলাদেশ প্রেসক্লাব, ডায়াসপাড়া, শোটাইম মিউজিক, বেঙ্গলী ক্লাব ইউএসএ-সহ অর্ধ শতাধিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
একুশে পদকপ্রাপ্ত লেখক মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে ফাহিম রেজা নূর, নিউইয়র্কের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সেলর (কূটনীতি ও প্রেস) নাসির উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশনের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি রাসেক মালিক-সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিথুন আহমেদ। সংগঠনটি ২৪ বছর ধরে নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে। তবে এবারই প্রথম রায়ের বাজার বধ্যভূমির আদলে অস্থায়ী স্মৃতিসৌধ স্থাপন করেছে। শিল্পী জাহেদ শরীফ এটি নির্মাণ করেছেন।
বৈরী আবহাওয়ায় হিমাঙ্কের নীচে তাপমাত্রার মধ্যে বিভিন্ন বয়সী শত শত মানুষ ভীড় করেন সেই স্মৃতিসৌধে। এর আগে জুইশ সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক মঞ্চস্থ করে বিভিন্ন সংগঠন। সেখানে অন্যান্যের মধ্যে সংগীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নী, চন্দন চৌধুরী ও শাহ মাহবুব। আবৃত্তি করেন গোপন সাহা।
প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সেখানেও উপস্থিত হন বিপুল সংখ্যক মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য বরেণ্য সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, বিজ্ঞানী জিনাত নবী, সাংস্কৃতিক সংগঠক সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোলাম মিরাজ, সাংবাদিক নিনি ওয়াহেদ, লেখক ও গবেষক হাসান ফেরদৌস, আওয়ামী লীগ নেতা প্রদীপ কর, কবি শামস আল মমীন, নৃত্যশিল্পী অ্যানি ফেরদৌস, সাংবাদিক সিতাংশু গুহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহতাব সোহেল, আয়ারল্যান্ড থেকে আগত বাংলাদেশি মডেল ও অভিনয়শিল্পী মাকসুদা আকতার প্রিয়তী প্রমুখ।
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- এএসআই-কনস্টেবলদের কপাল পোড়ার শঙ্কা
- সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু
- ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো
- প্রকাশ্যে জকসু নেতা নাঈমকে চড় মারলেন ছাত্রদল নেত্রী
- ‘৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার’- আদালতে লিমন-বৃষ্টির বন্ধ
- বোমা নয়, অবরোধে জোর—ইরানের অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
