নারী আসনে ৪৯ জনের মনোনয়ন জমা
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯
সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিয়েছে। মোট ৪৯ প্রার্থী এই মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ৪৩ জনের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। এছাড়া জাতীয় পার্টির ৪ জন, ওয়াকার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজনের মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে। তবে বিএনপির কেউ মনোনয়ন ফরম জমা দেননি।
সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাশেমের কাছে তারা মনোনয়ন ফরম জমা দেন। এ সময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
এদিন ছিল মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন। আগামীকাল মঙ্গলবার এসব মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে। সংরক্ষিত নারী আসনে ভোট আগামী ৪ মার্চ।
তবে আসন সংখ্যার সমান প্রার্থী হওয়ায় ভোটাভুটির প্রয়োজন হচ্ছে না। ১৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এই ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
আওয়ামী লীগের ৪৩ জন হলেন- ঢাকা থেকে সূবর্ণা মুস্তাফা, নাহিদ ইজহার খান শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া ও শবনম জাহান শিলা; চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার ও ওয়াসিকা আয়েশা খানম; কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ; খাগড়াছড়ি থেকে বাসন্তী চাকমা; কুমিল্লা থেকে আরমা দত্ত ও আঞ্জুম সুলতানা; ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম; গাজীপুর থেকে শামসুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী; বরগুনা থেকে সুলতানা নাদিরা; জামালপুর থেকে হোসনে আরা; নেত্রকোনা থেকে হাবিবা রহমান খান শেফালী ও জাকিয়া পারভীন খানম; পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান; টাঙ্গাইল থেকে অপরাজিতা হক ও খন্দকার মমতা হেনা লাভলী; সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম; মুন্সীগঞ্জ থেকে ফজিলাতুন নেসা; নীলফামারী থেকে রাবেয়া আলীম; নংরসিদী থেকে তামান্না নুসরাত বুবলী; গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান; ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা; ঝিনাইদহ থেকে খালেদা খানম; বরিশাল থেকে সৈয়দা রুবিনা মিরা; পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা; খুলনা থেকে অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার; দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম; নোয়াখালী থেকে ফরিদা খানম সাকী; ফরিদপুর থেকে রুশেমা বেগম; কুষ্টিয়া থেকে সৈয়দা রাশিদা বেগম; মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন; রাজশাহী থেকে আদিবা আনজুম মিতা; চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী; শরীয়তপুর থেকে পারভীন হক শিকদার; রাজবাড়ী থেকে খোদেজা নাসরীন আক্তার হোসেন; মাদারীপুর থেকে তাহমীনা বেগম; পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোর থেকে রত্না আহমেদ।
জাতীয় পার্টির পক্ষ থেকে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা তাদের চার প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেন। এরা হলেন- জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, সাবেক এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।
এ ছাড়া ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খান ও স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম মনোনয়ন ফরম জমা দেন।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
