‘নারীর ক্ষমতায়নের পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য’
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিকভাবে লিঙ্গসমতা আনয়নের জন্য ‘প্লানেট ৫০-৫০’ অর্জনে নারীর ক্ষমতায়নের পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য।
নারীর প্রতি সহিংসতা রোধে এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বৈশ্বিক পদক্ষেপসমূহকে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
সোমবার সকালে জাতিসংঘ সদরদফতরে‘টেকসই বিশ্বের জন্য লিঙ্গসমতা ও নারী নেতৃত্ব’ শিরোনামে লিঙ্গসমতা বিষয়ক বৈশ্বিক নেতাদের অনানুষ্ঠানিক সভায় ‘টেকসই উন্নয়নের জন্য লিঙ্গসমতা ও একীভূত সমাজ’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।
অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিজ্ মারিয়া ফার্নান্দে এসপিনোসা গার্সেজ সভাপতিত্ব করেন।
লিঙ্গসমতা অর্জনে বিশ্বনেতাদের করণীয় সম্পর্কে আলোকপাত করে স্পিকার বলেন, ক্ষমতা-কাঠামো পরিবর্তন করতে হবে। এজন্য এমপিদের সক্রিয় ভূমিকা থাকতে হবে।
এ সময় তিনি এমপিদের লিঙ্গসমতা অর্জনে ক্ষমতা-কাঠামো পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে লিঙ্গসমতা অর্জন ও নারীর ক্ষমতায়নের জন্য জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়েছে। এছাড়াও তিনি অতিদরিদ্র নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি, বিধবা ভাতা, প্রসূতি নারীদের ভাতা, পেশা উন্নয়ন ও তথ্য-প্রযুক্তিগত প্রশিক্ষণ, নারীর প্রতি সহিংসতা রোধসহ যেসব পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে তা উল্লেখ করেন। তিনি প্লানেট ৫০-৫০ অর্জন এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ নারী ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ। সংসদ নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, স্পীকার, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা এবং বর্তমান মন্ত্রী পরিষদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন নারীরা। নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি এবং বর্তমান সংসদে ২৩ জন নারী এমপি সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন।
পরে স্পিকার জাতিসংঘ সদরদফতরে এইচএলপিএফ এর পার্লামেন্টারি ফোরাম আয়োজিত ‘গ্রোয়িং ইনিকোয়ালিটিস অ্যান্ড ডিসট্রাস্ট ইন গভর্নমেন্ট: ব্রেকিং দ্য সাইকেল’ বিষয়ক প্যানেল আলোচনা অনুষ্ঠানে যোগ দেন।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর সভাপতি মিজ্ গ্যাব্রিয়েলা কুইভাস ব্যারন এ সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন। সারাদিনের এই আলোচনা অনুষ্ঠানসমূহে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
- তারার আলোর বর্ণাঢ্য ঈদ মেলা সম্পন্ন
- অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা উদ্বোধন
- চলে গেলেন মোস্তাফিজুর রহমান সেন্টু
- জালালাবাদের সাবেক সভাপতি আব্দুল বাছিত আর নেই
- ৩৫তম বর্ণাঢ্য বইমেলার সমাপ্তি
- দেলোয়ারের ২৫টি সম্মাননা লাভ
- ১৯ পদকে মিডিয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু
- তাজমহলে মার্কো রুবিওর ছবি নিয়ে কটাক্ষ ইরানের
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ট্রাম্প আদলের মহিষটি জাতীয় চিড়িয়াখানায়
- মেয়র মামদানির বাসভবনের সামনে ইহুদিদের বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র ও ইরান ঐকমত্য ৬০ দিনের যুদ্ধ বিরতিতে সমঝোতা স্মারক
- মন্তব্য প্রতিবেদন
বইমেলার ঝাড়ুদার তিনি - গ্রিনকার্ড পেতে আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে
- স্টেট এসেমব্লি’র নির্বাচনে কারিনার চ্যালেঞ্জার বাংলাদেশি জাকির
- বাংলাদেশ সীমান্তে ভারতীয় পুশইন আতংক
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন
- ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা’
- ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ আয়ের পেশা চক্ষু চিকিৎসা
- আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা
- ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ঠাঁই হলো চিড়িয়াখানায়
- নিউইয়র্কে ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- আজ পবিত্র ঈদুল আজহা
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
